admin
২৪ জুন ২০২৬, ৬:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কৃষি ও গ্রামীণ অর্থনীতির রূপান্তরে অষ্টগ্রামে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

মাহবুব আলম, অষ্টগ্রাম (কিশোরগঞ্জ)
কৃষির আধুনিকায়ন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, কৃষিভিত্তিক উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কৃষকদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কিশোরগঞ্জের অষ্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘পার্টনার কংগ্রেস’।
বুধবার (২৪ জুন) উপজেলা সম্প্রসারিত প্রশাসনিক ভবনের হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, অষ্টগ্রামের উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরের Program on Agricultural and Rural Transformation for Nutrition, Entrepreneurship and Resilience in Bangladesh (PARTNER) প্রকল্পের আওতায় দিনব্যাপী এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কিশোরগঞ্জের উপপরিচালক কৃষিবিদ ড. মো. সাদিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষিবিদ মো. শাহীনুল ইসলাম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সিলভিয়া স্নিগ্ধার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অভিজিৎ সরকার। অনুষ্ঠান পরিচালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আব্দুল হালিম।
এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোস্তফা কামাল, উপজেলা প্রকৌশলী মো. মোজাম্মেল হক, উপজেলা আইসিটি কর্মকর্তা মো. আনোয়ার পারভেজ, ভেটেরিনারি সার্জন ডা. মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মজনু মিয়াসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, উপসহকারী কৃষি কর্মকর্তা এবং প্রকল্পভুক্ত কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।
আলোচনায় বক্তারা বলেন, দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি, নিরাপদ খাদ্য উৎপাদন, পুষ্টিকর খাদ্যের ব্যবহার এবং কৃষিভিত্তিক উদ্যোক্তা তৈরির মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা সম্ভব।
বক্তারা আরও জানান, PARTNER প্রকল্পের মাধ্যমে কৃষি ও গ্রামীণ অর্থনীতির টেকসই উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা বিকাশ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় কৃষকদের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি কৃষিপণ্যের মূল্য সংযোজন, বাজারসংযোগ বৃদ্ধি এবং কৃষি খাতে নারীর অংশগ্রহণ সম্প্রসারণেও প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কংগ্রেসে অংশগ্রহণকারী কৃষকরা তাদের বাস্তব অভিজ্ঞতা, সফল উদ্যোগ এবং কৃষি কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা ভবিষ্যতে আরও সমন্বিত ও কার্যকর কৃষি উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে কৃষির আধুনিকায়ন, পুষ্টি উন্নয়ন, কৃষি উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু সহনশীল প্রযুক্তির বিস্তারে সরকারি-বেসরকারি সকল পক্ষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

Facebook Comments Box
আরো পড়ুন  বিএসএমএমইউ-এর নতুন উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকীকে অভিনন্দন জানালেন সৈয়দ ফাইয়াজ হাসান বাবু

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শোক সংবাদ: দিলীপ চক্রবর্তী

কৃষি ও গ্রামীণ অর্থনীতির রূপান্তরে অষ্টগ্রামে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

ভাই নয়’, ‘মহোদয়’ বলতে হবে, সাংবাদিককে সিভিল সার্জন

অষ্টগ্রামে ছাত্রদলের নেতৃত্বে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের বিরোধিতায় মিছিল

জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ছোট ভাইকে কুপিয়ে হত্যা করেছে বড় ভাই

কালনী নদীর পাড়ে যুবকের মরদেহ উদ্বারের ৮ ঘন্টা মধ্যে দুইজন আটক।

সাংবাদিকের ডায়েরি : নাসরুল আনোয়ার ‘আই টুক দিজ চ্যালেঞ্জ, জেন্টলম্যান’

কেন্দ্রীয় যুবদলে স্থান পাওয়া কিশোরগঞ্জের কৃতি সন্তানদের সৈয়দ ফাইয়াজ হাসান বাবুর শুভেচ্ছা

মাদক, কিশোর গ্যাং ও সামাজিক অপরাধ নির্মূলে অষ্টগ্রাম থানার মতবিনিময় সভা অনুষ্ঠিত

বৃক্ষ ও বই’ কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ

১০

যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন কিশোরগঞ্জের কৃতি সন্তান সাইদুর রহমান

১১

যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন কিশোরগঞ্জের কৃতি সন্তান সাইদুর রহমান। 

১২

না ফেরার দেশে তোফায়েল আহমেদ

১৩

হাওরের মানবতার আলো: অষ্টগ্রাম ব্লাড ব্যাংকের রক্তে বাঁচছে হাজারো প্রাণ

১৪

জমি বিরোধে যুবক খুন গ্রেপ্তার এক 

১৫

শিশু রামিসা হত্যা ও নারী নির্যাতনের প্রতিবাদে অষ্টগ্রামে মানববন্ধন

১৬

পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে একই পরিবারের নিহত ৩

১৭

রামিসা হত্যা মামলা: আসামিপক্ষে আইনি সেবা দিবে না ঢাকা আইনজীবী সমিতির সদস্যরা

১৮

হুমকির মুখে পরিবেশ অবৈধ ভাবে পাহাড় কেটে কোটিপতি আব্বাস

১৯

হাওর পরিস্থিতি পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব

২০