admin
১৫ মার্চ ২০২৬, ৫:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার

 

ডেক্স বাংলা :
দেশের ১২টি সিটি কর্পোরেশনের প্রত্যেক পরিচ্ছন্নতা কর্মীর জন্য ৫ হাজার টাকা করে ঈদ উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
দেশের ১২টি সিটি কর্পোরেশনের প্রত্যেক পরিচ্ছন্নতা কর্মী পেলেন ঈদ উপহার।
দেশের ১২টি সিটি কর্পোরেশনের প্রত্যেক পরিচ্ছন্নতা কর্মীর জন্য ৫ হাজার টাকা করে ঈদ উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রবিবার (১৫ মার্চ) বিকাল সাড়ে তিনটায় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর নিজ কক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ও অন্যান্য সিটি কর্পোরেশন প্রশাসকদের হাতে প্রধানমন্ত্রী চেক তুলে দেন।

এসময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম, চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডা. শাহাদাত হোসেনসহ অন্যান্য সিটি কর্পোরেশন প্রশাসকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ঈদুল ফিতর উপলক্ষে পরিচ্ছন্নতা কর্মীদের প্রতি সম্মান ও সহমর্মিতা জানিয়ে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। দেশের শহরগুলোকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে পরিচ্ছন্নতা কর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাঁদের এই নিরলস পরিশ্রমের স্বীকৃতি হিসেবেই প্রধানমন্ত্রী এই উদ্যোগ গ্রহণ করেছেন।

তিনি আরও জানান, মাননীয় প্রধানমন্ত্রীর এই সহায়তা তাঁদের পরিবারে ঈদের আনন্দ আরও বাড়িয়ে তুলবে। পাশাপাশি নগর সেবায় নিয়োজিত সকল কর্মীর কল্যাণে সরকার ভবিষ্যতেও বিভিন্ন মানবিক ও কল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখবে।

Facebook Comments Box
আরো পড়ুন  ঈদে ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা: সড়কমন্ত্রী 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাওড়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

অষ্টগ্রামে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের ক্যাম্পেইন-২০২৬ উদ্বোধন

খান্দুরা দরবার শরীফে ‘ওজিফায়ে ইয়াদুল্লাহ’ বইয়ের মোড়ক উন্মোচন 

শোক সংবাদ: দিলীপ চক্রবর্তী

কৃষি ও গ্রামীণ অর্থনীতির রূপান্তরে অষ্টগ্রামে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

ভাই নয়’, ‘মহোদয়’ বলতে হবে, সাংবাদিককে সিভিল সার্জন

অষ্টগ্রামে ছাত্রদলের নেতৃত্বে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের বিরোধিতায় মিছিল

জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ছোট ভাইকে কুপিয়ে হত্যা করেছে বড় ভাই

কালনী নদীর পাড়ে যুবকের মরদেহ উদ্বারের ৮ ঘন্টা মধ্যে দুইজন আটক।

সাংবাদিকের ডায়েরি : নাসরুল আনোয়ার ‘আই টুক দিজ চ্যালেঞ্জ, জেন্টলম্যান’

১০

কেন্দ্রীয় যুবদলে স্থান পাওয়া কিশোরগঞ্জের কৃতি সন্তানদের সৈয়দ ফাইয়াজ হাসান বাবুর শুভেচ্ছা

১১

মাদক, কিশোর গ্যাং ও সামাজিক অপরাধ নির্মূলে অষ্টগ্রাম থানার মতবিনিময় সভা অনুষ্ঠিত

১২

বৃক্ষ ও বই’ কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ

১৩

যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন কিশোরগঞ্জের কৃতি সন্তান সাইদুর রহমান

১৪

যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন কিশোরগঞ্জের কৃতি সন্তান সাইদুর রহমান। 

১৫

না ফেরার দেশে তোফায়েল আহমেদ

১৬

হাওরের মানবতার আলো: অষ্টগ্রাম ব্লাড ব্যাংকের রক্তে বাঁচছে হাজারো প্রাণ

১৭

জমি বিরোধে যুবক খুন গ্রেপ্তার এক 

১৮

শিশু রামিসা হত্যা ও নারী নির্যাতনের প্রতিবাদে অষ্টগ্রামে মানববন্ধন

১৯

পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে একই পরিবারের নিহত ৩

২০