admin
৬ সেপ্টেম্বর ২০২৬, ২:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হাওড়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

মাহবুব আলম, অষ্টগ্রাম (কিশোরগঞ্জ):

কিশোরগঞ্জের অষ্টগ্রামে বড় হাওড়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিউটন দাস (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার বড় হাওড়ের ভল্লী বিলে মাছ ধরার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত নিউটন দাস উপজেলার কলমা ইউনিয়নের চন্ডীপুর গ্রামের শ্রীনন্দ দাসের ছেলে। তার মায়ের নাম রেখা রানী দাস।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিউটন দাস বড় হাওড়ের ভল্লী বিলে মাছ ধরতে যান। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে।
মরদেহটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে। এরপর পরিবারের সদস্যরা প্রয়োজনীয় ধর্মীয় ও পারিবারিক আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মজনু মিয়া জানান, বজ্রপাতে নিহত নিউটন দাসের পরিবারকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সরকারি বিধি অনুযায়ী সার্বিক সহায়তা প্রদান করা হবে।
এদিকে, আকস্মিক বজ্রপাতে যুবকের মৃত্যুর ঘটনায় চন্ডীপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে গভীর শোক।

Facebook Comments Box
আরো পড়ুন  চুয়াডাঙ্গায় বিপুল পরিমান নতুন ভারতীয় মাদক ফেয়ারডিলসহ আটক ২

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাওড়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

অষ্টগ্রামে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের ক্যাম্পেইন-২০২৬ উদ্বোধন

খান্দুরা দরবার শরীফে ‘ওজিফায়ে ইয়াদুল্লাহ’ বইয়ের মোড়ক উন্মোচন 

শোক সংবাদ: দিলীপ চক্রবর্তী

কৃষি ও গ্রামীণ অর্থনীতির রূপান্তরে অষ্টগ্রামে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

ভাই নয়’, ‘মহোদয়’ বলতে হবে, সাংবাদিককে সিভিল সার্জন

অষ্টগ্রামে ছাত্রদলের নেতৃত্বে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের বিরোধিতায় মিছিল

জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ছোট ভাইকে কুপিয়ে হত্যা করেছে বড় ভাই

কালনী নদীর পাড়ে যুবকের মরদেহ উদ্বারের ৮ ঘন্টা মধ্যে দুইজন আটক।

সাংবাদিকের ডায়েরি : নাসরুল আনোয়ার ‘আই টুক দিজ চ্যালেঞ্জ, জেন্টলম্যান’

১০

কেন্দ্রীয় যুবদলে স্থান পাওয়া কিশোরগঞ্জের কৃতি সন্তানদের সৈয়দ ফাইয়াজ হাসান বাবুর শুভেচ্ছা

১১

মাদক, কিশোর গ্যাং ও সামাজিক অপরাধ নির্মূলে অষ্টগ্রাম থানার মতবিনিময় সভা অনুষ্ঠিত

১২

বৃক্ষ ও বই’ কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ

১৩

যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন কিশোরগঞ্জের কৃতি সন্তান সাইদুর রহমান

১৪

যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন কিশোরগঞ্জের কৃতি সন্তান সাইদুর রহমান। 

১৫

না ফেরার দেশে তোফায়েল আহমেদ

১৬

হাওরের মানবতার আলো: অষ্টগ্রাম ব্লাড ব্যাংকের রক্তে বাঁচছে হাজারো প্রাণ

১৭

জমি বিরোধে যুবক খুন গ্রেপ্তার এক 

১৮

শিশু রামিসা হত্যা ও নারী নির্যাতনের প্রতিবাদে অষ্টগ্রামে মানববন্ধন

১৯

পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে একই পরিবারের নিহত ৩

২০