admin
২০ এপ্রিল ২০২৬, ১:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অষ্টগ্রামে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন–২০২৬ এর শুভ উদ্বোধন

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন–২০২৬”-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল ২০২৬ খ্রিঃ) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অষ্টগ্রামের স্থায়ী টিকাদান কেন্দ্রে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিলভিয়া স্নিগ্ধা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মহিবুল্লাহ সৌরভ এবং উপজেলা অফিসার ইনচার্জ মোহাম্মদ রোকনুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন ডা. নাফিস হায়াত, ডা. আমিনুল ইসলাম, ডা. আশিক কিবরিয়া সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত স্বাস্থ্যকর্মীরা।
জানা যায়, এ টিকাদান কার্যক্রম ২০ এপ্রিল ২০২৬ খ্রিঃ থেকে শুরু হয়ে আগামী ১০ মে ২০২৬ খ্রিঃ পর্যন্ত চলবে। অষ্টগ্রাম উপজেলায় মোট ২২,৪২১ জন শিশুকে এ টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
উপজেলার ১৯৩টি কেন্দ্রে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশুকে এ টিকা প্রদান করা হবে। এর মধ্যে ছেলে শিশুদের জন্য ১০,২৪৯টি এবং মেয়ে শিশুদের জন্য ১১,০১৭টি টিকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়াও উপজেলার তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে মোট ১,১৫৫ জন শিশুকে এ টিকাদান কার্যক্রমের আওতায় আনা হবে।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, হাম ও রুবেলা প্রতিরোধে এ ক্যাম্পেইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং শিশুদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সহায়তা করবে।

Facebook Comments Box
আরো পড়ুন  শিক্ষাখাতে তিন অগ্রাধিকার জানালেন শিক্ষামন্ত্রী

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাওড়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

অষ্টগ্রামে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের ক্যাম্পেইন-২০২৬ উদ্বোধন

খান্দুরা দরবার শরীফে ‘ওজিফায়ে ইয়াদুল্লাহ’ বইয়ের মোড়ক উন্মোচন 

শোক সংবাদ: দিলীপ চক্রবর্তী

কৃষি ও গ্রামীণ অর্থনীতির রূপান্তরে অষ্টগ্রামে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

ভাই নয়’, ‘মহোদয়’ বলতে হবে, সাংবাদিককে সিভিল সার্জন

অষ্টগ্রামে ছাত্রদলের নেতৃত্বে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের বিরোধিতায় মিছিল

জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ছোট ভাইকে কুপিয়ে হত্যা করেছে বড় ভাই

কালনী নদীর পাড়ে যুবকের মরদেহ উদ্বারের ৮ ঘন্টা মধ্যে দুইজন আটক।

সাংবাদিকের ডায়েরি : নাসরুল আনোয়ার ‘আই টুক দিজ চ্যালেঞ্জ, জেন্টলম্যান’

১০

কেন্দ্রীয় যুবদলে স্থান পাওয়া কিশোরগঞ্জের কৃতি সন্তানদের সৈয়দ ফাইয়াজ হাসান বাবুর শুভেচ্ছা

১১

মাদক, কিশোর গ্যাং ও সামাজিক অপরাধ নির্মূলে অষ্টগ্রাম থানার মতবিনিময় সভা অনুষ্ঠিত

১২

বৃক্ষ ও বই’ কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ

১৩

যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন কিশোরগঞ্জের কৃতি সন্তান সাইদুর রহমান

১৪

যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন কিশোরগঞ্জের কৃতি সন্তান সাইদুর রহমান। 

১৫

না ফেরার দেশে তোফায়েল আহমেদ

১৬

হাওরের মানবতার আলো: অষ্টগ্রাম ব্লাড ব্যাংকের রক্তে বাঁচছে হাজারো প্রাণ

১৭

জমি বিরোধে যুবক খুন গ্রেপ্তার এক 

১৮

শিশু রামিসা হত্যা ও নারী নির্যাতনের প্রতিবাদে অষ্টগ্রামে মানববন্ধন

১৯

পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে একই পরিবারের নিহত ৩

২০