admin
১৬ মার্চ ২০২৬, ১:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

 

দিনাজপুর,প্রতিনিধি:
দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরের সাহাপাড়ায় খাল খননের মাধ্যমে একযোগে দেশের ৫৪টি খালের খনন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১৬ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে এই কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

সাহাপাড়ায় নিজে কোদাল হাতে খাল খননে নামেন প্রধানমন্ত্রী। খাল খনন কর্মসূচিকে ঘিরে স্থানীয় মানুষদের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস দেখা যায়। এতে পানির সমস্যার সমাধান হবে বলে মনে করছেন তারা।

এর আগে সকাল সাড়ে ৯টায় একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঢাকা বিমানবন্দর থেকে সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন। সৈয়দপুর পৌঁছে সেখান থেকে সড়কপথে কর্মসূচিস্থলে যান প্রধানমন্ত্রী।

কৃষি সেচ, পরিবেশের ভারসাম্য রক্ষাসহ সরকারের পরিকল্পনা অনুযায়ী, আগামী পাঁচ বছরে দেশজুড়ে ২০ হাজার কিলোমিটার নদী-নালা-খাল ও জলাধার খনন ও পুনঃখনন করা হবে। প্রথম পর্যায়ে ৫৪টি জেলায় চলবে এই কর্মসূচি।

বিশেষজ্ঞরা বলছেন, জিয়াউর রহমানের সফল উদ্যোগ থেকে অভিজ্ঞতা নিয়ে টেকসই ও আধুনিকভাবে খাল খনন ও রক্ষণাবেক্ষণ করলে কৃষি বিপ্লব ঘটবে। তবে বাস্তবায়নে পড়তে হবে চ্যালেঞ্জে।

গ্রামীণ উন্নয়ন ও কৃষি পুনরুজ্জীবনের উদ্দেশ্যে ১৯৭৭ সালে খাল খনন কর্মসূচি চালু করেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সে সময় সারা দেশে ৩ হাজার ৬৩৬ মাইল খাল খনন করেন তিনি।

আরও পড়ুন : ঈদের ছুটিতেও সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক

শুধু তাই নয়, স্থানীয় জনগণকে সরাসরি উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে জিয়াউর রহমান চালু করেন কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি।

Facebook Comments Box
আরো পড়ুন  রামিসা হত্যা মামলা: আসামিপক্ষে আইনি সেবা দিবে না ঢাকা আইনজীবী সমিতির সদস্যরা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামিসা হত্যা মামলা: আসামিপক্ষে আইনি সেবা দিবে না ঢাকা আইনজীবী সমিতির সদস্যরা

হুমকির মুখে পরিবেশ অবৈধ ভাবে পাহাড় কেটে কোটিপতি আব্বাস

হাওর পরিস্থিতি পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব

ছাতকে পানির নিচে হাজারো কৃষকের স্বপ্ন, ধান তলিয়ে সংকটে দ্রুত সহায়তা দাবি

হাওরে ধান তলিয়ে যাওয়ার শোক সইতে না পেরে কৃষকের মৃত্যু

হাওরের বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব – কাজী রেহা কবির সিগমা

অতিবৃষ্টি ও আগাম বন্যা : দিশেহারা হাওরের লাখো কৃষক

ইনকিলাবের অষ্টগ্রাম প্রতিনিধি আজমলের জন্মদিন উদযাপন

ফেনীতে পাম্পে তেল নেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, যুবককে পিটিয়ে জখম

১০

অষ্টগ্রামে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

অষ্টগ্রামে এমভি মজলিশপুর লঞ্চ ট্রাজেডির ২৩ বছর: আজও কাটেনি স্বজনহারাদের আর্তনাদ

১২

অষ্টগ্রামে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন–২০২৬ এর শুভ উদ্বোধন

১৩

ফেনীতে সিভিল সার্জনের সংবাদ সম্মেলন ২ লাখ শিশু পাবে হাম রুবেলা টিকা

১৪

বিএসএমএমইউ-এর নতুন উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকীকে অভিনন্দন জানালেন সৈয়দ ফাইয়াজ হাসান বাবু

১৫

সরকারি খাস জমিতে অবৈধ ড্রেজার: ফসলি জমি হুমকিতে নির্বিকার প্রশাসন

১৬

অষ্টগ্রামে আদালত আদেশ অমান্য করে সংখ্যালঘু পরিবারের জমি দখল, চরম উত্তেজনা

১৭

অষ্টগ্রামে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক

১৮

চুয়াডাঙ্গায় বিপুল পরিমান নতুন ভারতীয় মাদক ফেয়ারডিলসহ আটক ২

১৯

অষ্টগ্রামে স্বাধীনতা দিবসে শ্রদ্ধা নিবেদন, শহীদ মিনারে বিএনপির অনুপস্থিতি নিয়ে আলোচনা ঝড়

২০