admin
৩ মে ২০২৬, ১:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হাওরে ধান তলিয়ে যাওয়ার শোক সইতে না পেরে কৃষকের মৃত্যু

 

প্রতিনিধি  অষ্টগ্রাম, ( কিশোরগঞ্জ)
হাওরে ধান তলিয়ে যাওয়ার শোক সইতে না পেরে কৃষকের মৃত্যু
কিশোরগঞ্জের অষ্টগ্রাম হাওড়ে পাকা ধানের জমি পানিতে তলিয়ে যেতে দেখে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে আক্তার হোসেন (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে তার পরিবার।

শনিবার (২ মে) সন্ধ্যায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আক্তার হোসেন দেওঘর ইউনিয়নের আলীনগর পশ্চিমপাড়ার বাসিন্দা। স্থানীয় ইউপি সদস্য মোছা. নাছিমা আক্তার জানান, জমির ধান পানির নিচে তলিয়ে যেতে দেখে তিনি অসুস্থ হয়ে পড়েন।

পরিবার সূত্রে জানা গেছে, আক্তার হোসেন প্রায় ৩ একর জমিতে বোরোধান আবাদ করেছিলেন। টানা বৃষ্টি ও উজানের ঢলে হাওড়ের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় তার অধিকাংশ ধান নষ্ট হয়ে যায়। কিছু ধান কাটা হলেও পরিবহন সমস্যার কারণে ঘরে তুলতে পারেননি।

স্বজনদের দাবি, প্রায় দেড় লাখ টাকা ঋণ নিয়ে চাষাবাদ করায় ধান নষ্ট হয়ে যাওয়ার ঘটনায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। বিকেলে জমিতে গিয়ে পরিস্থিতি দেখে অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

এদিকে জেলা কৃষি বিভাগ জানিয়েছে, টানা বৃষ্টি ও উজানের ঢলে কিশোরগঞ্জের হাওড়াঞ্চলে নতুন করে আরও ২ হাজার হেক্টর জমির ধান তলিয়ে গেছে। এ নিয়ে মোট ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৯ হাজার ৪৫ হেক্টর।

সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ইটনা ও অষ্টগ্রাম উপজেলার হাওড় এলাকায়।

Facebook Comments Box
আরো পড়ুন  কৃষি ও গ্রামীণ অর্থনীতির রূপান্তরে অষ্টগ্রামে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শোক সংবাদ: দিলীপ চক্রবর্তী

কৃষি ও গ্রামীণ অর্থনীতির রূপান্তরে অষ্টগ্রামে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

ভাই নয়’, ‘মহোদয়’ বলতে হবে, সাংবাদিককে সিভিল সার্জন

অষ্টগ্রামে ছাত্রদলের নেতৃত্বে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের বিরোধিতায় মিছিল

জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ছোট ভাইকে কুপিয়ে হত্যা করেছে বড় ভাই

কালনী নদীর পাড়ে যুবকের মরদেহ উদ্বারের ৮ ঘন্টা মধ্যে দুইজন আটক।

সাংবাদিকের ডায়েরি : নাসরুল আনোয়ার ‘আই টুক দিজ চ্যালেঞ্জ, জেন্টলম্যান’

কেন্দ্রীয় যুবদলে স্থান পাওয়া কিশোরগঞ্জের কৃতি সন্তানদের সৈয়দ ফাইয়াজ হাসান বাবুর শুভেচ্ছা

মাদক, কিশোর গ্যাং ও সামাজিক অপরাধ নির্মূলে অষ্টগ্রাম থানার মতবিনিময় সভা অনুষ্ঠিত

বৃক্ষ ও বই’ কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ

১০

যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন কিশোরগঞ্জের কৃতি সন্তান সাইদুর রহমান

১১

যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন কিশোরগঞ্জের কৃতি সন্তান সাইদুর রহমান। 

১২

না ফেরার দেশে তোফায়েল আহমেদ

১৩

হাওরের মানবতার আলো: অষ্টগ্রাম ব্লাড ব্যাংকের রক্তে বাঁচছে হাজারো প্রাণ

১৪

জমি বিরোধে যুবক খুন গ্রেপ্তার এক 

১৫

শিশু রামিসা হত্যা ও নারী নির্যাতনের প্রতিবাদে অষ্টগ্রামে মানববন্ধন

১৬

পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে একই পরিবারের নিহত ৩

১৭

রামিসা হত্যা মামলা: আসামিপক্ষে আইনি সেবা দিবে না ঢাকা আইনজীবী সমিতির সদস্যরা

১৮

হুমকির মুখে পরিবেশ অবৈধ ভাবে পাহাড় কেটে কোটিপতি আব্বাস

১৯

হাওর পরিস্থিতি পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব

২০