admin
২৪ ফেব্রুয়ারী ২০২৬, ৭:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকা-আগরতলা-কলকাতা বাস সার্ভিস ফের চালু

দেড় বছর বেশি সময় ধরে চলা রাজনৈতিক অস্থিরতার পর ফের ভারত-বাংলাদেশ বাস সার্ভিস চালু করা হয়েছে। পরীক্ষামূলকভাবে শনিবার (২১ ফেব্রুয়ারি) ত্রিপুরার আগরতলার কৃষ্ণনগরের বাস ডিপো থেকে ঢাকার উদ্দেশে একটি বাস রওনা দেয়। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) একইভাবে এই সার্ভিস চালু করা হয়।

আপাতত দুই-তিন দিন এই রকমভাবে পরীক্ষামূলক যাত্রা চলবে। পরে পরিস্থিতি স্থিতিশীল হয়ে গেলে সপ্তাহে তিন দিন করে এই বাস চলবে।

আগেও কলকাতা-আগরতলার বাস পরিষেবা চালু ছিল। কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে সাময়িকভাবে এই সেবা বন্ধ রাখা হয়েছিলো। সম্প্রতি বাংলাদেশে নির্বাচনের পর রাজনৈতিক অস্থিরতা কমেছে।

ত্রিপুরার আন্তর্জাতিক বাস অপারেটর সংস্থার ম্যানেজার মনোরঞ্জন দেবনাথ জানিয়েছেন, ভিসা সংক্রান্ত জটিলতাসহ অনিবার্য কিছু কারণে এই বাস সর্ভিস বন্ধ রাখা হয়েছিল। এখন পরিস্থিতির উন্নতি হওয়ায় ফের বাস সেবা চালু করা হয়েছে।

ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, বাংলাদেশের নতুন সরকার গঠন হওয়ার পরে অনিশ্চয়তা কেটে গিয়েছে, এটি দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য একটি ভালো লক্ষণ। আশা করি অন্য যে সব সমস্যাগুলো আছে তারও সমাধান হবে।

এই বাস সেবা চালু হওয়ার কারণে যাত্রীরাও বেশ খুশি। আগরতলা থেকে এক বাস যাত্রী লক্ষন দাস বলেন, এই পরিষেবার চালু হওয়ায় দুই দেশেই লাভবান হবে। এছাড়াও কম খরচে খুব সহজেই বাংলাদেশে যাওয়া যাবে। আমরা আশা করছি বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে আমাদের একটি সুসম্পর্ক গড়ে উঠবে এবং আগের মতো সব ধরনের সেবা চালু হবে।

Facebook Comments Box
আরো পড়ুন  সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: দুই নৌযানের রুট পারমিট বাতিল, গঠন তদন্ত কমিটি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শোক সংবাদ: দিলীপ চক্রবর্তী

কৃষি ও গ্রামীণ অর্থনীতির রূপান্তরে অষ্টগ্রামে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

ভাই নয়’, ‘মহোদয়’ বলতে হবে, সাংবাদিককে সিভিল সার্জন

অষ্টগ্রামে ছাত্রদলের নেতৃত্বে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের বিরোধিতায় মিছিল

জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ছোট ভাইকে কুপিয়ে হত্যা করেছে বড় ভাই

কালনী নদীর পাড়ে যুবকের মরদেহ উদ্বারের ৮ ঘন্টা মধ্যে দুইজন আটক।

সাংবাদিকের ডায়েরি : নাসরুল আনোয়ার ‘আই টুক দিজ চ্যালেঞ্জ, জেন্টলম্যান’

কেন্দ্রীয় যুবদলে স্থান পাওয়া কিশোরগঞ্জের কৃতি সন্তানদের সৈয়দ ফাইয়াজ হাসান বাবুর শুভেচ্ছা

মাদক, কিশোর গ্যাং ও সামাজিক অপরাধ নির্মূলে অষ্টগ্রাম থানার মতবিনিময় সভা অনুষ্ঠিত

বৃক্ষ ও বই’ কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ

১০

যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন কিশোরগঞ্জের কৃতি সন্তান সাইদুর রহমান

১১

যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন কিশোরগঞ্জের কৃতি সন্তান সাইদুর রহমান। 

১২

না ফেরার দেশে তোফায়েল আহমেদ

১৩

হাওরের মানবতার আলো: অষ্টগ্রাম ব্লাড ব্যাংকের রক্তে বাঁচছে হাজারো প্রাণ

১৪

জমি বিরোধে যুবক খুন গ্রেপ্তার এক 

১৫

শিশু রামিসা হত্যা ও নারী নির্যাতনের প্রতিবাদে অষ্টগ্রামে মানববন্ধন

১৬

পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে একই পরিবারের নিহত ৩

১৭

রামিসা হত্যা মামলা: আসামিপক্ষে আইনি সেবা দিবে না ঢাকা আইনজীবী সমিতির সদস্যরা

১৮

হুমকির মুখে পরিবেশ অবৈধ ভাবে পাহাড় কেটে কোটিপতি আব্বাস

১৯

হাওর পরিস্থিতি পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব

২০