admin
২০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অষ্টগ্রামে উন্নতজাতের ক্যাপসিকামে কৃষকের সাফল্য

মাহবুব আলম (অষ্টগ্রাম) কিশোরগঞ্জ:

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় উচ্চ ফলনশীল ফসল ক্যাপসিকাম চাষ করে লাভবান হয়েছেন স্থানীয় কৃষক ও উদ্যোক্তা মোঃ এলেম মিয়া। অষ্টগ্রাম সদর ইউনিয়নের দালান হাটি এলাকায় ২০ শতাংশ জায়গায় ১৫’শত চারা রোপন করে দেড় টন ক্যাপসিকাম উত্তোলনের আশাবাদী এই কৃষক।

দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন সবজি চাষের মাধ্যমে স্থানীয় চাহিদা পূরণ করার পাশাপাশি আশেপাশের উপজেলা ও শহরে সরবরাহ করে আসছেন।

গত কয়েক বছর ধরে অষ্টগ্রাম সদর ইউনিয়নের দালান হাটি এলাকায় মোঃ এলেম মিয়া টমেটো, বেগুন, শশা, কিরা, লাউসহ বিভিন্ন মৌসুমি সবজি চাষে দক্ষতা দেখিয়েছেন। তার খামারে আধুনিক পদ্ধতিতে পরিচর্যা, সুষম সার প্রয়োগ ও রোগবালাই দমনে সময়োপযোগী ব্যবস্থা গ্রহণের ফলে উৎপাদন বেড়েছে উল্লেখযোগ্য হারে।

উপজেলা কৃষি কর্মকর্তা অভিজিৎ সরকার-এর পরামর্শ অনুযায়ী হাওরাঞ্চলের উর্বর মাটিকে কাজে লাগিয়ে এবার তিনি পরীক্ষামূলকভাবে ক্যাপসিকাম চাষ শুরু করেন। হাওরের মাটির প্রাকৃতিক উর্বরতা ও অনুকূল আবহাওয়ার কারণে ফলন হয়েছে আশানুরূপ। বাজারে ক্যাপসিকামের চাহিদা ও দাম ভালো থাকায় তিনি আর্থিকভাবে বেশ লাভবান হয়েছেন।

কৃষক এলেম মিয়া জানান, শুরুতে কিছুটা শঙ্কা থাকলেও কৃষি অফিসের সহযোগিতায় চাষ শুরু করি। ফলন ভালো হওয়ায় এখন নিয়মিতভাবে ক্যাপসিকাম আবাদ বাড়ানোর পরিকল্পনা করছি।এবং সরকারের প্রতি আর্থিক সহযোগিতার আহবান জানাচ্ছি।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, অষ্টগ্রাম হাওরাঞ্চলে উচ্চমূল্যের সবজি চাষ সম্প্রসারণে কৃষকদের প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে। নতুন এই উদ্যোগ স্থানীয় কৃষকদের মাঝে আগ্রহ সৃষ্টি করেছে এবং অনেকেই এখন উচ্চ ফলনশীল ও লাভজনক ফসল চাষে এগিয়ে আসছেন।

স্থানীয়দের মতে, এলেম মিয়ার এ সাফল্য অন্য কৃষকদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছে। হাওরাঞ্চলে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার বাড়লে কৃষকের আয় বৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box
আরো পড়ুন  আমরা চাই ৩৬ জুলাইয়ের মতো একতা"

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি খাস জমিতে অবৈধ ড্রেজার: ফসলি জমি হুমকিতে নির্বিকার প্রশাসন

অষ্টগ্রামে আদালত আদেশ অমান্য করে সংখ্যালঘু পরিবারের জমি দখল, চরম উত্তেজনা

অষ্টগ্রামে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক

চুয়াডাঙ্গায় বিপুল পরিমান নতুন ভারতীয় মাদক ফেয়ারডিলসহ আটক ২

অষ্টগ্রামে স্বাধীনতা দিবসে শ্রদ্ধা নিবেদন, শহীদ মিনারে বিএনপির অনুপস্থিতি নিয়ে আলোচনা ঝড়

অষ্টগ্রামে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

নাসিরনগরের দেশীয় অস্ত্র নিয়ে দু’ পক্ষের সংঘর্ষে নিহত দুই

ঈদের ছুটি শেষে ঢাকায ফিরছে লোকজন

সৌদির সঙ্গে মিল রেখে চাঁদপুরে অর্ধশতাধিক গ্রামে ঈদ উদযাপন

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: দুই নৌযানের রুট পারমিট বাতিল, গঠন তদন্ত কমিটি

১০

ঈদের ছুটিতে ৪ দিন বন্ধ থাকবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একটি লেন

১১

সৌদিতে মিসাইল হামলায় আহত বাংলাদেশি যুবকের মৃত্যু

১২

বগুড়ায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৩

১৩

জনপ্রিয় অভিনেতা শামস সুমন আর নেই

১৪

ঈদের ছুটিতে মেট্রোরেল নিয়ে যা জানা গেল

১৫

আজ থেকে ৭ দিন মহাসড়কে যেসব যানবাহন চলবে না

১৬

ঈদের দিন পাঁচ বিভাগে তাণ্ডব চালাতে পারে কালবৈশাখী

১৭

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর চেষ্টা অব্যাহত রয়েছে: প্রণয় ভার্মা

১৮

ঈদ শেষে ফিরতি যাত্রার ২৬ মার্চের ট্রেন টিকিট মিলবে আজ

১৯

খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

২০