admin
২৫ ফেব্রুয়ারী ২০২৬, ৫:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাত মাসের সর্বোচ্চের কাছাকাছি জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বাড়তে থাকা সামরিক ও রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম সাত মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। আন্তর্জাতিক বাজারে বিনিয়োগকারী ও ব্যবসায়ীরা মধ্যপ্রাচ্যে তেলের সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় রয়েছেন। বিশেষ করে জেনেভায় দুই দেশের মধ্যকার পরমাণু আলোচনা নিয়ে সৃষ্ট অনিশ্চয়তা বাজারের অস্থিরতা বাড়িয়ে দিয়েছে। ফলে অপরিশোধিত জ্বালানি তেলের দাম গত বছরের জুলাইয়ের পর সর্বোচ্চে অবস্থান করছে। খবর রয়টার্স।

গতকাল আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের বাজার আদর্শের দাম ব্যারেলপ্রতি ৭১ ডলার ৪৯ সেন্টে লেনদেন হয়েছে। অন্যদিকে মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ব্যারেলপ্রতি ১১ সেন্ট বা দশমিক ২ শতাংশ বেড়ে ৬৬ ডলার ৪২ সেন্টে দাঁড়িয়েছে। বাজার বিশ্লেষকরা জানিয়েছেন, অপরিশোধিত জ্বালানি তেলের এ দাম গত বছরের জুলাইয়ের পর সর্বোচ্চ। জ্বালানি সমৃদ্ধ এ অঞ্চলে কোনো ধরনের সামরিক সংঘাত শুরু হলে তেলের বিশ্বব্যাপী সরবরাহ বাধাগ্রস্ত হতে পারে, এমন ভীতিই মূলত দাম বাড়ার প্রধান কারণ।

জ্বালানি তেলের এ মূল্যবৃদ্ধির পেছনে বড় ভূমিকা রাখছে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আসন্ন তৃতীয় দফার পরমাণু আলোচনা। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি জানিয়েছেন, আগামীকাল জেনেভায় এ আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা। তবে দুই পক্ষের মধ্যে কূটনৈতিক টানাপড়েন এখনো কাটেনি। যুক্তরাষ্ট্র চায়, ইরান যেন তাদের পরমাণু কর্মসূচি পুরোপুরি বন্ধ করে দেয়। তবে ইরান শুরু থেকেই এ দাবি প্রত্যাখ্যান করে আসছে। তেহরানের পক্ষ থেকে বারবার বলা হয়েছে, তারা কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করছে না এবং শান্তিপূর্ণভাবে এ প্রযুক্তি ব্যবহারের অধিকার তাদের রয়েছে।

এদিকে লেবাননের বৈরুতে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে জরুরি নয় এমন সরকারি কর্মকর্তা ও তাদের পরিবারকে সরিয়ে নিতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে কড়া বার্তা দিয়েছেন। তিনি ইরানকে সতর্ক করে বলেছেন, পরমাণু ইস্যুতে কোনো সমঝোতায় না পৌঁছালে দেশটির জন্য সামনে অত্যন্ত খারাপ দিন অপেক্ষা করছে।

আরো পড়ুন  জেদ্দা, রিয়াদ ও মাস্কাটে নির্ধারিত সূচিতে ফ্লাইট চালাবে ইউএস-বাংলা

বাজার গবেষণা প্রতিষ্ঠান এসইবির বিশ্লেষকরা মনে করছেন, এখনই হয়তো বড় কোনো যুদ্ধ শুরু হবে না, তবে পরিস্থিতি যেদিকে মোড় নিচ্ছে তাতে উত্তেজনা প্রশমন করা কঠিন হয়ে পড়বে। যখনই সামরিক শক্তি প্রদর্শনের প্রতিযোগিতা শুরু হয়, তখন বাজারে একধরনের অনিশ্চয়তা তৈরি হয়। এ অনিশ্চয়তার সুযোগেই আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের সঙ্গে বাড়তি ‘রিস্ক প্রিমিয়াম’ যুক্ত হচ্ছে। ফলে আমদানি নির্ভর দেশগুলো চাপের মুখে পড়বে।

এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের শুল্ক অনিশ্চয়তাও প্রভাবক হিসেবে কাজ করছে। বিশ্বের নজর এখন জেনেভা বৈঠকের দিকে। জ্বালানি তেলের দাম এভাবে বাড়তে থাকলে পরিবহন ও বিদ্যুৎ উৎপাদন খরচ বেড়ে সামগ্রিক অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা থাকে। তাই এ সংকট নিরসনে কূটনীতি জয়ী হবে নাকি সংঘাত বাড়বে, তা নিয়ে এখন গভীর পর্যবেক্ষণে রয়েছে বিশ্ববাজার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামিসা হত্যা মামলা: আসামিপক্ষে আইনি সেবা দিবে না ঢাকা আইনজীবী সমিতির সদস্যরা

হুমকির মুখে পরিবেশ অবৈধ ভাবে পাহাড় কেটে কোটিপতি আব্বাস

হাওর পরিস্থিতি পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব

ছাতকে পানির নিচে হাজারো কৃষকের স্বপ্ন, ধান তলিয়ে সংকটে দ্রুত সহায়তা দাবি

হাওরে ধান তলিয়ে যাওয়ার শোক সইতে না পেরে কৃষকের মৃত্যু

হাওরের বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব – কাজী রেহা কবির সিগমা

অতিবৃষ্টি ও আগাম বন্যা : দিশেহারা হাওরের লাখো কৃষক

ইনকিলাবের অষ্টগ্রাম প্রতিনিধি আজমলের জন্মদিন উদযাপন

ফেনীতে পাম্পে তেল নেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, যুবককে পিটিয়ে জখম

১০

অষ্টগ্রামে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

অষ্টগ্রামে এমভি মজলিশপুর লঞ্চ ট্রাজেডির ২৩ বছর: আজও কাটেনি স্বজনহারাদের আর্তনাদ

১২

অষ্টগ্রামে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন–২০২৬ এর শুভ উদ্বোধন

১৩

ফেনীতে সিভিল সার্জনের সংবাদ সম্মেলন ২ লাখ শিশু পাবে হাম রুবেলা টিকা

১৪

বিএসএমএমইউ-এর নতুন উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকীকে অভিনন্দন জানালেন সৈয়দ ফাইয়াজ হাসান বাবু

১৫

সরকারি খাস জমিতে অবৈধ ড্রেজার: ফসলি জমি হুমকিতে নির্বিকার প্রশাসন

১৬

অষ্টগ্রামে আদালত আদেশ অমান্য করে সংখ্যালঘু পরিবারের জমি দখল, চরম উত্তেজনা

১৭

অষ্টগ্রামে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক

১৮

চুয়াডাঙ্গায় বিপুল পরিমান নতুন ভারতীয় মাদক ফেয়ারডিলসহ আটক ২

১৯

অষ্টগ্রামে স্বাধীনতা দিবসে শ্রদ্ধা নিবেদন, শহীদ মিনারে বিএনপির অনুপস্থিতি নিয়ে আলোচনা ঝড়

২০