admin
২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপি সভাপতি গাড়ির অসুবিধায় কাটা হলো সরকারি ২০টি গাছ

কিশোরগঞ্জ প্রতিনিধি :

কিশোরগঞ্জের হাওর অধ্যাুষিত মিঠামইন উপজেলার কামালপুর এলাকায় নদীভাঙন রোধে রোপণ করা সরকারি বেড়িবাঁধের প্রায় ২০টি মেহগনি গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরের বিরুদ্ধে।

স্থানীয়দের অভিযোগ, ব্যক্তিগত গাড়ি চলাচলে সুবিধা পেতেই তাঁর বাড়ির পাশ দিয়ে যাওয়া বেড়িবাঁধের ওপর লাগানো গাছগুলো পরিকল্পিতভাবে সরকারি বন্ধের দিন ধাপে ধাপে কেটে ফেলা হয়েছে।

এতে নদীভাঙন রোধে নেওয়া সরকারি উদ্যোগ যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, তেমনি পরিবেশের ওপরও বিরূপ প্রভাব পড়েছে বলে মনে করছেন এলাকাবাসী।

স্থানীয় সূত্র জানায়, সাবেক রাষ্ট্রপতি ও তৎকালীন সংসদ সদস্য আবদুল হামিদ নির্বাচিত হওয়ার পর মিঠামইনের কামালপুর এলাকায় নদীভাঙন প্রতিরোধে বেড়িবাঁধ নির্মাণ ও সেখানে বিভিন্ন প্রজাতির গাছ রোপণের উদ্যোগ নেওয়া হয়।

সময়ের সঙ্গে সঙ্গে বেড়িবাঁধের ওপর লাগানো এসব মেহগনি গাছ বড় হয়ে এলাকার প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করে এবং ভাঙন রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এলাকাবাসীর কাছে গাছগুলো হয়ে ওঠে নিরাপত্তা ও পরিবেশ রক্ষার প্রতীক।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা জানান, অভিযুক্ত বিএনপি নেতার বাড়িতে প্রবেশ করতে হলে বেড়িবাঁধের ওপর দিয়েই যেতে হয়। ব্যক্তিগত গাড়ি নিয়ে চলাচলে গাছগুলো বাধা হয়ে দাঁড়াচ্ছিল এমন অভিযোগ তুলে গত ৫ আগস্টের পর থেকে ধাপে ধাপে গাছ কাটা শুরু হয়।

তাদের দাবি, সর্বশেষ গত ২১ ফেব্রুয়ারি একসঙ্গে ১০ থেকে ১২টি গাছ কেটে ফেলা হয়েছে। বৈদ্যুতিক করাত দিয়ে গাছের গুঁড়ি কেটে সেগুলো রাতের আঁধারে সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হয়।
গাছের আনুমানিক বাজারমূল্য ২০ থেকে ২৫ হাজার টাকা বলে স্থানীয়রা জানিয়েছেন। এতে সরকারি সম্পদের পাশাপাশি পরিবেশগত ক্ষতিও হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় এলাকায় ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। অনেকেই গোপনে ঘটনার সত্যতা নিশ্চিত করলেও অভিযুক্ত ব্যক্তি প্রভাবশালী হওয়ায় কারনে প্রকাশ্যে মুখ খুলতে কেউ সাহস পাচ্ছেন না।

আরো পড়ুন  সৌদির সঙ্গে মিল রেখে চাঁদপুরে অর্ধশতাধিক গ্রামে ঈদ উদযাপন

অভিযোগ অস্বীকার করে জাহিদুল আলম জাহাঙ্গীর বলেন, আমি কেন গাছ কাটবো? আমার কী দরকার আছে কাটার? জায়গা ও গাছগুলো সরকারি নয়। সবাই নিজের নিজের জায়গা থেকে গাছ কেটে নিয়েছে। বেড়িবাঁধ সরকারি না, অধিগ্রহণকৃতও না।

মিঠামইন উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী ফয়জুর রাজ্জাক বলেন, ১৯৯৫–১৯৯৬ সালে স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে বেড়িবাঁধ নির্মাণ করা হয়েছিল। সেই সময়ই গাছগুলো রোপণ করা হয়। গাছ কাটার খবর পাওয়ার পর স’মিলে গিয়ে কাটা গাছগুলো জব্দ করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা নিতে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শোক সংবাদ: দিলীপ চক্রবর্তী

কৃষি ও গ্রামীণ অর্থনীতির রূপান্তরে অষ্টগ্রামে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

ভাই নয়’, ‘মহোদয়’ বলতে হবে, সাংবাদিককে সিভিল সার্জন

অষ্টগ্রামে ছাত্রদলের নেতৃত্বে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের বিরোধিতায় মিছিল

জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ছোট ভাইকে কুপিয়ে হত্যা করেছে বড় ভাই

কালনী নদীর পাড়ে যুবকের মরদেহ উদ্বারের ৮ ঘন্টা মধ্যে দুইজন আটক।

সাংবাদিকের ডায়েরি : নাসরুল আনোয়ার ‘আই টুক দিজ চ্যালেঞ্জ, জেন্টলম্যান’

কেন্দ্রীয় যুবদলে স্থান পাওয়া কিশোরগঞ্জের কৃতি সন্তানদের সৈয়দ ফাইয়াজ হাসান বাবুর শুভেচ্ছা

মাদক, কিশোর গ্যাং ও সামাজিক অপরাধ নির্মূলে অষ্টগ্রাম থানার মতবিনিময় সভা অনুষ্ঠিত

বৃক্ষ ও বই’ কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ

১০

যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন কিশোরগঞ্জের কৃতি সন্তান সাইদুর রহমান

১১

যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন কিশোরগঞ্জের কৃতি সন্তান সাইদুর রহমান। 

১২

না ফেরার দেশে তোফায়েল আহমেদ

১৩

হাওরের মানবতার আলো: অষ্টগ্রাম ব্লাড ব্যাংকের রক্তে বাঁচছে হাজারো প্রাণ

১৪

জমি বিরোধে যুবক খুন গ্রেপ্তার এক 

১৫

শিশু রামিসা হত্যা ও নারী নির্যাতনের প্রতিবাদে অষ্টগ্রামে মানববন্ধন

১৬

পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে একই পরিবারের নিহত ৩

১৭

রামিসা হত্যা মামলা: আসামিপক্ষে আইনি সেবা দিবে না ঢাকা আইনজীবী সমিতির সদস্যরা

১৮

হুমকির মুখে পরিবেশ অবৈধ ভাবে পাহাড় কেটে কোটিপতি আব্বাস

১৯

হাওর পরিস্থিতি পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব

২০