admin
১৯ মার্চ ২০২৬, ১:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: দুই নৌযানের রুট পারমিট বাতিল, গঠন তদন্ত কমিটি

স্টাফ রিপোর্টার :
রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল-এ সংঘটিত মর্মান্তিক লঞ্চ দুর্ঘটনার পর দ্রুত ব্যবস্থা নিয়েছে সরকার। ঘটনার জন্য দায়ীদের চিহ্নিত করতে, দুইটি লঞ্চের রুট পারমিট বাতিল করা হয়েছে এবং পৃথক দুইটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (১৮ মার্চ) রাতে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন নৌপরিবহণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান। এসময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী বলেন, এই মর্মান্তিক দুর্ঘটনার জন্য দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে। তিনি জানান, ইতোমধ্যে সংশ্লিষ্ট দুইটি লঞ্চের রুট পারমিট বাতিল করা হয়েছে।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে নৌপরিবহণ মন্ত্রণালয় ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) পৃথক দুইটি তদন্ত কমিটি গঠন করেছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের তদন্ত কমিটির প্রধান করা হয়েছে অতিরিক্ত সচিব (সংস্থা) আবুল ইসলামকে। অপরদিকে বিআইডব্লিউটিএ’র কমিটির নেতৃত্বে রয়েছেন পরিচালক (প্রশাসন) সাইফুল ইসলাম। তদন্ত কমিটিতে বিআইডব্লিউটিএ, নৌপরিবহণ অধিদপ্তর, ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও নৌ পুলিশের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, সরকার এ ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে।

তদন্তে যাদের দায় প্রমাণিত হবে, তাদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং নৌপথে নিরাপত্তা নিশ্চিত করা হবে।
দুর্ঘটনায় আহতরা একই পরিবারের সদস্য এবং তারা মেহেন্দীগঞ্জ এলাকার বাসিন্দা বলে জানান প্রতিমন্ত্রী। আহতদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারীও রয়েছেন। তাদের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করে তিনি বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তা প্রদান করা হবে।

এসময় নৌপরিবহণ মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
আরো পড়ুন  রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শোক সংবাদ: দিলীপ চক্রবর্তী

কৃষি ও গ্রামীণ অর্থনীতির রূপান্তরে অষ্টগ্রামে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

ভাই নয়’, ‘মহোদয়’ বলতে হবে, সাংবাদিককে সিভিল সার্জন

অষ্টগ্রামে ছাত্রদলের নেতৃত্বে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের বিরোধিতায় মিছিল

জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ছোট ভাইকে কুপিয়ে হত্যা করেছে বড় ভাই

কালনী নদীর পাড়ে যুবকের মরদেহ উদ্বারের ৮ ঘন্টা মধ্যে দুইজন আটক।

সাংবাদিকের ডায়েরি : নাসরুল আনোয়ার ‘আই টুক দিজ চ্যালেঞ্জ, জেন্টলম্যান’

কেন্দ্রীয় যুবদলে স্থান পাওয়া কিশোরগঞ্জের কৃতি সন্তানদের সৈয়দ ফাইয়াজ হাসান বাবুর শুভেচ্ছা

মাদক, কিশোর গ্যাং ও সামাজিক অপরাধ নির্মূলে অষ্টগ্রাম থানার মতবিনিময় সভা অনুষ্ঠিত

বৃক্ষ ও বই’ কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ

১০

যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন কিশোরগঞ্জের কৃতি সন্তান সাইদুর রহমান

১১

যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন কিশোরগঞ্জের কৃতি সন্তান সাইদুর রহমান। 

১২

না ফেরার দেশে তোফায়েল আহমেদ

১৩

হাওরের মানবতার আলো: অষ্টগ্রাম ব্লাড ব্যাংকের রক্তে বাঁচছে হাজারো প্রাণ

১৪

জমি বিরোধে যুবক খুন গ্রেপ্তার এক 

১৫

শিশু রামিসা হত্যা ও নারী নির্যাতনের প্রতিবাদে অষ্টগ্রামে মানববন্ধন

১৬

পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে একই পরিবারের নিহত ৩

১৭

রামিসা হত্যা মামলা: আসামিপক্ষে আইনি সেবা দিবে না ঢাকা আইনজীবী সমিতির সদস্যরা

১৮

হুমকির মুখে পরিবেশ অবৈধ ভাবে পাহাড় কেটে কোটিপতি আব্বাস

১৯

হাওর পরিস্থিতি পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব

২০