মোঃ মাহবুব আলম, অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের অষ্টগ্রামে অত্যন্ত জাঁকঝমকপূর্ণ পরিবেশে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের ‘ক্যাম্পেইন-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) সকালে অষ্টগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন অষ্টগ্রাম উপজেলা শাখা এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধনের ঘোষণা দেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আব্দুল আহাদ ।
উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি মো. আব্দুল আহাদ বলেন, “মেয়েদের আত্মনির্ভরশীল, চরিত্রবান ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে গার্ল গাইডস আন্দোলনের ভূমিকা অপরিসীম। বাল্যবিবাহ রোধ, মাদকবিরোধী সচেতনতা তৈরি এবং ইভটিজিং প্রতিরোধে গার্ল গাইডসের সদস্যরা অগ্রণী ভূমিকা পালন করতে পারে। আশা করি, ২০২৬ সালের এই ক্যাম্পেইনের মাধ্যমে অষ্টগ্রামে নারী শিক্ষার্থীরা নেতৃত্ব ও সামাজিক দায়িত্ববোধের নতুন দিগন্ত উন্মোচন করবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন অষ্টগ্রাম মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান সিরাজ। তিনি বলেন, “মেয়েদের নিরাপত্তা ও অধিকার রক্ষায় পুলিশ প্রশাসন সর্বদা প্রস্তুত। গার্ল গাইডসের এই সুশৃঙ্খল প্রশিক্ষণ ছাত্রীদের কেবল অনুশাসনে বাঁধবে না, বরং তাদের সাহসী ও সচেতন হতে শেখাবে। যেকোনো সামাজিক ব্যাধি ও অপরাধের বিরুদ্ধে এই তরুণীরাই হবে আমাদের প্রথম প্রতিরোধ।”
বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন অষ্টগ্রামের সভাপতি ও স্থানীয় কমিশনার এবংঅষ্টগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, উপজেলার হক সাহেব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান সহ আরও একাধিক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন ।
এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও গার্ল গাইডসের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন