admin
২৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অষ্টগ্রামে একাধিক মামলার জামাল মেম্বার গ্রেফতার

‎অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা।

‎কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কাস্তুল এলাকার আলোচিত ইউপি সদস্য জামাল ভূইয়া (৪৮) ওরফে জামাল মেম্বারকে প্রবাসী গৃহবধূ নির্যাতন মামলায় আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে সাংবাদিকদের ওপর হামলার মামলাও বিচারাধীন রয়েছে।
‎পুলিশ সূত্রে জানা যায়, ২৭ ফেব্রুয়ারি (শুক্রবার) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পূর্ব অষ্টগ্রামের পুকুরপাড় এলাকায় তার শ্বশুরবাড়িতে অভিযান চালায় অষ্টগ্রাম থানা পুলিশ। এসআই মোঃ হানিফ মিয়া, এসআই গাফফারসহ সঙ্গীয় ফোর্স তাকে আটক করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে প্রবাসী গৃহবধূ নির্যাতন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
‎মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রবাসী গৃহবধূ মিনারা বেগম (২৫), কে মারধর, শ্লীলতাহানি, ঘরবাড়িতে ভাঙচুর, চুরি ও প্রাণনাশের হুমকির অভিযোগ আনা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর শ্বশুর মোঃ কুতুব মিয়া (৬৫), পিতা গেদু মিয়া, সাং কাস্তুল শেখের হাটি বাদী হয়ে অষ্টগ্রাম থানায় মামলা দায়ের করেন। মামলা নং ১৩, তারিখ ১৩/১২/২০২৫ ইং মামলা রুজু রয়েছে।
‎উল্লেখ্য, গত ১৬ নভেম্বর ২০২৫ তারিখে সরকারি জমি দখলের খবর সংগ্রহ করতে গেলে তিন সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় দৈনিক দৈনিক ইনকিলাব-এর অষ্টগ্রাম উপজেলা প্রতিনিধি সাংবাদিক নাদিরুজ্জামান বাদী হয়ে অষ্টগ্রাম থানায় মামলা দায়ের করেন।
‎মামলা নং ১৫, তারিখ ১৭/১১/২০২৫ মামলা রুজু করা হয়।
‎এছাড়াও কাস্তুল ব্রক্ষ্মপুরা এলাকার বাসিন্দা আঙ্গুর ভূইয়া (৬৫) পিতা মৃত আ: কাদির বাদী হয়ে ১৬/১১/২৫ ইং জামাল ভূইয়া ওরফে জামাল মেম্বারের নামে আরো একটি মামলা দায়ের করেন, যা এখনো বিচারাধীন।
‎অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেব খান জানান, “জামাল ভূইয়া ওরফে জামাল মেম্বারকে প্রবাসী গৃহবধূ নির্যাতন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তিনি বর্তমানে পুলিশ হেফাজতে রাখার পর ২৭ ফেব্রুয়ারি শুক্রবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।”
‎একাধিক মামলার আসামি হিসেবে তার গ্রেফতারে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল দ্রুত তদন্ত সম্পন্ন করে ন্যায়বিচার নিশ্চিতের দাবি করছেন।

Facebook Comments Box
আরো পড়ুন  নাসিরনগরের দেশীয় অস্ত্র নিয়ে দু’ পক্ষের সংঘর্ষে নিহত দুই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শোক সংবাদ: দিলীপ চক্রবর্তী

কৃষি ও গ্রামীণ অর্থনীতির রূপান্তরে অষ্টগ্রামে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

ভাই নয়’, ‘মহোদয়’ বলতে হবে, সাংবাদিককে সিভিল সার্জন

অষ্টগ্রামে ছাত্রদলের নেতৃত্বে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের বিরোধিতায় মিছিল

জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ছোট ভাইকে কুপিয়ে হত্যা করেছে বড় ভাই

কালনী নদীর পাড়ে যুবকের মরদেহ উদ্বারের ৮ ঘন্টা মধ্যে দুইজন আটক।

সাংবাদিকের ডায়েরি : নাসরুল আনোয়ার ‘আই টুক দিজ চ্যালেঞ্জ, জেন্টলম্যান’

কেন্দ্রীয় যুবদলে স্থান পাওয়া কিশোরগঞ্জের কৃতি সন্তানদের সৈয়দ ফাইয়াজ হাসান বাবুর শুভেচ্ছা

মাদক, কিশোর গ্যাং ও সামাজিক অপরাধ নির্মূলে অষ্টগ্রাম থানার মতবিনিময় সভা অনুষ্ঠিত

বৃক্ষ ও বই’ কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ

১০

যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন কিশোরগঞ্জের কৃতি সন্তান সাইদুর রহমান

১১

যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন কিশোরগঞ্জের কৃতি সন্তান সাইদুর রহমান। 

১২

না ফেরার দেশে তোফায়েল আহমেদ

১৩

হাওরের মানবতার আলো: অষ্টগ্রাম ব্লাড ব্যাংকের রক্তে বাঁচছে হাজারো প্রাণ

১৪

জমি বিরোধে যুবক খুন গ্রেপ্তার এক 

১৫

শিশু রামিসা হত্যা ও নারী নির্যাতনের প্রতিবাদে অষ্টগ্রামে মানববন্ধন

১৬

পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে একই পরিবারের নিহত ৩

১৭

রামিসা হত্যা মামলা: আসামিপক্ষে আইনি সেবা দিবে না ঢাকা আইনজীবী সমিতির সদস্যরা

১৮

হুমকির মুখে পরিবেশ অবৈধ ভাবে পাহাড় কেটে কোটিপতি আব্বাস

১৯

হাওর পরিস্থিতি পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব

২০