admin
২০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

একুশে ফেব্রুয়ারি ঘিরে কোনো নিরাপত্তা হুমকি নেই: র‍্যাব ডিজি

নিজেস্ব প্রতিবেদক:
অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা বা হুমকি নেই বলে জানিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক এ কে এম শহীদুর রহমান। তিনি বলেন, ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনারের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন র‌্যাবের মহাপরিচালক।
একেএম শহীদুর রহমান বলেন, ‘একুশে ফেব্রুয়ারি উপলক্ষে কোনো ধরনের থ্রেট বা হুমকি নেই। তবে আমাদের সব ধরনের প্রস্তুতি আছে।’
তিনি আরো জানান, অন্যান্য বাহিনীর সদস্যদের সঙ্গে র‌্যাব সদস্যরাও মোতায়েন থাকবে। বিভিন্ন সাদা পোশাকের গোয়েন্দা সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি থাকবে র‍্যাবের ডগ স্কোয়াড, বোম ডিসপোজাল ইউনিট ও বিস্তৃত সিসিটিভি নজরদারি থাকবে। কেন্দ্রীয় শহীদ মিনার ও আশপাশের এলাকায় আগেই সুইপিং কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। এছাড়া সারাদেশে যেখানে যেখানে শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করা হবে প্রত্যেকটা জায়গায় আমাদের নিরাপত্তা ব্যবস্থা থাকবে।
র‌্যাবের মহাপরিচালক বলেন, ‘সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে আমাদের ফোর্স এখানে মোতায়েন করেছি। ইনার প্যারিমিটার, আউটার প্যারিমিটারে আমাদের ফোর্স আছে এবং আমরা কয়েকটা সেক্টরে ভাগ করেছি। প্রত্যেকটা সেক্টরেই আমাদের ফুড পেট্রোল, গাড়ির পেট্রোল এবং স্ট্রাইকিং রিজার্ভ থাকবে।কেন্দ্রীয় শহীদ মিনারের নিরাপত্তা ব্যবস্থা কেমন নেওয়া হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা অত্র এলাকাটি ভালোভাবে সুইপিং করেছি। আমাদের বোম ডিসপোজাল টিম থাকবে। পুরা এলাকাটাকে আমরা ৬৪টি ক্যামেরার মাধ্যমে সিসিটিভির আওতায় নিয়ে এসেছি। আমরা আশা করি যে পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা আমরা নিয়েছি তাতে নিরাপদেই এই অনুষ্ঠানটি সম্পন্ন করতে পারব এবং পাশাপাশি আমরা সারাদেশেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি

Facebook Comments Box
আরো পড়ুন  শহীদ মিনারে সর্বস্তরের মানুষের উপচেপড়া ভিড়, ভাষাশহীদদের প্রতি বিনম্র

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাওড়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

অষ্টগ্রামে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের ক্যাম্পেইন-২০২৬ উদ্বোধন

খান্দুরা দরবার শরীফে ‘ওজিফায়ে ইয়াদুল্লাহ’ বইয়ের মোড়ক উন্মোচন 

শোক সংবাদ: দিলীপ চক্রবর্তী

কৃষি ও গ্রামীণ অর্থনীতির রূপান্তরে অষ্টগ্রামে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

ভাই নয়’, ‘মহোদয়’ বলতে হবে, সাংবাদিককে সিভিল সার্জন

অষ্টগ্রামে ছাত্রদলের নেতৃত্বে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের বিরোধিতায় মিছিল

জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ছোট ভাইকে কুপিয়ে হত্যা করেছে বড় ভাই

কালনী নদীর পাড়ে যুবকের মরদেহ উদ্বারের ৮ ঘন্টা মধ্যে দুইজন আটক।

সাংবাদিকের ডায়েরি : নাসরুল আনোয়ার ‘আই টুক দিজ চ্যালেঞ্জ, জেন্টলম্যান’

১০

কেন্দ্রীয় যুবদলে স্থান পাওয়া কিশোরগঞ্জের কৃতি সন্তানদের সৈয়দ ফাইয়াজ হাসান বাবুর শুভেচ্ছা

১১

মাদক, কিশোর গ্যাং ও সামাজিক অপরাধ নির্মূলে অষ্টগ্রাম থানার মতবিনিময় সভা অনুষ্ঠিত

১২

বৃক্ষ ও বই’ কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ

১৩

যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন কিশোরগঞ্জের কৃতি সন্তান সাইদুর রহমান

১৪

যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন কিশোরগঞ্জের কৃতি সন্তান সাইদুর রহমান। 

১৫

না ফেরার দেশে তোফায়েল আহমেদ

১৬

হাওরের মানবতার আলো: অষ্টগ্রাম ব্লাড ব্যাংকের রক্তে বাঁচছে হাজারো প্রাণ

১৭

জমি বিরোধে যুবক খুন গ্রেপ্তার এক 

১৮

শিশু রামিসা হত্যা ও নারী নির্যাতনের প্রতিবাদে অষ্টগ্রামে মানববন্ধন

১৯

পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে একই পরিবারের নিহত ৩

২০