admin
১৩ মার্চ ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ট্রেনে ঈদযাত্রা শুরু, কমলাপুরে ঘরমুখো মানুষ

 

নিজস্ব প্রতিবেদক ; পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঢাকা ছাড়তে শুরু করেছে মানুষজন। আনুষ্ঠানিক ভাবে আজ ট্রেনে ঈদযাত্রা শুরু হলো। যারা গত ৩ মার্চ অনলাইনে টিকিট সংগ্রহ করেছিলেন তারা আজ ভ্রমণ করতে পারছেন। ঈদযাত্রার প্রথম দিনে কমলাপুর রেলওয়ে স্টেশনে মানুষের ভিড় উপচেপড়া ভিড়।

শুক্রবার (১৩ মার্চ) সকাল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, ঈদের আগের ভিড় আর ঝামেলা এড়াতে অনেকেই আগেভাগে বাড়িতে চলে যাচ্ছেন। তবে নারী যাত্রীদের সংখ্যা বেশি দেখা গেছে। অনেকেই সন্তান ও পরিবারের অন্য সদস্যদের নিয়ে আগেই ঢাকা ছাড়ছেন।

ঈদযাত্রায় যাত্রীদের চোখে মুখে বাড়ি ফেরার আনন্দ লক্ষ্য করা গেছে। তবে শিশুদের চোখে মুখে আনন্দ বেশি। ঢাকার একটি স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সুরাইয়া বলেন, অনেক দিন পর গ্রামে যাচ্ছি। দাদা-দাদির সঙ্গে ঈদ করবো, অনেক আনন্দ হবে।

জয়ন্তিকা এক্সপ্রেসের যাত্রী মিনাজুল ইসলাম বলেন, ভার্সিটির ক্লাস বন্ধ তাই কিছুদিন আগেই বাড়িতে চলে যাচ্ছি। ঈদের পর পরীক্ষা আছে খুব তাড়াতাড়ি ফিরতে হবে। তাছাড়া কয়েকদিন পর ভিড় বাড়বে। তাই আগেই যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

চাঁপাইনবাবগঞ্জের যাত্রী সোনিয়া বলেন, কয়েকদিন পর ভিড় বাড়বে। বাচ্চাদের নিয়ে তখন যাওয়া কষ্টকর হবে। বাবুর আব্বু ঢাকায় থাকছে, ঈদের দুই দিন আগে বাড়িতে যাবে। আমি বাচ্চাদের নিয়ে একটু আগে যাচ্ছি।

আরেক যাত্রী মিতু আক্তার বলেন, পরিবারের সঙ্গে ঈদ কাটাতে বাড়িতে যাচ্ছি। এবার বেশ কিছুদিন থাকবো। ট্রেনে যাতায়াত করা আরামদায়ক, প্রতিবছরই ট্রেনে যাই।

এদিকে, ঈদযাত্রাকে কেন্দ্র করে স্টেশন এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকতে দেখা গেছে৷ তিন স্তরের টিকিট চেকিং কার্যক্রম শেষে যাত্রীরা প্ল্যাটফর্মে প্রবেশ করতে পারছেন

Facebook Comments Box
আরো পড়ুন  হবিগঞ্জ জেলা কারাগারে কয়েদির মৃত্যু

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সৈয়দ ফাইয়াজ হাসান বাবু।

১

অষ্টগ্রাম পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক দেবপদ চক্রবর্তী, সদস্য সচিব জীবনময় শীল

২

মিঠামইনে বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যা মামলা: মূল আসামিসহ ১৫ জন গ্রেপ্তার, প্রশংসা ভাসছে ওসি মনোয়ার মোহাম্মদ

৩

রূপগঞ্জে জলসিঁড়ির ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ৭ শতাধিক মানুষ

৪

ঘাটাইলে নববধুকে পিটিয়ে হত্যা অভিযোগ

৫

পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা মুহা. আবুল বাশার বাবুর 

৬

জলমহাল নিয়ে সংঘর্ষ: অষ্টগ্রাম উপজেলা বিএনপির সভাপতি সাঈদ আহাম্মেদ কে কারণ দর্শানোর নোটিশ

৭

অষ্টগ্রামে বিএনপি কার্যালয় ভাঙচুরের ঘটনায় নিন্দা জানালেন সাবেক উপজেলা আহবায়ক ফাইয়াজ হাসান বাবু

৮

হাওড়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

৯

অষ্টগ্রামে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের ক্যাম্পেইন-২০২৬ উদ্বোধন

১০

খান্দুরা দরবার শরীফে ‘ওজিফায়ে ইয়াদুল্লাহ’ বইয়ের মোড়ক উন্মোচন 

১১

শোক সংবাদ: দিলীপ চক্রবর্তী

১২

কৃষি ও গ্রামীণ অর্থনীতির রূপান্তরে অষ্টগ্রামে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

১৩

ভাই নয়’, ‘মহোদয়’ বলতে হবে, সাংবাদিককে সিভিল সার্জন

১৪

অষ্টগ্রামে ছাত্রদলের নেতৃত্বে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের বিরোধিতায় মিছিল

১৫

জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ছোট ভাইকে কুপিয়ে হত্যা করেছে বড় ভাই

১৬

কালনী নদীর পাড়ে যুবকের মরদেহ উদ্বারের ৮ ঘন্টা মধ্যে দুইজন আটক।

১৭

সাংবাদিকের ডায়েরি : নাসরুল আনোয়ার ‘আই টুক দিজ চ্যালেঞ্জ, জেন্টলম্যান’

১৮

কেন্দ্রীয় যুবদলে স্থান পাওয়া কিশোরগঞ্জের কৃতি সন্তানদের সৈয়দ ফাইয়াজ হাসান বাবুর শুভেচ্ছা

১৯

মাদক, কিশোর গ্যাং ও সামাজিক অপরাধ নির্মূলে অষ্টগ্রাম থানার মতবিনিময় সভা অনুষ্ঠিত

২০