admin
২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রেস উইং প্রত্যাহার করে এক প্রকার অবরুদ্ধ রাখা হয়েছিল রাষ্ট্রপতিকে

ডেক্স বাংলা :
অন্তর্বর্তী সরকারের সময় বঙ্গভবনে কার্যত ‘প্রেস শূন্যতা’ তৈরি হয়েছিল বলে অভিযোগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তার দাবি, প্রেস উইং প্রত্যাহার করে নেওয়া এবং আনুষ্ঠানিক যোগাযোগব্যবস্থা বন্ধ করে দেওয়ার মাধ্যমে তাকে একপ্রকার অবরুদ্ধ অবস্থায় রাখা হয়েছিল।
সম্প্রতি দেশের একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এ অভিযোগ করেন রাষ্ট্রপতি।

তিনি বলেন, প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের নির্দেশে বঙ্গভবনের প্রেস সেক্রেটারি, ডেপুটি প্রেস সেক্রেটারি ও অ্যাসিস্ট্যান্ট প্রেস সেক্রেটারিকে প্রত্যাহার করা হয়। এমনকি দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করা দুই ফটোগ্রাফারকেও সরিয়ে নেওয়া হয়। এর ফলে রাষ্ট্রপতির কার্যালয় থেকে কোনো প্রেস রিলিজ দেওয়া সম্ভব হয়নি।
রাষ্ট্রপতির ভাষ্য, আমরা এখান থেকে কোনো প্রেস রিলিজ দিতে পারতাম না। বাংলাদেশের ক্রিকেট দল কোথাও জিতলে অভিনন্দন বার্তাও পাঠাতে পারিনি। পুরো প্রেস উইং একদম নিল করে দেওয়া হয়েছিল।
তিনি জানান, ঢাকা রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির সদস্যরা সৌজন্য সাক্ষাতে এলে তার ছবি কয়েকটি পত্রিকায় প্রকাশিত হয়। এরপরই নাকি প্রেস উইং সরিয়ে নেওয়ার ঘটনা ঘটে। রাষ্ট্রপতির দাবি, এ সিদ্ধান্তের আগে তার সঙ্গে কোনো আলোচনা হয়নি।
রাষ্ট্রপতি আরও বলেন, জাতীয় গুরুত্বপূর্ণ দিবসে রাষ্ট্রীয় ক্রোড়পত্রে তার ছবি ও বাণী প্রকাশের রেওয়াজও বন্ধ করে দেওয়া হয়। “ক্রোড়পত্র প্রকাশিত হয়েছে, কিন্তু আমার বাণী দেওয়া হয়নি,”বলেও জানান তিনি।

তার অভিযোগ, তাকে জনসমক্ষে ‘এক্সপোজার’ থেকে দূরে রাখতেই এসব পদক্ষেপ নেওয়া হয়েছিল। এমনকি ক্যাবিনেট সেক্রেটারি ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টাও ফলপ্রসূ হয়নি বলে জানান তিনি।

Facebook Comments Box
আরো পড়ুন  জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীক বহাল

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শোক সংবাদ: দিলীপ চক্রবর্তী

কৃষি ও গ্রামীণ অর্থনীতির রূপান্তরে অষ্টগ্রামে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

ভাই নয়’, ‘মহোদয়’ বলতে হবে, সাংবাদিককে সিভিল সার্জন

অষ্টগ্রামে ছাত্রদলের নেতৃত্বে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের বিরোধিতায় মিছিল

জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ছোট ভাইকে কুপিয়ে হত্যা করেছে বড় ভাই

কালনী নদীর পাড়ে যুবকের মরদেহ উদ্বারের ৮ ঘন্টা মধ্যে দুইজন আটক।

সাংবাদিকের ডায়েরি : নাসরুল আনোয়ার ‘আই টুক দিজ চ্যালেঞ্জ, জেন্টলম্যান’

কেন্দ্রীয় যুবদলে স্থান পাওয়া কিশোরগঞ্জের কৃতি সন্তানদের সৈয়দ ফাইয়াজ হাসান বাবুর শুভেচ্ছা

মাদক, কিশোর গ্যাং ও সামাজিক অপরাধ নির্মূলে অষ্টগ্রাম থানার মতবিনিময় সভা অনুষ্ঠিত

বৃক্ষ ও বই’ কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ

১০

যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন কিশোরগঞ্জের কৃতি সন্তান সাইদুর রহমান

১১

যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন কিশোরগঞ্জের কৃতি সন্তান সাইদুর রহমান। 

১২

না ফেরার দেশে তোফায়েল আহমেদ

১৩

হাওরের মানবতার আলো: অষ্টগ্রাম ব্লাড ব্যাংকের রক্তে বাঁচছে হাজারো প্রাণ

১৪

জমি বিরোধে যুবক খুন গ্রেপ্তার এক 

১৫

শিশু রামিসা হত্যা ও নারী নির্যাতনের প্রতিবাদে অষ্টগ্রামে মানববন্ধন

১৬

পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে একই পরিবারের নিহত ৩

১৭

রামিসা হত্যা মামলা: আসামিপক্ষে আইনি সেবা দিবে না ঢাকা আইনজীবী সমিতির সদস্যরা

১৮

হুমকির মুখে পরিবেশ অবৈধ ভাবে পাহাড় কেটে কোটিপতি আব্বাস

১৯

হাওর পরিস্থিতি পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব

২০