admin
১৫ মার্চ ২০২৬, ৮:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পর্দা নামছে আজ অমর একুশে বইমেলার

 

নিজস্ব প্রতিবেদক: নানা আলোচনা, সমালোচনা এবং প্রকাশকদের মাঝে বিক্রির প্রবল অসন্তোষ নিয়েই আজ রোববার (১৫ মার্চ) শেষ হচ্ছে ১৮ দিনের সংক্ষিপ্ত অমর একুশে বইমেলার আয়োজন।

জাতীয় সংসদ নির্বাচনের কারণে প্রথাগত ১ ফেব্রুয়ারির পরিবর্তে এবারের মেলা শুরু হয়েছিল ২৬ ফেব্রুয়ারি। দীর্ঘদিনের ঐতিহ্যের তুলনায় মেলার স্থায়িত্ব কম হওয়ায় এবং রাজনৈতিক পরিস্থিতির প্রভাবে এবার বইয়ের কেনাবেচায় কাঙ্ক্ষিত গতি দেখা যায়নি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিকাল ৩টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে এক বিশেষ সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। অনুষ্ঠানে বছরের শ্রেষ্ঠ প্রকাশনাগুলোর জন্য গুণীজন স্মৃতি পুরস্কার প্রদান এবং মেলার সার্বিক অর্জন নিয়ে প্রতিবেদন উপস্থাপন করা হবে।

প্রকাশকরা বলছেন, ২৬ ফেব্রুয়ারি মেলা শুরু হওয়া এবং ১৫ মার্চ শেষ হওয়ার সিদ্ধান্তে তারা শুরু থেকেই দ্বিধাবিভক্ত ছিলেন। অনেক বড় প্রকাশনা সংস্থা এবার তাদের বিনিয়োগের অর্ধেকও তুলতে পারেনি বলে দাবি করেছে।

মেলা আয়োজক কমিটি এবং প্রকাশকরা জানিয়েছেন, আজ সমাপনী দিনে মেলা প্রাঙ্গণে পাঠক, লেখক ও দর্শনার্থীদের বড় ধরনের ভিড় হওয়ার সম্ভাবনা রয়েছে। শেষ মুহূর্তে প্রিয় লেখকের বই সংগ্রহ করতে দুপুরের পর থেকেই পাঠকদের পদচারণায় মুখরিত হতে পারে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান। এবারের মেলায় নতুন বই এসেছে দেড় হাজারের বেশি। তবে মেলার সময়সীমা কম থাকা এবং যাতায়াত বিড়ম্বনাসহ নানা কারণে গত বছরের তুলনায় এবারের বিক্রি নিয়ে প্রকাশকদের মধ্যে হতাশা লক্ষ্য করা গেছে

Facebook Comments Box
আরো পড়ুন  পুলিশসহ অন্যান্য বাহিনীকে জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামিসা হত্যা মামলা: আসামিপক্ষে আইনি সেবা দিবে না ঢাকা আইনজীবী সমিতির সদস্যরা

হুমকির মুখে পরিবেশ অবৈধ ভাবে পাহাড় কেটে কোটিপতি আব্বাস

হাওর পরিস্থিতি পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব

ছাতকে পানির নিচে হাজারো কৃষকের স্বপ্ন, ধান তলিয়ে সংকটে দ্রুত সহায়তা দাবি

হাওরে ধান তলিয়ে যাওয়ার শোক সইতে না পেরে কৃষকের মৃত্যু

হাওরের বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব – কাজী রেহা কবির সিগমা

অতিবৃষ্টি ও আগাম বন্যা : দিশেহারা হাওরের লাখো কৃষক

ইনকিলাবের অষ্টগ্রাম প্রতিনিধি আজমলের জন্মদিন উদযাপন

ফেনীতে পাম্পে তেল নেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, যুবককে পিটিয়ে জখম

১০

অষ্টগ্রামে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

অষ্টগ্রামে এমভি মজলিশপুর লঞ্চ ট্রাজেডির ২৩ বছর: আজও কাটেনি স্বজনহারাদের আর্তনাদ

১২

অষ্টগ্রামে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন–২০২৬ এর শুভ উদ্বোধন

১৩

ফেনীতে সিভিল সার্জনের সংবাদ সম্মেলন ২ লাখ শিশু পাবে হাম রুবেলা টিকা

১৪

বিএসএমএমইউ-এর নতুন উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকীকে অভিনন্দন জানালেন সৈয়দ ফাইয়াজ হাসান বাবু

১৫

সরকারি খাস জমিতে অবৈধ ড্রেজার: ফসলি জমি হুমকিতে নির্বিকার প্রশাসন

১৬

অষ্টগ্রামে আদালত আদেশ অমান্য করে সংখ্যালঘু পরিবারের জমি দখল, চরম উত্তেজনা

১৭

অষ্টগ্রামে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক

১৮

চুয়াডাঙ্গায় বিপুল পরিমান নতুন ভারতীয় মাদক ফেয়ারডিলসহ আটক ২

১৯

অষ্টগ্রামে স্বাধীনতা দিবসে শ্রদ্ধা নিবেদন, শহীদ মিনারে বিএনপির অনুপস্থিতি নিয়ে আলোচনা ঝড়

২০