admin
২৪ ফেব্রুয়ারী ২০২৬, ৭:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি নিয়ে করণীয় জানতে বৈঠক বুধবার

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত পাল্টা শুল্ক অবৈধ ঘোষণা করেছে। এর জবাবে তিনি নতুন বৈশ্বিক শুল্ক আরোপের নির্দেশ দিয়েছেন। এই শুল্ক এবং দেশটির সঙ্গে বাংলাদেশের সই করা বাণিজ্যচুক্তি নিয়ে পরবর্তী করণীয় কী হবে তা নির্ধারণে বৈঠকে বসছে বাণিজ্য মন্ত্রণালয়।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ে এ বৈঠক হবে। যেখানে বাণিজ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিবসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে থাকবেন ব্যবসায়ী প্রতিনিধিরা।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প যে এখতিয়ার বলে বাংলাদেশের সঙ্গে পাল্টা শুল্ক চুক্তি করেছেন, সেটা ওই দেশের কোর্ট বাতিল করেছেন। পরে তারা দুই দফা শুল্ক আরোপের কথা বলছে। যদিও সেটা এখনো পরিষ্কার নয়। যে কারণে আমরা চূড়ান্ত কিছু সিদ্ধান্ত নিতে পারছি না। অপেক্ষা করছি। তবে এখন পর্যন্ত যে বিষয়গুলো আমাদের সামনে এসেছে, সেটা মূল্যায়ন করে পরবর্তী করণীয় ঠিক করতে আগামীকাল একটি বৈঠক ডেকেছি।’

সচিব জানান, পাল্টা শুল্ক নিয়ে এখন যুক্তরাষ্ট্র যে সিদ্ধান্ত নিচ্ছে, সেটি তাদের দেশের আইন অনুযায়ী হচ্ছে। আগে তা ছিল বিশ্ববাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) আর্টিকেল ২১ অনুযায়ী। কিন্তু এখন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট বলছে, এর ফলে প্রেসিডেন্ট এসব চুক্তি করতে পারেন না। যা হোক সেটি তাদের সিদ্ধান্ত।

মাহবুবুর রহমান বলেন, ‘এখন যুক্তরাষ্ট্র তাদের দেশের আইন অনুযায়ী ১২২ ও ৩০১ ধারায় কী কী শুল্ক আদায় করতে পারবে, সেটি দেখবে। কিন্তু এরই মধ্যে তারা প্রচুর শুল্ক আদায় করেছে। সেগুলোর বিষয়ে কী সিদ্ধান্ত হবে সেটি জানা দরকার।’

‘এসব বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে,’ যোগ করেন তিনি।

এদিকে মঙ্গলবার থেকে ট্রাম্পের নতুন বৈশ্বিক শুল্ক ১০ শতাংশ হারে কার্যকর হয়েছে। যদিও গত সপ্তাহের আদালতের রায় প্রকাশের মাত্র কয়েক ঘণ্টা পর ট্রাম্প এক নির্বাহী আদেশে ২৪ ফেব্রুয়ারি থেকে ১০ শতাংশ শুল্ক আরোপের নির্দেশ দেন, কিন্তু পরে তিনি তা ১৫ শতাংশে উন্নীত করার হুমকি দেন। তবে সেই বাড়তি শুল্ক এখনো আনুষ্ঠানিকভাবে কার্যকর করার নির্দেশ দেননি তিনি। ফলে শেষমেশ শুল্ক কার্যকর হচ্ছে ১০ শতাংশ হারে।

আরো পড়ুন  যানবাহনে জ্বালানি নেওয়ার সীমা বেঁধে দিলো বিপিসি

অন্যদিকে, গত সোমবার দেশটির সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে ‘টালবাহানা করা’ দেশগুলোর ওপর আরও উচ্চহারে শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন কিশোরগঞ্জের কৃতি সন্তান সাইদুর রহমান

যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন কিশোরগঞ্জের কৃতি সন্তান সাইদুর রহমান। 

না ফেরার দেশে তোফায়েল আহমেদ

হাওরের মানবতার আলো: অষ্টগ্রাম ব্লাড ব্যাংকের রক্তে বাঁচছে হাজারো প্রাণ

জমি বিরোধে যুবক খুন গ্রেপ্তার এক 

শিশু রামিসা হত্যা ও নারী নির্যাতনের প্রতিবাদে অষ্টগ্রামে মানববন্ধন

পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে একই পরিবারের নিহত ৩

রামিসা হত্যা মামলা: আসামিপক্ষে আইনি সেবা দিবে না ঢাকা আইনজীবী সমিতির সদস্যরা

হুমকির মুখে পরিবেশ অবৈধ ভাবে পাহাড় কেটে কোটিপতি আব্বাস

হাওর পরিস্থিতি পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব

১০

ছাতকে পানির নিচে হাজারো কৃষকের স্বপ্ন, ধান তলিয়ে সংকটে দ্রুত সহায়তা দাবি

১১

হাওরে ধান তলিয়ে যাওয়ার শোক সইতে না পেরে কৃষকের মৃত্যু

১২

হাওরের বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব – কাজী রেহা কবির সিগমা

১৩

অতিবৃষ্টি ও আগাম বন্যা : দিশেহারা হাওরের লাখো কৃষক

১৪

১৫

ইনকিলাবের অষ্টগ্রাম প্রতিনিধি আজমলের জন্মদিন উদযাপন

১৬

ফেনীতে পাম্পে তেল নেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, যুবককে পিটিয়ে জখম

১৭

অষ্টগ্রামে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৮

অষ্টগ্রামে এমভি মজলিশপুর লঞ্চ ট্রাজেডির ২৩ বছর: আজও কাটেনি স্বজনহারাদের আর্তনাদ

১৯

অষ্টগ্রামে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন–২০২৬ এর শুভ উদ্বোধন

২০