admin
২৫ ফেব্রুয়ারী ২০২৬, ৫:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাত মাসের সর্বোচ্চের কাছাকাছি জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বাড়তে থাকা সামরিক ও রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম সাত মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। আন্তর্জাতিক বাজারে বিনিয়োগকারী ও ব্যবসায়ীরা মধ্যপ্রাচ্যে তেলের সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় রয়েছেন। বিশেষ করে জেনেভায় দুই দেশের মধ্যকার পরমাণু আলোচনা নিয়ে সৃষ্ট অনিশ্চয়তা বাজারের অস্থিরতা বাড়িয়ে দিয়েছে। ফলে অপরিশোধিত জ্বালানি তেলের দাম গত বছরের জুলাইয়ের পর সর্বোচ্চে অবস্থান করছে। খবর রয়টার্স।

গতকাল আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের বাজার আদর্শের দাম ব্যারেলপ্রতি ৭১ ডলার ৪৯ সেন্টে লেনদেন হয়েছে। অন্যদিকে মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ব্যারেলপ্রতি ১১ সেন্ট বা দশমিক ২ শতাংশ বেড়ে ৬৬ ডলার ৪২ সেন্টে দাঁড়িয়েছে। বাজার বিশ্লেষকরা জানিয়েছেন, অপরিশোধিত জ্বালানি তেলের এ দাম গত বছরের জুলাইয়ের পর সর্বোচ্চ। জ্বালানি সমৃদ্ধ এ অঞ্চলে কোনো ধরনের সামরিক সংঘাত শুরু হলে তেলের বিশ্বব্যাপী সরবরাহ বাধাগ্রস্ত হতে পারে, এমন ভীতিই মূলত দাম বাড়ার প্রধান কারণ।

জ্বালানি তেলের এ মূল্যবৃদ্ধির পেছনে বড় ভূমিকা রাখছে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আসন্ন তৃতীয় দফার পরমাণু আলোচনা। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি জানিয়েছেন, আগামীকাল জেনেভায় এ আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা। তবে দুই পক্ষের মধ্যে কূটনৈতিক টানাপড়েন এখনো কাটেনি। যুক্তরাষ্ট্র চায়, ইরান যেন তাদের পরমাণু কর্মসূচি পুরোপুরি বন্ধ করে দেয়। তবে ইরান শুরু থেকেই এ দাবি প্রত্যাখ্যান করে আসছে। তেহরানের পক্ষ থেকে বারবার বলা হয়েছে, তারা কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করছে না এবং শান্তিপূর্ণভাবে এ প্রযুক্তি ব্যবহারের অধিকার তাদের রয়েছে।

এদিকে লেবাননের বৈরুতে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে জরুরি নয় এমন সরকারি কর্মকর্তা ও তাদের পরিবারকে সরিয়ে নিতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে কড়া বার্তা দিয়েছেন। তিনি ইরানকে সতর্ক করে বলেছেন, পরমাণু ইস্যুতে কোনো সমঝোতায় না পৌঁছালে দেশটির জন্য সামনে অত্যন্ত খারাপ দিন অপেক্ষা করছে।

আরো পড়ুন  ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ

বাজার গবেষণা প্রতিষ্ঠান এসইবির বিশ্লেষকরা মনে করছেন, এখনই হয়তো বড় কোনো যুদ্ধ শুরু হবে না, তবে পরিস্থিতি যেদিকে মোড় নিচ্ছে তাতে উত্তেজনা প্রশমন করা কঠিন হয়ে পড়বে। যখনই সামরিক শক্তি প্রদর্শনের প্রতিযোগিতা শুরু হয়, তখন বাজারে একধরনের অনিশ্চয়তা তৈরি হয়। এ অনিশ্চয়তার সুযোগেই আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের সঙ্গে বাড়তি ‘রিস্ক প্রিমিয়াম’ যুক্ত হচ্ছে। ফলে আমদানি নির্ভর দেশগুলো চাপের মুখে পড়বে।

এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের শুল্ক অনিশ্চয়তাও প্রভাবক হিসেবে কাজ করছে। বিশ্বের নজর এখন জেনেভা বৈঠকের দিকে। জ্বালানি তেলের দাম এভাবে বাড়তে থাকলে পরিবহন ও বিদ্যুৎ উৎপাদন খরচ বেড়ে সামগ্রিক অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা থাকে। তাই এ সংকট নিরসনে কূটনীতি জয়ী হবে নাকি সংঘাত বাড়বে, তা নিয়ে এখন গভীর পর্যবেক্ষণে রয়েছে বিশ্ববাজার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সৈয়দ ফাইয়াজ হাসান বাবু।

১

অষ্টগ্রাম পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক দেবপদ চক্রবর্তী, সদস্য সচিব জীবনময় শীল

২

মিঠামইনে বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যা মামলা: মূল আসামিসহ ১৫ জন গ্রেপ্তার, প্রশংসা ভাসছে ওসি মনোয়ার মোহাম্মদ

৩

রূপগঞ্জে জলসিঁড়ির ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ৭ শতাধিক মানুষ

৪

ঘাটাইলে নববধুকে পিটিয়ে হত্যা অভিযোগ

৫

পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা মুহা. আবুল বাশার বাবুর 

৬

জলমহাল নিয়ে সংঘর্ষ: অষ্টগ্রাম উপজেলা বিএনপির সভাপতি সাঈদ আহাম্মেদ কে কারণ দর্শানোর নোটিশ

৭

অষ্টগ্রামে বিএনপি কার্যালয় ভাঙচুরের ঘটনায় নিন্দা জানালেন সাবেক উপজেলা আহবায়ক ফাইয়াজ হাসান বাবু

৮

হাওড়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

৯

অষ্টগ্রামে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের ক্যাম্পেইন-২০২৬ উদ্বোধন

১০

খান্দুরা দরবার শরীফে ‘ওজিফায়ে ইয়াদুল্লাহ’ বইয়ের মোড়ক উন্মোচন 

১১

শোক সংবাদ: দিলীপ চক্রবর্তী

১২

কৃষি ও গ্রামীণ অর্থনীতির রূপান্তরে অষ্টগ্রামে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

১৩

ভাই নয়’, ‘মহোদয়’ বলতে হবে, সাংবাদিককে সিভিল সার্জন

১৪

অষ্টগ্রামে ছাত্রদলের নেতৃত্বে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের বিরোধিতায় মিছিল

১৫

জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ছোট ভাইকে কুপিয়ে হত্যা করেছে বড় ভাই

১৬

কালনী নদীর পাড়ে যুবকের মরদেহ উদ্বারের ৮ ঘন্টা মধ্যে দুইজন আটক।

১৭

সাংবাদিকের ডায়েরি : নাসরুল আনোয়ার ‘আই টুক দিজ চ্যালেঞ্জ, জেন্টলম্যান’

১৮

কেন্দ্রীয় যুবদলে স্থান পাওয়া কিশোরগঞ্জের কৃতি সন্তানদের সৈয়দ ফাইয়াজ হাসান বাবুর শুভেচ্ছা

১৯

মাদক, কিশোর গ্যাং ও সামাজিক অপরাধ নির্মূলে অষ্টগ্রাম থানার মতবিনিময় সভা অনুষ্ঠিত

২০