admin
১ এপ্রিল ২০২৬, ৩:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চুয়াডাঙ্গায় বিপুল পরিমান নতুন ভারতীয় মাদক ফেয়ারডিলসহ আটক ২

 

চুয়াডাঙ্গায় প্রতিনিধি : চুয়াডাঙ্গায় বিপুল পরিমান নতুন ভারতীয় মাদক ফেয়ারডিলসহ একটি প্রাইভেটকার ও ২ জন মাদককারবারীকে আটক করেছে ডিটেক্টিভ ব্রাঞ্চ (ডিবি)।

মঙ্গলবার (৩১মার্চ) ভোর পৌনে ৬টায় জেলার জীবননগর উপজেলার হাসাদহ বাজারের সামনে পাকা রাস্তার উপর থেকে মাদকদ্রব্যবাহী প্রাইভেটকারসহ ওই ২ জন মাদককারবারীকে আটক করা হয়।

আটক মাদককারবারীরা হলো পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার কলাগাছিয়া গ্রামের কাদের হাওলাদারের ছেলে আলিম হোসেন (৩৬) ও একই গ্রামের বাবু জমাদারের ছেলে জনি (৪০)।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান এদিন বেলা ১১টায় তারই কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে জানান,গোপনসূত্রে সংবাদ পেয়ে তারই সার্বিক দিকনির্দেশনায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালিত হওয়ার সময় ডিটেক্টিভ ব্রাঞ্চের (ডিবি) এসআই আশরাফুল ইসলাম, এএসআই রজিবুল হক, রমেন কুমার সরকার ও আরিফুল ইসলাম মঙ্গলবার (৩১ মার্চ) ভোর পৌনে ৬টায় জীবননগর উপজেলার হাসাদহ বাজারের সামনে পাকা রাস্তার উপর চেকপোস্টে কর্তব্য পালন করছিল। সে সময় একটি (Alien) প্রাইভেটকার দেখে তাদের সন্দেহ হয়। তারা প্রাইভেটকারের চালককে থামার জন্য সংকেত দিলে চালক কারটি থামিয়ে পালানোর চেষ্টা করে। ওই সময় তাদের আটক করা হয়। তাদের ব্যবহৃত প্রাইভেটকারটিতে তল্লাশী করে ৫৭৬ বোতল মাদকদ্রব্য ফেয়ারডিল উদ্ধার করা হয়। যার মূল্য আনুমানিক ১৪ লাখ ৪০ হাজার টাকা। সেই সঙ্গে জব্দ করা প্রাইভেটকারের মূল্য আনুমানিক ২৫ লাখ টাকা। এছাড়াও তাদের কাছে থাকা ৪টি স্মার্ট মোবাইল ফোন জব্দ করা হয়।

এ ঘটনায় আটক মাদককারবারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলে পুলিশ সুপার জানান।

Facebook Comments Box
আরো পড়ুন  ঈদের ছুটিতে ৪ দিন বন্ধ থাকবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একটি লেন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন কিশোরগঞ্জের কৃতি সন্তান সাইদুর রহমান

যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন কিশোরগঞ্জের কৃতি সন্তান সাইদুর রহমান। 

না ফেরার দেশে তোফায়েল আহমেদ

হাওরের মানবতার আলো: অষ্টগ্রাম ব্লাড ব্যাংকের রক্তে বাঁচছে হাজারো প্রাণ

জমি বিরোধে যুবক খুন গ্রেপ্তার এক 

শিশু রামিসা হত্যা ও নারী নির্যাতনের প্রতিবাদে অষ্টগ্রামে মানববন্ধন

পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে একই পরিবারের নিহত ৩

রামিসা হত্যা মামলা: আসামিপক্ষে আইনি সেবা দিবে না ঢাকা আইনজীবী সমিতির সদস্যরা

হুমকির মুখে পরিবেশ অবৈধ ভাবে পাহাড় কেটে কোটিপতি আব্বাস

হাওর পরিস্থিতি পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব

১০

ছাতকে পানির নিচে হাজারো কৃষকের স্বপ্ন, ধান তলিয়ে সংকটে দ্রুত সহায়তা দাবি

১১

হাওরে ধান তলিয়ে যাওয়ার শোক সইতে না পেরে কৃষকের মৃত্যু

১২

হাওরের বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব – কাজী রেহা কবির সিগমা

১৩

অতিবৃষ্টি ও আগাম বন্যা : দিশেহারা হাওরের লাখো কৃষক

১৪

১৫

ইনকিলাবের অষ্টগ্রাম প্রতিনিধি আজমলের জন্মদিন উদযাপন

১৬

ফেনীতে পাম্পে তেল নেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, যুবককে পিটিয়ে জখম

১৭

অষ্টগ্রামে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৮

অষ্টগ্রামে এমভি মজলিশপুর লঞ্চ ট্রাজেডির ২৩ বছর: আজও কাটেনি স্বজনহারাদের আর্তনাদ

১৯

অষ্টগ্রামে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন–২০২৬ এর শুভ উদ্বোধন

২০