admin
১৫ মার্চ ২০২৬, ৫:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খালখনন কর্মসূচি উদ্বোধনে সোমবার দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :
খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে সোমবার (১৬ মার্চ) দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জেলার কাহারোল উপজেলা বলরামপুর সাহাপাড়া খাল খনন কর্মসূচি উদ্বোধন করার মাধ্যমে দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনখনন শুরু হবে।

এদিন, প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৈয়দপুর এয়ারপোর্টে সকাল সাড়ে ১০টায় পৌঁছাবেন। সেখান থেকে বাসে করে কাহারোল যাবেন।

খাল খনন উদ্বোধন শেষে দিনাজপুর শহরে আসবেন। নানা-নানির কবর জিয়ারত করে সার্কিট হাউস মাঠে ইফতার করবেন। সৈয়দপুর থেকে রাত ৮টায় বিমানে ঢাকার উদ্দেশে রওনা দেবেন।
জানা গেছে, সফরকালে তিনি দিনাজপুর সদর উপজেলার উপশহর ৯ নম্বর ওয়ার্ডের ফরিদপুর গোরস্তানে শায়িত তার নানা মরহুম মো. ইস্কান্দার মজুমদার, নানি মরহুমা তৈয়বা মজুমদার, খালা খুরশীদ জাহান হক (চকলেট আপা) এবং অন্যান্য নিকটাত্মীয়দের কবর জিয়ারত করবেন।

দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল বলেন, মূলত এটি খাল খনন কর্মসূচির উদ্বোধনী সফর। এর বাইরে আরও কয়েকটি কর্মসূচি রয়েছে। সময় ও সুযোগ হলে নির্বাচনী প্রতিশ্রুতি নিয়েও আলোচনা হতে পারে।

তিনি আরও বলেন, দিনাজপুরবাসী আশা করছে প্রধানমন্ত্রীর এ সফরের মাধ্যমে জেলায় গ্যাস সংযোগ, ফলমূল সংরক্ষণের জন্য হিমাগার নির্মাণ, রাস্তাঘাট উন্নয়নসহ স্কুল-কলেজ, মসজিদ, মাদরাসা, মন্দির ও গির্জাসহ বিভিন্ন স্থাপনার সংস্কার ও নির্মাণ কার্যক্রমের বিষয়ে উদ্যোগ নেওয়া হবে।

এদিকে, কবর জিয়ারত উপলক্ষে ফরিদপুর গোরস্তান পরিচালনা কমিটি ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। গোরস্তান পরিষ্কার-পরিচ্ছন্ন করা, সীমানাপ্রাচীর ও প্রধান ফটক সংস্কার, কবর ধোয়ামোছা ও রং করার কাজ চলছে।

অন্যদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন। তিনি জানান, প্রধানমন্ত্রীর দিনাজপুর সফর ঘিরে নিরাপত্তায় এসএসএফ ছাড়াও গোয়েন্দা সংস্থার সদস্য এবং মোতায়েন থাকবে ৩ হাজার পুলিশ।

Facebook Comments Box
আরো পড়ুন  সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: দুই নৌযানের রুট পারমিট বাতিল, গঠন তদন্ত কমিটি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন কিশোরগঞ্জের কৃতি সন্তান সাইদুর রহমান

যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন কিশোরগঞ্জের কৃতি সন্তান সাইদুর রহমান। 

না ফেরার দেশে তোফায়েল আহমেদ

হাওরের মানবতার আলো: অষ্টগ্রাম ব্লাড ব্যাংকের রক্তে বাঁচছে হাজারো প্রাণ

জমি বিরোধে যুবক খুন গ্রেপ্তার এক 

শিশু রামিসা হত্যা ও নারী নির্যাতনের প্রতিবাদে অষ্টগ্রামে মানববন্ধন

পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে একই পরিবারের নিহত ৩

রামিসা হত্যা মামলা: আসামিপক্ষে আইনি সেবা দিবে না ঢাকা আইনজীবী সমিতির সদস্যরা

হুমকির মুখে পরিবেশ অবৈধ ভাবে পাহাড় কেটে কোটিপতি আব্বাস

হাওর পরিস্থিতি পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব

১০

ছাতকে পানির নিচে হাজারো কৃষকের স্বপ্ন, ধান তলিয়ে সংকটে দ্রুত সহায়তা দাবি

১১

হাওরে ধান তলিয়ে যাওয়ার শোক সইতে না পেরে কৃষকের মৃত্যু

১২

হাওরের বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব – কাজী রেহা কবির সিগমা

১৩

অতিবৃষ্টি ও আগাম বন্যা : দিশেহারা হাওরের লাখো কৃষক

১৪

১৫

ইনকিলাবের অষ্টগ্রাম প্রতিনিধি আজমলের জন্মদিন উদযাপন

১৬

ফেনীতে পাম্পে তেল নেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, যুবককে পিটিয়ে জখম

১৭

অষ্টগ্রামে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৮

অষ্টগ্রামে এমভি মজলিশপুর লঞ্চ ট্রাজেডির ২৩ বছর: আজও কাটেনি স্বজনহারাদের আর্তনাদ

১৯

অষ্টগ্রামে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন–২০২৬ এর শুভ উদ্বোধন

২০