admin
১৭ অক্টোবর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সৈয়দ ফাইয়াজ হাসান বাবু।

অষ্টগ্রাম ( কিশোরগঞ্জ)  প্রতিনিধি

কিশোরগঞ্জের হাওর বেষ্টিত অষ্টগ্রাম উপজেলা সদর ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন অষ্টগ্রাম সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সৈয়দ ফাইয়াজ হাসান বাবু।

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যার পর হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার সপ্তমীতে তিনি অষ্টগ্রাম সদর ইউনিয়নের ঋষিপাড়া, সূত্রধর পাড়াসহ বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখেন।

পরিদর্শনকালে তিনি সনাতন সম্প্রদায়ের মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের শারদীয় শুভেচ্ছা পৌঁছে দেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন। একই সাথে তিনি প্রতিটি পূজা মণ্ডপ পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে নগদ আর্থিক সহায়তা করেন।

পরিদর্শনের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মুক্তার মেম্বার, রেখন মেম্বার, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ও যুবদলের যুগ্ম আহ্বায়ক জি এম মোশাররফ উদ্দিন হালিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জুয়েল মিয়া, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মাহফুজ আলম খান দানা, যুবদল নেতা মোবারক হোসেন লিটন মিয়া, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. আরিয়ান তফসির, প্রবাসী নেতা মো. আলামিন মিয়া, মো. মেহফুজ চৌধুরী, মো. রিপন মিয়া, সদর ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি আফরোজ আলী ও সাধারণ সম্পাদক মো. ইদু মিয়া, খোরশেদ আলম সহ স্থানীয় নেতৃবৃন্দ।

পূজামণ্ডপ পরিদর্শন শেষে সৈয়দ ফাইয়াজ হাসান বাবু বলেন, আমাদের অষ্টগ্রাম ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্যের এক অনন্য জনপদ। আবহমানকাল ধরে এখানে আমরা সব ধর্মের আনন্দ মিলেমিশে ভাগাভাগি করে আসছি। অষ্টগ্রাম উপজেলার সকল সনাতন সম্প্রদায়ের লোকজনদের  আমার প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি।

Facebook Comments Box
আরো পড়ুন  ঘাটাইলে নববধুকে পিটিয়ে হত্যা অভিযোগ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সৈয়দ ফাইয়াজ হাসান বাবু।

১

অষ্টগ্রাম পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক দেবপদ চক্রবর্তী, সদস্য সচিব জীবনময় শীল

২

মিঠামইনে বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যা মামলা: মূল আসামিসহ ১৫ জন গ্রেপ্তার, প্রশংসা ভাসছে ওসি মনোয়ার মোহাম্মদ

৩

রূপগঞ্জে জলসিঁড়ির ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ৭ শতাধিক মানুষ

৪

ঘাটাইলে নববধুকে পিটিয়ে হত্যা অভিযোগ

৫

পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা মুহা. আবুল বাশার বাবুর 

৬

জলমহাল নিয়ে সংঘর্ষ: অষ্টগ্রাম উপজেলা বিএনপির সভাপতি সাঈদ আহাম্মেদ কে কারণ দর্শানোর নোটিশ

৭

অষ্টগ্রামে বিএনপি কার্যালয় ভাঙচুরের ঘটনায় নিন্দা জানালেন সাবেক উপজেলা আহবায়ক ফাইয়াজ হাসান বাবু

৮

হাওড়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

৯

অষ্টগ্রামে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের ক্যাম্পেইন-২০২৬ উদ্বোধন

১০

খান্দুরা দরবার শরীফে ‘ওজিফায়ে ইয়াদুল্লাহ’ বইয়ের মোড়ক উন্মোচন 

১১

শোক সংবাদ: দিলীপ চক্রবর্তী

১২

কৃষি ও গ্রামীণ অর্থনীতির রূপান্তরে অষ্টগ্রামে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

১৩

ভাই নয়’, ‘মহোদয়’ বলতে হবে, সাংবাদিককে সিভিল সার্জন

১৪

অষ্টগ্রামে ছাত্রদলের নেতৃত্বে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের বিরোধিতায় মিছিল

১৫

জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ছোট ভাইকে কুপিয়ে হত্যা করেছে বড় ভাই

১৬

কালনী নদীর পাড়ে যুবকের মরদেহ উদ্বারের ৮ ঘন্টা মধ্যে দুইজন আটক।

১৭

সাংবাদিকের ডায়েরি : নাসরুল আনোয়ার ‘আই টুক দিজ চ্যালেঞ্জ, জেন্টলম্যান’

১৮

কেন্দ্রীয় যুবদলে স্থান পাওয়া কিশোরগঞ্জের কৃতি সন্তানদের সৈয়দ ফাইয়াজ হাসান বাবুর শুভেচ্ছা

১৯

মাদক, কিশোর গ্যাং ও সামাজিক অপরাধ নির্মূলে অষ্টগ্রাম থানার মতবিনিময় সভা অনুষ্ঠিত

২০