admin
৬ মার্চ ২০২৬, ৭:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যানবাহনে জ্বালানি নেওয়ার সীমা বেঁধে দিলো বিপিসি

নিজেস্ব প্রতিবেদক
মধ্যপ্রাচ্যের অস্থিরতায় বৈশ্বিক জ্বালানি সংকটের আশঙ্কায় দেশে তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে কঠোর পদক্ষেপ নিয়েছে সরকার। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এক জরুরি নির্দেশনায় যানবাহনভেদে তেল বিক্রির সর্বোচ্চ সীমা নির্ধারণ করে দিয়েছে। শুক্রবার (৬ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিপিসির নির্দেশনা অনুযায়ী, এখন থেকে একটি মোটরসাইকেলে প্রতিদিন সর্বোচ্চ ২ লিটার পেট্রল বা অকটেন নেওয়া যাবে। ব্যক্তিগত গাড়ির (প্রাইভেট কার) ক্ষেত্রে এই সীমা ১০ লিটার। এছাড়া স্পোর্টস ইউটিলিটি ভেহিক্যাল (জিপ) ও মাইক্রোবাস দিনে ২০ থেকে ২৫ লিটার তেল নিতে পারবে। বাণিজ্যিক যানবাহনের ক্ষেত্রে পিকআপ বা লোকাল বাস ৭০ থেকে ৮০ লিটার ডিজেল এবং দূরপাল্লার বাস, ট্রাক বা কাভার্ডভ্যান দৈনিক ২০০ থেকে ২২০ লিটার পর্যন্ত তেল সংগ্রহ করতে পারবে।

বিপিসি জানিয়েছে, দেশে ব্যবহৃত জ্বালানি তেলের প্রায় ৯৫ শতাংশ বিদেশ থেকে আমদানি করতে হয়। বর্তমানে মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থার কারণে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা মাঝেমধ্যে বিঘ্নিত হচ্ছে। এর ফলে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মাধ্যমে নেতিবাচক সংবাদ ছড়িয়ে পড়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্কিত হয়ে তেল মজুতের প্রবণতা দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং কৃত্রিম সংকট ঠেকাতে এই রেশনিং ব্যবস্থা চালু করা হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, ফিলিং স্টেশন থেকে তেল নেওয়ার সময় গ্রাহককে অবশ্যই রসিদ সংগ্রহ করতে হবে। রসিদে তেলের ধরন, পরিমাণ ও দামের উল্লেখ থাকতে হবে। পরবর্তী সময়ে তেল কিনতে হলে আগের কেনা তেলের রসিদ দেখাতে হবে। ডিলাররা এই রসিদ যাচাই করে তেল সরবরাহ করবেন। কোনোভাবেই বরাদ্দের অতিরিক্ত তেল ডিলাররা সরবরাহ করতে পারবেন না বলে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

এদিকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বিপিসি বলছে, জ্বালানি পরিস্থিতি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। নিয়মিত বিরতিতে আমদানিকৃত তেলের চালান দেশে আসছে এবং দ্রুতই পর্যাপ্ত মজুত (বাফার স্টক) গড়ে তোলা হবে। তবে সরকারের এই আশ্বাসেও কাটছে না সাধারণ মানুষের উদ্বেগ।

আরো পড়ুন  শোকজের একদিন পরই বদলি কেন্দ্রীয় ব্যাংকের ৩ কর্মকর্তা

শুক্রবার ছুটির দিনেও রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে দেখা গেছে যানবাহনের দীর্ঘ সারি। রাজধানীর পরিবাগের মেঘনা মডেল সার্ভিস সেন্টার থেকে ইন্টার কন্টিনেন্টাল হয়ে শাহবাগ মেট্রোরেল স্টেশন পর্যন্ত শত শত মোটরসাইকেল ও প্রাইভেট কারকে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। দীর্ঘক্ষণ অপেক্ষায় থেকে চালকদের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতির ঘটনাও ঘটেছে। এক উবারচালক জানান, মাত্র কয়েকশ টাকার তেল নিতে তাকে প্রায় ৫০ মিনিট লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার পর হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কায় বিশ্বজুড়ে জ্বালানি বাজারের অস্থিরতা তৈরি হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শোক সংবাদ: দিলীপ চক্রবর্তী

কৃষি ও গ্রামীণ অর্থনীতির রূপান্তরে অষ্টগ্রামে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

ভাই নয়’, ‘মহোদয়’ বলতে হবে, সাংবাদিককে সিভিল সার্জন

অষ্টগ্রামে ছাত্রদলের নেতৃত্বে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের বিরোধিতায় মিছিল

জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ছোট ভাইকে কুপিয়ে হত্যা করেছে বড় ভাই

কালনী নদীর পাড়ে যুবকের মরদেহ উদ্বারের ৮ ঘন্টা মধ্যে দুইজন আটক।

সাংবাদিকের ডায়েরি : নাসরুল আনোয়ার ‘আই টুক দিজ চ্যালেঞ্জ, জেন্টলম্যান’

কেন্দ্রীয় যুবদলে স্থান পাওয়া কিশোরগঞ্জের কৃতি সন্তানদের সৈয়দ ফাইয়াজ হাসান বাবুর শুভেচ্ছা

মাদক, কিশোর গ্যাং ও সামাজিক অপরাধ নির্মূলে অষ্টগ্রাম থানার মতবিনিময় সভা অনুষ্ঠিত

বৃক্ষ ও বই’ কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ

১০

যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন কিশোরগঞ্জের কৃতি সন্তান সাইদুর রহমান

১১

যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন কিশোরগঞ্জের কৃতি সন্তান সাইদুর রহমান। 

১২

না ফেরার দেশে তোফায়েল আহমেদ

১৩

হাওরের মানবতার আলো: অষ্টগ্রাম ব্লাড ব্যাংকের রক্তে বাঁচছে হাজারো প্রাণ

১৪

জমি বিরোধে যুবক খুন গ্রেপ্তার এক 

১৫

শিশু রামিসা হত্যা ও নারী নির্যাতনের প্রতিবাদে অষ্টগ্রামে মানববন্ধন

১৬

পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে একই পরিবারের নিহত ৩

১৭

রামিসা হত্যা মামলা: আসামিপক্ষে আইনি সেবা দিবে না ঢাকা আইনজীবী সমিতির সদস্যরা

১৮

হুমকির মুখে পরিবেশ অবৈধ ভাবে পাহাড় কেটে কোটিপতি আব্বাস

১৯

হাওর পরিস্থিতি পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব

২০