admin
২০ জুন ২০২৬, ১:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কালনী নদীর পাড়ে যুবকের মরদেহ উদ্বারের ৮ ঘন্টা মধ্যে দুইজন আটক।

 

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার আব্দুল্লাহপুর গ্রামে কালনী নদীর পাড় থেকে উদ্ধার হওয়া যুবক সফিক মিয়া (৩০) হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়েরের মাত্র ৮ ঘণ্টার মধ্যেই দুই এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে অষ্টগ্রাম থানা পুলিশ।

নিহত সফিক মিয়া আব্দুল্লাহপুর গ্রামের মৃত আজিজুল হকের দ্বিতীয় ছেলে। গত শুক্রবার (১৯ জুন) সকালে স্থানীয়রা কালনী নদীর পাড়ে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং তদন্ত কার্যক্রম শুরু করে।

এ ঘটনায় অষ্টগ্রাম থানায় মামলা নং-১৩, তারিখ ২০ জুন ২০২৬, ধারা ৩০২/৩৭৯/৩৪ পেনাল কোডে একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পরপরই অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোখনুজ্জামানের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন হান্নান মিয়া (৪২), পিতা-মৃত শের আলী, গ্রাম-আব্দুল্লাহপুর (মুন্সীবাড়ী) এবং ফরহাদ (৩৫), পিতা-মো. ছিদ্দিকুর রহমান, গ্রাম-আব্দুল্লাহপুর (জামিরা বাড়ী)।

পুলিশ সূত্রে জানা যায়, হত্যাকাণ্ডের ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে দ্রুত অভিযান পরিচালনা করা হয়। এরই ধারাবাহিকতায় মামলা রুজুর মাত্র ৮ ঘণ্টার মধ্যে দুই এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়।

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোখনুজ্জামান বলেন, “ঘটনার পর থেকেই পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত ও অভিযান পরিচালনা করছে। মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, সে বিষয়েও তদন্ত অব্যাহত রয়েছে।”

দ্রুত সময়ে আসামি গ্রেপ্তারে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে। হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটনে পুলিশের তদন্ত চলমান রয়েছে।

Facebook Comments Box
আরো পড়ুন  আজ থেকে ৭ দিন মহাসড়কে যেসব যানবাহন চলবে না

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শোক সংবাদ: দিলীপ চক্রবর্তী

কৃষি ও গ্রামীণ অর্থনীতির রূপান্তরে অষ্টগ্রামে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

ভাই নয়’, ‘মহোদয়’ বলতে হবে, সাংবাদিককে সিভিল সার্জন

অষ্টগ্রামে ছাত্রদলের নেতৃত্বে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের বিরোধিতায় মিছিল

জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ছোট ভাইকে কুপিয়ে হত্যা করেছে বড় ভাই

কালনী নদীর পাড়ে যুবকের মরদেহ উদ্বারের ৮ ঘন্টা মধ্যে দুইজন আটক।

সাংবাদিকের ডায়েরি : নাসরুল আনোয়ার ‘আই টুক দিজ চ্যালেঞ্জ, জেন্টলম্যান’

কেন্দ্রীয় যুবদলে স্থান পাওয়া কিশোরগঞ্জের কৃতি সন্তানদের সৈয়দ ফাইয়াজ হাসান বাবুর শুভেচ্ছা

মাদক, কিশোর গ্যাং ও সামাজিক অপরাধ নির্মূলে অষ্টগ্রাম থানার মতবিনিময় সভা অনুষ্ঠিত

বৃক্ষ ও বই’ কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ

১০

যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন কিশোরগঞ্জের কৃতি সন্তান সাইদুর রহমান

১১

যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন কিশোরগঞ্জের কৃতি সন্তান সাইদুর রহমান। 

১২

না ফেরার দেশে তোফায়েল আহমেদ

১৩

হাওরের মানবতার আলো: অষ্টগ্রাম ব্লাড ব্যাংকের রক্তে বাঁচছে হাজারো প্রাণ

১৪

জমি বিরোধে যুবক খুন গ্রেপ্তার এক 

১৫

শিশু রামিসা হত্যা ও নারী নির্যাতনের প্রতিবাদে অষ্টগ্রামে মানববন্ধন

১৬

পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে একই পরিবারের নিহত ৩

১৭

রামিসা হত্যা মামলা: আসামিপক্ষে আইনি সেবা দিবে না ঢাকা আইনজীবী সমিতির সদস্যরা

১৮

হুমকির মুখে পরিবেশ অবৈধ ভাবে পাহাড় কেটে কোটিপতি আব্বাস

১৯

হাওর পরিস্থিতি পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব

২০