admin
৫ অগাস্ট ২০২৬, ৩:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খান্দুরা দরবার শরীফে ‘ওজিফায়ে ইয়াদুল্লাহ’ বইয়ের মোড়ক উন্মোচন 

​নিজস্ব প্রতিবেদক:

উৎসবমুখর ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে ঐতিহাসিক খান্দুরা দরবার শরীফের ঐতিহ্যবাহী জিকিরে ইমাম হুসাইন (আ.) মাহফিল উপলক্ষে বিশিষ্ট লেখক ও ইসলামী গবেষক সৈয়দ আহমদ বখত মতিন রচিত চতুর্থ গ্রন্থ ‘ওজিফায়ে ইয়াদুল্লাহ’-এর শুভ মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
​গত ৪ আগস্ট মঙ্গলবার বাদ মাগরিব সৈয়দ হামিদ বখত ডুমন (রহ.)-এর মাজার শরীফ প্রাঙ্গণে আয়োজিত lll)wঅনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বইটির মোড়ক উন্মোচন করেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের জাতীয় সংসদ সদস্য এম. এ. হান্নান।
​হাজিরাতুল কুদসিয়া, খান্দুরা দরবার শরীফের সৈয়দ মাসুদ বখত (কায়েদ)-এর সভাপতিত্বে মোড়ক উন্মোচন পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসির নগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বসির উদ্দিন তুহিন, অষ্টগ্রাম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সৈয়দ ফাইয়াজ হাসান বাবু, বিশ্ব লালন সঙ্গের পরিচালক, বহু গ্রন্থের লেখক ও সুফি গবেষক আবদেল মান্নান, সৈয়দ সোহেল আব্দাল, সৈয়দ সাজ্জাদ মোরশেদ শুভ, চাপরতলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পারভেজ ভুঁইয়া, বিএনপি নেতা নূরে আলম ও যুবদল নেতা মো. জামালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
​প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এম. এ. হান্নান বইটির লেখক সৈয়দ আহমদ বখত মতিনের ভূয়সী প্রশংসা করেন এবং তাঁর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন। তিনি উপস্থিত সবাইকে বইটিতে উল্লেখিত আমল ও দিকনির্দেশনাগুলো দৈনন্দিন জীবনে মেনে চলার আহ্বান জানান। একই সাথে, পরিবারসহ ওমরাহ পালনের উদ্দেশ্যে পবিত্র মক্কা-মদিনা গমনের কথা উল্লেখ করে তিনি সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
​উল্লেখ্য, লেখক সৈয়দ আহমদ বখতের পূর্বে প্রকাশিত ‘মহাকালের আয়না’, ‘পাকপাঞ্জতন’, ‘চিশতীয়ার কিস্তি’ এবং ‘খানায়ে দাওরা হতে খান্দুরা’ গ্রন্থগুলো পাঠকমহলে ব্যাপক সমাদৃত ও সাড়া জাগিয়েছে। নবপ্রকাশিত ‘ওজিফায়ে ইয়াদুল্লাহ’ গ্রন্থটিও সুফিপ্রেমী ও সাধারণ পাঠকদের আত্মিক খোরাক জোগাতে বিশেষ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন আমন্ত্রিত অতিথিরা।
​অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে রাতব্যাপী জিকিরে ইমাম হুসাইন (আ.) মাহফিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. এহসানুল হাদীসহ দেশবরেণ্য ওলামায়ে কেরাম আলোচনা পেশ করবেন। এছাড়াও খান্দুরা হাবেলীসহ বিভিন্ন দরবার শরীফের পীর মাশায়েখ উপস্থিতি থাকবেন। বুধবার বাদ ফজর আখেরী মোনাজাতের মাধ্যমে
বিশ্ব মানবতার কল্যানে দোয়ার মাধ্যমে অনুষ্টানের সমাপ্তি হয়।

Facebook Comments Box
আরো পড়ুন  ক্ষমতার পালাবদল : অ্যাক্টিভিজমের পরিবর্তন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাওড়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

অষ্টগ্রামে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের ক্যাম্পেইন-২০২৬ উদ্বোধন

খান্দুরা দরবার শরীফে ‘ওজিফায়ে ইয়াদুল্লাহ’ বইয়ের মোড়ক উন্মোচন 

শোক সংবাদ: দিলীপ চক্রবর্তী

কৃষি ও গ্রামীণ অর্থনীতির রূপান্তরে অষ্টগ্রামে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

ভাই নয়’, ‘মহোদয়’ বলতে হবে, সাংবাদিককে সিভিল সার্জন

অষ্টগ্রামে ছাত্রদলের নেতৃত্বে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের বিরোধিতায় মিছিল

জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ছোট ভাইকে কুপিয়ে হত্যা করেছে বড় ভাই

কালনী নদীর পাড়ে যুবকের মরদেহ উদ্বারের ৮ ঘন্টা মধ্যে দুইজন আটক।

সাংবাদিকের ডায়েরি : নাসরুল আনোয়ার ‘আই টুক দিজ চ্যালেঞ্জ, জেন্টলম্যান’

১০

কেন্দ্রীয় যুবদলে স্থান পাওয়া কিশোরগঞ্জের কৃতি সন্তানদের সৈয়দ ফাইয়াজ হাসান বাবুর শুভেচ্ছা

১১

মাদক, কিশোর গ্যাং ও সামাজিক অপরাধ নির্মূলে অষ্টগ্রাম থানার মতবিনিময় সভা অনুষ্ঠিত

১২

বৃক্ষ ও বই’ কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ

১৩

যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন কিশোরগঞ্জের কৃতি সন্তান সাইদুর রহমান

১৪

যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন কিশোরগঞ্জের কৃতি সন্তান সাইদুর রহমান। 

১৫

না ফেরার দেশে তোফায়েল আহমেদ

১৬

হাওরের মানবতার আলো: অষ্টগ্রাম ব্লাড ব্যাংকের রক্তে বাঁচছে হাজারো প্রাণ

১৭

জমি বিরোধে যুবক খুন গ্রেপ্তার এক 

১৮

শিশু রামিসা হত্যা ও নারী নির্যাতনের প্রতিবাদে অষ্টগ্রামে মানববন্ধন

১৯

পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে একই পরিবারের নিহত ৩

২০