admin
৫ এপ্রিল ২০২৬, ৪:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সরকারি খাস জমিতে অবৈধ ড্রেজার: ফসলি জমি হুমকিতে নির্বিকার প্রশাসন

‎অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
‎কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের নরসিংহ পূর্ববাদ মৌজায় সরকারি খাস খতিয়ানের জমিতে অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি কাটার অভিযোগ উঠেছে। এতে আশপাশের ফসলি জমি মারাত্মক ক্ষতির মুখে পড়েছে অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেও কোন প্রতিকার মিলছে বলে জানিয়েছেন স্থানীয় ভুক্তভোগী এক কৃষক।

‎এবিষয়ে উপজেলা নির্বাহি কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন  পূর্ব অষ্টগ্রাম (কবিরখান্দান) এলাকার বাসিন্দা মাহবুব আলম নামের এক কৃষক। লিখিত অভিযোগে দেখা যায, একই এলাকার বাচ্চু মিয়া, মিজান মিয়া (ড্রেজার চালক) ও বাবলু মিয়া দীর্ঘদিন ধরে সরকারি খাস জমিতে জোর পূর্বক ড্রেজার মেশিন ব্যবহার করে মাটি কাটছেন।

‎তিনি জানান, উক্ত খাস জমির পাশে তার গুরুত্বপূর্ণ ফসলি জমি রয়েছে। ড্রেজারের মাধ্যমে মাটি কাটার ফলে জমির স্বাভাবিক গঠন নষ্ট হচ্ছে এবং ভবিষ্যতে ফসল উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে তার আর্থিক ক্ষতির পাশাপাশি কৃষি ব্যবস্থার উপর নেতিবাচক প্রভাব পড়ছে।

‎মাহবুব আলম আরও অভিযোগ করেন, বিষয়টি একাধিকবার নিষেধ করা হলেও অভিযুক্তরা তা উপেক্ষা করে অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এমনকি তিনি বাধা দিতে গেলে তাকে মোবাইল ফোনে হুমকি দেওয়া হচ্ছে বলেও দাবি করেন।

‎এদিকে, সরকারি খাস জমিতে অবৈধ হস্তক্ষেপের ফলে রাষ্ট্রীয় সম্পদেরও অপূরণীয় ক্ষতি হচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
‎অন্যদিকে উপজেলা নির্বাহি কর্মকর্তার কাছে
‎এ বিষয়ে লিখিত অভিযোগের পরও কোন ব্যবস্থা গ্রহণ না করায় এলাকাজুড়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। ‎
‎এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিলভিয়া স্নিগ্ধার সরকারি মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

‎তবে উপজেলা প্রশাসনের দায়িত্বশীল অন্য কর্মকর্তাদের সাথে যোগাযোগের চেষ্টা চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। স্থানীয় সচেতন মহল মনে করছেন, দ্রুত প্রশাসনিক ব্যবস্থা না নেওয়া হলে কৃষিজমি ও পরিবেশের উপর এর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়তে পারে।

Facebook Comments Box
আরো পড়ুন  ক্ষমতার পালাবদল : অ্যাক্টিভিজমের পরিবর্তন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শোক সংবাদ: দিলীপ চক্রবর্তী

কৃষি ও গ্রামীণ অর্থনীতির রূপান্তরে অষ্টগ্রামে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

ভাই নয়’, ‘মহোদয়’ বলতে হবে, সাংবাদিককে সিভিল সার্জন

অষ্টগ্রামে ছাত্রদলের নেতৃত্বে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের বিরোধিতায় মিছিল

জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ছোট ভাইকে কুপিয়ে হত্যা করেছে বড় ভাই

কালনী নদীর পাড়ে যুবকের মরদেহ উদ্বারের ৮ ঘন্টা মধ্যে দুইজন আটক।

সাংবাদিকের ডায়েরি : নাসরুল আনোয়ার ‘আই টুক দিজ চ্যালেঞ্জ, জেন্টলম্যান’

কেন্দ্রীয় যুবদলে স্থান পাওয়া কিশোরগঞ্জের কৃতি সন্তানদের সৈয়দ ফাইয়াজ হাসান বাবুর শুভেচ্ছা

মাদক, কিশোর গ্যাং ও সামাজিক অপরাধ নির্মূলে অষ্টগ্রাম থানার মতবিনিময় সভা অনুষ্ঠিত

বৃক্ষ ও বই’ কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ

১০

যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন কিশোরগঞ্জের কৃতি সন্তান সাইদুর রহমান

১১

যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন কিশোরগঞ্জের কৃতি সন্তান সাইদুর রহমান। 

১২

না ফেরার দেশে তোফায়েল আহমেদ

১৩

হাওরের মানবতার আলো: অষ্টগ্রাম ব্লাড ব্যাংকের রক্তে বাঁচছে হাজারো প্রাণ

১৪

জমি বিরোধে যুবক খুন গ্রেপ্তার এক 

১৫

শিশু রামিসা হত্যা ও নারী নির্যাতনের প্রতিবাদে অষ্টগ্রামে মানববন্ধন

১৬

পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে একই পরিবারের নিহত ৩

১৭

রামিসা হত্যা মামলা: আসামিপক্ষে আইনি সেবা দিবে না ঢাকা আইনজীবী সমিতির সদস্যরা

১৮

হুমকির মুখে পরিবেশ অবৈধ ভাবে পাহাড় কেটে কোটিপতি আব্বাস

১৯

হাওর পরিস্থিতি পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব

২০