admin
১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৪:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বগুড়ায় গ্রেফতার হিরো আলম

ডেক্স বাংলা:
জামিনে বের হওয়ার কয়েক মাস না যেতেই আবার গ্রেফতার হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। এবার বিয়ের আশ্বাসে ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে মামলায় গ্রেফতার করা হয়েছে তাকে।গ্রেফতারি পরোয়ানা থাকা সত্ত্বেও নিজ এলাকায় ভোট দিতে বগুড়া যাওয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি। বুধবার সকালে বগুড়া শহর থেকেই তাকে গ্রেপ্তার করে বগুড়া সদর থানার পুলিশ।থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতের জারি করা পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়।

গত ১০ ফেব্রুয়ারি বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক আনোয়ারুল হক শুনানি শেষে হিরো আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। মামলার এজাহারে অভিযোগ করা হয়, ‘নায়িকা বানানোর প্রলোভন’ দেখিয়ে সাদিয়া রহমান মিথিলাকে একাধিকবার ধর্ষণ ও শারীরিক নির্যাতন করেন তিনি এবং জোরপূর্বক গর্ভপাত করাতে বাধ্য করেন।

অভিযোগ অস্বীকার করে হিরো আলম দাবি করেছিলেন, মামলা ‘ভুয়া’।

তিনি বলেছিলেন, ভোট দেওয়া তার নাগরিক অধিকার এবং নির্বাচনের পর আদালতে হাজির হবেন।
উল্লেখ্য, গত বছরের ২১ এপ্রিল ভুক্তভোগী নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। তদন্ত শেষে পিবিআই অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা জানায়। আদালত অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

এদিকে এক সাক্ষাৎকারে হিরো আলম জানান, বগুড়া-৬ আসনে উপনির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে তার। তিনি জামায়াত অথবা এনসিপির মনোনয়ন চাইতে পারেন বলেও ইঙ্গিত দেন

Facebook Comments Box
আরো পড়ুন  তালায় মাদক সেবী পুত্র কে ত্যাজ্য ঘোষণা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শোক সংবাদ: দিলীপ চক্রবর্তী

কৃষি ও গ্রামীণ অর্থনীতির রূপান্তরে অষ্টগ্রামে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

ভাই নয়’, ‘মহোদয়’ বলতে হবে, সাংবাদিককে সিভিল সার্জন

অষ্টগ্রামে ছাত্রদলের নেতৃত্বে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের বিরোধিতায় মিছিল

জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ছোট ভাইকে কুপিয়ে হত্যা করেছে বড় ভাই

কালনী নদীর পাড়ে যুবকের মরদেহ উদ্বারের ৮ ঘন্টা মধ্যে দুইজন আটক।

সাংবাদিকের ডায়েরি : নাসরুল আনোয়ার ‘আই টুক দিজ চ্যালেঞ্জ, জেন্টলম্যান’

কেন্দ্রীয় যুবদলে স্থান পাওয়া কিশোরগঞ্জের কৃতি সন্তানদের সৈয়দ ফাইয়াজ হাসান বাবুর শুভেচ্ছা

মাদক, কিশোর গ্যাং ও সামাজিক অপরাধ নির্মূলে অষ্টগ্রাম থানার মতবিনিময় সভা অনুষ্ঠিত

বৃক্ষ ও বই’ কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ

১০

যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন কিশোরগঞ্জের কৃতি সন্তান সাইদুর রহমান

১১

যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন কিশোরগঞ্জের কৃতি সন্তান সাইদুর রহমান। 

১২

না ফেরার দেশে তোফায়েল আহমেদ

১৩

হাওরের মানবতার আলো: অষ্টগ্রাম ব্লাড ব্যাংকের রক্তে বাঁচছে হাজারো প্রাণ

১৪

জমি বিরোধে যুবক খুন গ্রেপ্তার এক 

১৫

শিশু রামিসা হত্যা ও নারী নির্যাতনের প্রতিবাদে অষ্টগ্রামে মানববন্ধন

১৬

পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে একই পরিবারের নিহত ৩

১৭

রামিসা হত্যা মামলা: আসামিপক্ষে আইনি সেবা দিবে না ঢাকা আইনজীবী সমিতির সদস্যরা

১৮

হুমকির মুখে পরিবেশ অবৈধ ভাবে পাহাড় কেটে কোটিপতি আব্বাস

১৯

হাওর পরিস্থিতি পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব

২০