admin
২২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

নিজেস্ব প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ী এলাকার মীর হাজারীবাগের গুন্ডিগড় এলাকায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। যাত্রীবাহী একটি লেগুনাকে দ্রুতগতির বাস চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয় ও পথচারীরা গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

সেখানে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। নিহতদের একজন আজিজুল ইসলাম (৪৫)। অপর নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি, তার বয়স আনুমানিক ৫৫ বছর।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মো. ফারুক জানান, যাত্রাবাড়ী এলাকায় সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ বিষয়ে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু বলেন, মীর হাজারীবাগ গুন্ডিগড় এলাকায় সড়ক দুর্ঘটনার একটি সংবাদ পেয়েছি। এতে হতাহত রয়েছে, তবে এখনো মোট নিহতের সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, এ ঘটনায় ঘটনাস্থলেই আরও একজন নিহত হওয়ার খবর রয়েছে।তবে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

Facebook Comments Box
আরো পড়ুন  আওয়ামীপন্থী সাংবাদিক কর্তৃক ছাত্রজনতার আন্দোলনকে মব আখ্যা দেয়ায় সংবাদ সম্মেলন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সৈয়দ ফাইয়াজ হাসান বাবু।

১

অষ্টগ্রাম পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক দেবপদ চক্রবর্তী, সদস্য সচিব জীবনময় শীল

২

মিঠামইনে বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যা মামলা: মূল আসামিসহ ১৫ জন গ্রেপ্তার, প্রশংসা ভাসছে ওসি মনোয়ার মোহাম্মদ

৩

রূপগঞ্জে জলসিঁড়ির ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ৭ শতাধিক মানুষ

৪

ঘাটাইলে নববধুকে পিটিয়ে হত্যা অভিযোগ

৫

পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা মুহা. আবুল বাশার বাবুর 

৬

জলমহাল নিয়ে সংঘর্ষ: অষ্টগ্রাম উপজেলা বিএনপির সভাপতি সাঈদ আহাম্মেদ কে কারণ দর্শানোর নোটিশ

৭

অষ্টগ্রামে বিএনপি কার্যালয় ভাঙচুরের ঘটনায় নিন্দা জানালেন সাবেক উপজেলা আহবায়ক ফাইয়াজ হাসান বাবু

৮

হাওড়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

৯

অষ্টগ্রামে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের ক্যাম্পেইন-২০২৬ উদ্বোধন

১০

খান্দুরা দরবার শরীফে ‘ওজিফায়ে ইয়াদুল্লাহ’ বইয়ের মোড়ক উন্মোচন 

১১

শোক সংবাদ: দিলীপ চক্রবর্তী

১২

কৃষি ও গ্রামীণ অর্থনীতির রূপান্তরে অষ্টগ্রামে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

১৩

ভাই নয়’, ‘মহোদয়’ বলতে হবে, সাংবাদিককে সিভিল সার্জন

১৪

অষ্টগ্রামে ছাত্রদলের নেতৃত্বে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের বিরোধিতায় মিছিল

১৫

জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ছোট ভাইকে কুপিয়ে হত্যা করেছে বড় ভাই

১৬

কালনী নদীর পাড়ে যুবকের মরদেহ উদ্বারের ৮ ঘন্টা মধ্যে দুইজন আটক।

১৭

সাংবাদিকের ডায়েরি : নাসরুল আনোয়ার ‘আই টুক দিজ চ্যালেঞ্জ, জেন্টলম্যান’

১৮

কেন্দ্রীয় যুবদলে স্থান পাওয়া কিশোরগঞ্জের কৃতি সন্তানদের সৈয়দ ফাইয়াজ হাসান বাবুর শুভেচ্ছা

১৯

মাদক, কিশোর গ্যাং ও সামাজিক অপরাধ নির্মূলে অষ্টগ্রাম থানার মতবিনিময় সভা অনুষ্ঠিত

২০