admin
১৭ মে ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হুমকির মুখে পরিবেশ অবৈধ ভাবে পাহাড় কেটে কোটিপতি আব্বাস

নিজস্ব প্রতিবেদন :
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নানুপুর ইউনিয়নে বিভিন্ন জায়গার দখল ও অবৈধ পাহাড় কাটার অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালীর বিরুদ্ধে। আওয়ামী সরকারের রাজনৈতিক ও পারিবারিক প্রভাব খাটিয়ে বছরের পর বছর ধরে পাহাড় কেটে মাটি ও গাছ বিক্রি করে বুনে গেছে কোটিপতি। এতে করে একদিকে হুমকির মুখে পড়ছে এলাকার পরিবেশ অন্যদিকে আতংকে রয়েছে সাধারণ মানুষ।

জানা গেছে, আওয়ামী সরকারের সময়ে গত কয়েক বছর ধরে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নানুপুর ইউনিয়নে প্রকাশ্যে পাহাড় কেটে মাটি বিক্রি করে কোটিপতি বুনে গেছেন আব্বাস উদ্দিন ওরফে ডিস আব্বাস। এলাকাবাসীরা জানান, আব্বাস তার নিজেস্ব বাহিনী দিয়ে এবং তার পারিবারিক আওয়ামী রাজনৈতিক প্রভাব ব্যবহার করে নির্বিচারে পাহাড় কেটে পরিবেশ ধ্বংস করে চলরেও তার বিরুদ্ধে কথা বলার মত সাহস পাচ্ছে না কেউ।

অভিযোগে রয়েছে বিগত আওয়ামী সরকারের আমলে ফটিকছড়ি উপজেলার প্রভাবশালী এক আওয়ামিলীগ নেতা এবং তাঁর পরিবারের প্রভাব কাজে লাগিয়ে এই অবৈধ কর্মকাণ্ড চালানো হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিবাদ করলে তাঁদের হুমকির মুখে পড়তে হয়। ফলে ভয় ও আতঙ্কের কারণে কেউ প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাচ্ছেন না। আর এই আব্বাস উদ্দিন ওরফে ডিস আব্বাসের মাষ্টার মাউন্ট হচ্ছে ঢাকায় একটি বেসরকারি ব্যাংকে কর্মরত কর্মরত তারই আপন বড় ভাই আনিস মাহমুদের বিরুদ্ধও অভিযোগ উঠেছে। আব্বাসের নেতৃত্বে উপজেলার নানুপুর ইউনিয়নে একটি শক্তিশালী পাহাড় কাটার সিন্ডিকেট গড়ে উঠেছে।

এই সিন্ডিকেট বনভূমি ধ্বংস করে পাহাড়ি গাছ কেটে বিক্রি করছে এবং প্রতিদিন ড্রাম ট্রাকে করে পাহাড় থেকে বিপুল পরিমাণ মাটি সরিয়ে নেওয়া হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি জানান, “আমরা কিছু বললেই আব্বাস ও আব্বাসে তৈরি করা বাহিনীর দিয়ে হুমকি দেয়। পাহাড় কাটা বন্ধ করতে বললেই বিপদে পড়তে হয়।
এদিকে নানুপুর ইউনিয়নের বাসি পুরো ইউনিয়ন কার্যত এই পরিবারের কাছে জিম্মি হয়ে পড়েছে বলে দাবি স্থানীয়দের।

আরো পড়ুন  নাসিরনগরের দেশীয় অস্ত্র নিয়ে দু’ পক্ষের সংঘর্ষে নিহত দুই

পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুযায়ী পাহাড় কাটা দণ্ডনীয় অপরাধ হলেও সংশ্লিষ্টরা প্রশাসনিক নিষেধাজ্ঞাকে তোয়াক্কা না করেই কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

অভিযুক্ত আব্বাস উদ্দিন প্রকাশ্যে এলাকাবাসীকে ভয় দেখানোর অভিযোগ আছে এছাড়াও তার বাহিনীর লোকজন দিয়ে হুমকি দেওয়ার একাধিক অভিযোগ তাকলে বহাল তবিয়তে তার কাজ করে যাচ্ছে।
পাহাড় কেটে মাটি সরিয়ে নেওয়ার ফলে একদিকে যেমন প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে, অন্যদিকে বর্ষা মৌসুমে ভয়াবহ পাহাড় ধসের আশঙ্কা তৈরি হয়েছে। ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য, বাড়ছে মানুষের জীবনের ঝুঁকি।”

এলাকাবাসী দ্রুত প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ দাবি করেছেন। তাদের আশা, অবিলম্বে পাহাড় কাটা বন্ধে কঠোর ব্যবস্থা না নিলে ভবিষ্যতে বড় ধরনের পরিবেশগত বিপর্যয় দেখা দিতে পারে।
এবিষয় কথা বলতে আব্বাসে ব্যবহৃত মোবাইল কল দিলে তিনি জানান, আমার বিরুদ্ধে যড়যন্ত্র চলছে। আমি ডিসের ব্যবসা করি। আমার বিরুদ্ধে আনা অভিযোগ গুলো মিথ্যা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামিসা হত্যা মামলা: আসামিপক্ষে আইনি সেবা দিবে না ঢাকা আইনজীবী সমিতির সদস্যরা

হুমকির মুখে পরিবেশ অবৈধ ভাবে পাহাড় কেটে কোটিপতি আব্বাস

হাওর পরিস্থিতি পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব

ছাতকে পানির নিচে হাজারো কৃষকের স্বপ্ন, ধান তলিয়ে সংকটে দ্রুত সহায়তা দাবি

হাওরে ধান তলিয়ে যাওয়ার শোক সইতে না পেরে কৃষকের মৃত্যু

হাওরের বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব – কাজী রেহা কবির সিগমা

অতিবৃষ্টি ও আগাম বন্যা : দিশেহারা হাওরের লাখো কৃষক

ইনকিলাবের অষ্টগ্রাম প্রতিনিধি আজমলের জন্মদিন উদযাপন

ফেনীতে পাম্পে তেল নেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, যুবককে পিটিয়ে জখম

১০

অষ্টগ্রামে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

অষ্টগ্রামে এমভি মজলিশপুর লঞ্চ ট্রাজেডির ২৩ বছর: আজও কাটেনি স্বজনহারাদের আর্তনাদ

১২

অষ্টগ্রামে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন–২০২৬ এর শুভ উদ্বোধন

১৩

ফেনীতে সিভিল সার্জনের সংবাদ সম্মেলন ২ লাখ শিশু পাবে হাম রুবেলা টিকা

১৪

বিএসএমএমইউ-এর নতুন উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকীকে অভিনন্দন জানালেন সৈয়দ ফাইয়াজ হাসান বাবু

১৫

সরকারি খাস জমিতে অবৈধ ড্রেজার: ফসলি জমি হুমকিতে নির্বিকার প্রশাসন

১৬

অষ্টগ্রামে আদালত আদেশ অমান্য করে সংখ্যালঘু পরিবারের জমি দখল, চরম উত্তেজনা

১৭

অষ্টগ্রামে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক

১৮

চুয়াডাঙ্গায় বিপুল পরিমান নতুন ভারতীয় মাদক ফেয়ারডিলসহ আটক ২

১৯

অষ্টগ্রামে স্বাধীনতা দিবসে শ্রদ্ধা নিবেদন, শহীদ মিনারে বিএনপির অনুপস্থিতি নিয়ে আলোচনা ঝড়

২০