নিজস্ব প্রতিবেদক:
জাতীয়তাবাদী যুবদলের নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়ায় কিশোরগঞ্জ জেলার কৃতি সন্তানদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে হাওরাঞ্চলবাসী। নবনির্বাচিত কমিটিতে সহসভাপতি পদে সাইদুর রহমান, যুগ্ম সম্পাদক পদে আল আশরাফ মামুন, সহসাধারণ সম্পাদক পদে মুজিবুর রহমান ভূঁইয়া সবুজ, আইন সম্পাদক পদে আল মোস্তাক, মানবাধিকার সম্পাদক পদে মাহবুব আলম আক্তার এবং সদস্য হিসেবে সালাউদ্দিন আহমেদ শাহীন স্থান পেয়েছেন। এর মধ্যে শুধু সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মনন অন্য কাজে ব্যাস্ত থাকায় অংশনিতে পারেনি।
১৪ জুন রাত ৮টায় ‘গোল্ডেন চিমনি’ রেস্টুরেন্টে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের এই শুভেচ্ছা জানান অষ্টগ্রাম উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সদর ইউপি চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু।
উক্ত সংক্ষিপ্ত শুভেচ্ছা ও মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মৎস্যজীবী দলের নেতা তানভীর তানান্না, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু নাসের সুমন, ফাহাদ এবং রাজি প্রমুখ।
এ সময় নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, নবনির্বাচিত এই নেতৃবৃন্দের হাত ধরে কিশোরগঞ্জ জেলা যুবদলসহ গোটা দেশের যুবদল আগামী দিনে আরও গতিশীল, সুসংগঠিত হবে।
মন্তব্য করুন