admin
৩ মে ২০২৬, ১:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হাওরের বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব – কাজী রেহা কবির সিগমা

মাহবুব আলম (অষ্টগ্রাম) কিশোরগঞ্জ :

হাওরের বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব উল্লেখ করে সরকার ও বিত্তবানদের প্রতি হাওরের বন্যা দুর্গতদের সহায়তার আহ্বান জানিয়েছেন বিশিষ্ট হাওর গবেষক ও নারী উদ্যোক্তা কাজী রেহা কবির সিগমা।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, “কয়েকদিনের ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে হাওরাঞ্চলে সৃষ্ট বন্যায় বর্তমানে পানি কিছুটা কমলেও বেশির ভাগ ধান নষ্ট হয়ে গেছে।”

ধান কাটার শ্রমিক সংকট, পরিবহনের অপ্রতুলতা এবং ধান শুকানোর মেশিন এর অপার্যাপ্ততার কথা উল্লেখ করে তিনি বলেন, “কৃষকরা এই ত্রিমুখী সংকটে এখন দিশেহারা।”

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য প্রধানমন্ত্রীর বিশেষ সহায়তার ঘোষণাকে সাধুবাদ জানিয়ে এসময় তিনি বলেন, “প্রধানমন্ত্রী আন্তরিকতা দেখালেও স্থানীয় জনপ্রতিনিধিদেরকে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দায়িত্বশীল ভূমিকায় দেখা যায়নি।”

তিনি বলেন, “দুর্গত মানুষদের সমস্যার সমাধান এবং সহযোগিতার হাত না বাড়িয়ে শুধু কথিত পরিদর্শন, মিডিয়া কাভারেজ এবং ফটোসেশন বিপন্ন মানুষদের সাথে উপহাসের শামিল।”

ব্যক্তিগতভাবে তার নিজস্ব তহবিল থেকে সংশ্লিষ্ট এলাকার দুর্গত কৃষকদের জন্য যথাসাধ্য সহায়তার চেষ্টা চালিয়ে যাচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, “হাওরের কৃষকদের দুর্ভোগ প্রশমনের জন্য সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ প্রয়োজন।”

হাওর অঞ্চলে অব্যাহত নদী দখল , অপরিকল্পিতভাবে নদীর গতিপথ পরিবর্তন এবং প্রয়োজনীয় সমীক্ষা ছাড়াই সড়ক ও সেতু নির্মাণে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনের প্রতি দৃষ্টি দিতে তিনি সংশ্লিষ্টদের কে এ সময় আহ্বান জানান।

উল্লেখ্য, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গত বৃহস্পতিবারের প্রাথমিক হিসাব মতে, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, হবিগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন জেলায় প্রায় ১ লাখ ৮০ হাজার হেক্টর জমির ধান পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। হাওরের সাত জেলাতেই চলতি মৌসুমে বোরো আবাদ হয়েছিল ৪ লাখ ৫৫ হাজার ১৫৩ হেক্টরে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ১৯ লাখ ২৫ হাজার টনের বেশি। এর মধ্যে প্রায় তিন লাখ হেক্টরের ধান কাটা গেলেও বাকিটা এখন অনিশ্চয়তার মধ্যে।

Facebook Comments Box
আরো পড়ুন  অসহনীয় চাঁদাবাজি ব্যবসা-বাণিজ্যে আস্থাহীনতা তৈরি করছে : ডিসিসিআই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শোক সংবাদ: দিলীপ চক্রবর্তী

কৃষি ও গ্রামীণ অর্থনীতির রূপান্তরে অষ্টগ্রামে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

ভাই নয়’, ‘মহোদয়’ বলতে হবে, সাংবাদিককে সিভিল সার্জন

অষ্টগ্রামে ছাত্রদলের নেতৃত্বে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের বিরোধিতায় মিছিল

জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ছোট ভাইকে কুপিয়ে হত্যা করেছে বড় ভাই

কালনী নদীর পাড়ে যুবকের মরদেহ উদ্বারের ৮ ঘন্টা মধ্যে দুইজন আটক।

সাংবাদিকের ডায়েরি : নাসরুল আনোয়ার ‘আই টুক দিজ চ্যালেঞ্জ, জেন্টলম্যান’

কেন্দ্রীয় যুবদলে স্থান পাওয়া কিশোরগঞ্জের কৃতি সন্তানদের সৈয়দ ফাইয়াজ হাসান বাবুর শুভেচ্ছা

মাদক, কিশোর গ্যাং ও সামাজিক অপরাধ নির্মূলে অষ্টগ্রাম থানার মতবিনিময় সভা অনুষ্ঠিত

বৃক্ষ ও বই’ কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ

১০

যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন কিশোরগঞ্জের কৃতি সন্তান সাইদুর রহমান

১১

যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন কিশোরগঞ্জের কৃতি সন্তান সাইদুর রহমান। 

১২

না ফেরার দেশে তোফায়েল আহমেদ

১৩

হাওরের মানবতার আলো: অষ্টগ্রাম ব্লাড ব্যাংকের রক্তে বাঁচছে হাজারো প্রাণ

১৪

জমি বিরোধে যুবক খুন গ্রেপ্তার এক 

১৫

শিশু রামিসা হত্যা ও নারী নির্যাতনের প্রতিবাদে অষ্টগ্রামে মানববন্ধন

১৬

পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে একই পরিবারের নিহত ৩

১৭

রামিসা হত্যা মামলা: আসামিপক্ষে আইনি সেবা দিবে না ঢাকা আইনজীবী সমিতির সদস্যরা

১৮

হুমকির মুখে পরিবেশ অবৈধ ভাবে পাহাড় কেটে কোটিপতি আব্বাস

১৯

হাওর পরিস্থিতি পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব

২০