মাহাবুব আলম ( অষ্টগ্রাম) কিশোরগঞ্জ:
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, কিশোরগঞ্জ জেলা শাখার অধীন অষ্টগ্রাম উপজেলা শাখার আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন শ্রীযুক্ত বাবু দেবপদ চক্রবর্তী এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন শ্রীযুক্ত বাবু জীবনময় শীল।
অষ্টগ্রাম উপজেলা শাখার এ আহ্বায়ক কমিটিতে সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা অন্তর্ভুক্ত রয়েছেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন— বাবু রাধাকৃষ্ণ দাস, বিশ্বনাথ দাস, বিশ্বম্ভর দেবনাথ, শ্যামল রঞ্জন দত্ত, রাসবিহারী দাস, সুশীল দেবনাথ, প্রিয়তোষ দাস, লিটন রায়, আরাধন দেবনাথ, নারায়ণ চন্দ্র সরকার, মানিক কুমার রায়, শ্রীনিবাস দাস, প্রণব কুমার চক্রবর্তী, জগদীশ চন্দ্র দাস, হারান চন্দ্র দেব, অসীম বণিক, রাসমোহন বণিক (রাসু) ও শ্যামল দেব।
নতুন আহ্বায়ক কমিটির মাধ্যমে অষ্টগ্রাম উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় ও সামাজিক কার্যক্রম আরও সুসংগঠিত হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। পাশাপাশি শারদীয় দুর্গাপূজাসহ বিভিন্ন ধর্মীয় উৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন এবং পারস্পরিক সম্প্রীতি বজায় রাখতে এ কমিটি ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
মন্তব্য করুন