admin
২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শ্রীবরদীতে জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার স্ত্রী মেয়েদের পিটিয়ে জখম

 

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি :শেরপুরের শ্রীবরদীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রয়াত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আজাহারুল ইসলামের স্ত্রী মেয়েদের উপর হামলা ও বসতবাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে। এঘটনায় মুক্তিযোদ্ধার স্ত্রী নুরজাহান (৭২) মেয়ে রিংকি ও শাহানা বেগম (৩৪) গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিংসাধীন রয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার (২৫ ফেব্রুয়ারী) সকালে উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের কামারদহ গ্রামে। এনিয়ে মুক্তিযোদ্ধার মেয়ে শাহানা বেগম বাদী হয়ে ৯ জনকে আসামী করে শ্রীবরদী থানায় একটি অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ ও ভুক্তভোগি পরিবার সূত্রে জানাগেছে, বিবাদীদের সাথে মুক্তিযোদ্ধার স্ত্রী ও সন্তানদের  দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। ঘটনার দিন মুক্তিযোদ্ধার স্ত্রী নুরজাহান ও তার মেয়ে রিংকি সাংসারিক আলাপ আলোচনা করা অবস্থায়  মোরাদুজ্জামান ফুডার নেতৃত্ত্বে ১০/১২ জন দেশীয় অস্ত্র ও লাঠি সোডাসহ তাদের উপর হামলা করে। এসময় তারা বাড়ি ঘর ভাংচুর করে এতে শাহানা (৩৪), রিংকি (৪৫) ও নুরজাহান (৭২) গুরুতর জখম হয়। পরে তার ভাই  তাদের উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় মুক্তিযোদ্ধা সন্তান শাহানা বেগম বাদী হয়ে ৯ জনকে আসামী করে শ্রীবরদী থানায় একটি অভিযোগ দায়ের করেছে। অভিযুক্ত সজিব মিয়ার সাথে কথা হলে তিনি বলেন,  মুক্তিযোদ্ধা আজহারুল ইসলামের সন্তানদের সাথে আমাদের জমি নিয়ে বিরোধ আছে। তবে মারপিটের কথা তিনি অস্বীকার করেন। শ্রীবরদী থানা অফিসার ইনচার্জ নুরুল আলম জানান,  এনিয়ে একটি অভিযোগ পেয়েছি তদন্ত পুর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
আরো পড়ুন  একুশে ফেব্রুয়ারি ঘিরে কোনো নিরাপত্তা হুমকি নেই: র‍্যাব ডিজি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাওড়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

অষ্টগ্রামে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের ক্যাম্পেইন-২০২৬ উদ্বোধন

খান্দুরা দরবার শরীফে ‘ওজিফায়ে ইয়াদুল্লাহ’ বইয়ের মোড়ক উন্মোচন 

শোক সংবাদ: দিলীপ চক্রবর্তী

কৃষি ও গ্রামীণ অর্থনীতির রূপান্তরে অষ্টগ্রামে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

ভাই নয়’, ‘মহোদয়’ বলতে হবে, সাংবাদিককে সিভিল সার্জন

অষ্টগ্রামে ছাত্রদলের নেতৃত্বে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের বিরোধিতায় মিছিল

জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ছোট ভাইকে কুপিয়ে হত্যা করেছে বড় ভাই

কালনী নদীর পাড়ে যুবকের মরদেহ উদ্বারের ৮ ঘন্টা মধ্যে দুইজন আটক।

সাংবাদিকের ডায়েরি : নাসরুল আনোয়ার ‘আই টুক দিজ চ্যালেঞ্জ, জেন্টলম্যান’

১০

কেন্দ্রীয় যুবদলে স্থান পাওয়া কিশোরগঞ্জের কৃতি সন্তানদের সৈয়দ ফাইয়াজ হাসান বাবুর শুভেচ্ছা

১১

মাদক, কিশোর গ্যাং ও সামাজিক অপরাধ নির্মূলে অষ্টগ্রাম থানার মতবিনিময় সভা অনুষ্ঠিত

১২

বৃক্ষ ও বই’ কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ

১৩

যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন কিশোরগঞ্জের কৃতি সন্তান সাইদুর রহমান

১৪

যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন কিশোরগঞ্জের কৃতি সন্তান সাইদুর রহমান। 

১৫

না ফেরার দেশে তোফায়েল আহমেদ

১৬

হাওরের মানবতার আলো: অষ্টগ্রাম ব্লাড ব্যাংকের রক্তে বাঁচছে হাজারো প্রাণ

১৭

জমি বিরোধে যুবক খুন গ্রেপ্তার এক 

১৮

শিশু রামিসা হত্যা ও নারী নির্যাতনের প্রতিবাদে অষ্টগ্রামে মানববন্ধন

১৯

পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে একই পরিবারের নিহত ৩

২০