admin
২৫ ফেব্রুয়ারী ২০২৬, ৫:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই ইসরায়েল সফরে মোদি

গাজা যুদ্ধ শুরু হওয়ার পর প্রথমবারের মতো দুদিনের সফরে ইসরায়েলে পৌঁছেছেন নরেন্দ্র মোদি। এ সফরে ইসরায়েলের সংসদ নেসেটে ভাষণ দেবেন এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের সঙ্গে বৈঠক করবেন ভারতীয় প্রধানমন্ত্রী। তবে তার সফরসূচিতে ফিলিস্তিনি কোনো নেতার সঙ্গে বৈঠকের উল্লেখ নেই। খবর বিবিসি।

এমন এক সময়ে এ সফর অনুষ্ঠিত হচ্ছে যখন উভয় পক্ষই প্রতিরক্ষা, প্রযুক্তি এবং বাণিজ্যের ক্ষেত্রে সম্পর্ক জোরদার করতে চাইছে। এক দশকেরও বেশি সময় আগে ক্ষমতায় আসেন মোদি। এরপর থেকে ভারত ও ইসরায়েলের সম্পর্ক নতুন এক মাত্রা পেয়েছে।

তবে বিশ্লেষকরা বলছেন, এ সফর ভারতের পররাষ্ট্রনীতির জন্য একটি বড় পরীক্ষা হবে। কারণ দেশটি ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের সাথে সম্পর্কের ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে।

২০১৭ সালে মোদি প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ইসরায়েল সফর করেছিলেন। সেই সফরটিকে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে গণ্য করা হয়েছিল।

দুই দেশ মূলত সন্ত্রাসবাদ দমন ও প্রতিরক্ষা ক্ষেত্রে ঘনিষ্ঠভাবে কাজ করে থাকে। এছাড়া ইসরায়েলি অস্ত্রের অন্যতম বড় ক্রেতা ভারত।

এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মোদির এই সফরকে ঐতিহাসিক বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তিনি লিখেছেন, ইসরায়েল ও ভারতের বন্ধন দুই বিশ্বনেতার মধ্যে এক শক্তিশালী জোট। তারা উদ্ভাবন, নিরাপত্তা ও একই কৌশলগত দৃষ্টিভঙ্গির অংশীদার। তাই দুই দেশ যৌথভাবে এমন একটি বলয় গড়ে তুলেছে যা স্থিতিশীলতা এবং অগ্রগতি নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ।

এর জবাবে প্রধানমন্ত্রী মোদি বলেন, ইসরায়েলের সঙ্গে দীর্ঘস্থায়ী বন্ধুত্বকে গভীরভাবে মূল্যায়ন করে ভারত। যা বিশ্বাস, উদ্ভাবন এবং শান্তি ও অগ্রগতির প্রতি যৌথ অঙ্গীকারের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে।

পররাষ্ট্র বিষয়ক বিশেষজ্ঞ হর্ষ ভি পন্ত বলেছেন, ভারত দেখাতে চায় যে তারা ইসরায়েলের সঙ্গে অংশীদারত্বের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। এর পাশাপশি মধ্যপ্রাচ্যের সঙ্গে তাদের অগ্রাধিকারগুলোর ক্ষেত্রেও ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে।

আরো পড়ুন  ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ

ভারত ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে চালানো ভয়াবহ হামলার নিন্দা জানিয়ে ইসরায়েলের প্রতি সংহতি প্রকাশ করে। তবে একই সঙ্গে দেশটি গাজায় বেসামরিক মানুষের প্রাণহানি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং দ্বি-রাষ্ট্র সমাধানের প্রতি তাদের সমর্থন রয়েছে।

তবে মোদি এমন এক সংকটময় পরিস্থিতিতে সফর করছেন যখন আঞ্চলিক উত্তেজনা তুঙ্গে। ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক পদক্ষেপের হুমকির প্রভাবে বাড়ছে উদ্বেগ। পরিস্থিতির অবনতি হলে ব্যাপক আঞ্চলিক সংঘাতের সূত্রপাত ঘটার আশংকা বাড়ছে।

বিশ্লেষকরা বলছেন, মোদির সফরের মূল লক্ষ্য থাকবে দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর। আঞ্চলিক উত্তেজনা নিয়ে যেকোনো আলোচনা হলে তা সম্ভবত গোপন বৈঠকের মধ্যে সীমাবদ্ধ থাকবে। অবশ্য এটি প্রত্যাশিতই ছিল। কারণ ইরান ও মধ্যপ্রাচ্যের আরো বেশ কয়েকটি দেশের সঙ্গে দিল্লির শক্তিশালী সম্পর্ক রয়েছে।

অবজারভার রিসার্চ ফাউন্ডেশন থিংক-ট্যাঙ্কের মধ্যপ্রাচ্য অফিসের নির্বাহী পরিচালক কবির তানেজা বলেন, ভারত ১৯৮৮ সালে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। রাজনৈতিকভাবে যা করা সম্ভব ছিল, তার বড় অংশই করা হয়ে গেছে। ভারত যেমন নিজের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের হস্তক্ষেপ আশা করে না, ঠিক তেমনি মধ্যপ্রাচ্যের ক্ষেত্রেও তারা একই নীতি প্রয়োগ করে।

ইসরায়েলের তেল আবিবে পৌঁছানোর কিছুক্ষণ পরেই মোদি তার ইসরায়েলি নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর জেরুজালেমে যাবেন, যেখানে সফরের বাকি কার্যক্রম অনুষ্ঠিত হবে।

সফরের আগে নেসেট ভবনকে ভারতের পতাকার রঙে আলোকিত করা হয়েছিল। মোদি সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে বলেছেন, বুধবার আইনপ্রণেতাদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছেন তিনি।

তবে ইসরায়েলে তার এই ভাষণ ঘিরে রাজনৈতিক বিতর্কের সূত্রপাত হচ্ছে। ইসরায়েলের সুপ্রিম কোর্টের প্রেসিডেন্ট আইজ্যাক অমিতকে আমন্ত্রণ না জানানো হলে বিরোধী দল নেসেটে মোদির ভাষণ বর্জনের হুমকি দিয়েছে। এদিকে বিচার বিভাগীয় সংস্কার নিয়ে চলমান রাজনৈতিক বিবাদের জেরে তাকে বাদ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

আরো পড়ুন  সৌদিতে মিসাইল হামলায় আহত বাংলাদেশি যুবকের মৃত্যু

কিন্তু সংসদের স্পিকার ফাঁকা আসনগুলো পূরণ করতে সাবেক আইনপ্রণেতাদের আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করা হয়েছে বলে জানা গেছে। ভারতেও বিরোধী দলীয় নেতারা এ সফরের সমালোচনা করেছেন।

কংগ্রেস দলের মুখপাত্র জয়রাম রমেশ সফরের নিন্দা জানিয়েছেন এবং মোদি সরকারের বিরুদ্ধে ফিলিস্তিনি স্বার্থ পরিত্যাগ করার অভিযোগ তুলেছেন।সমালোচনা সত্ত্বেও বিশ্লেষকরা বলছেন, এই সফর ভারতের দীর্ঘমেয়াদি কৌশলগত হিসাব-নিকাশেরই প্রতিফলন।

তানেজার মতে, মোদির সফর মূলত দ্বিপক্ষীয় প্রয়োজনের তাগিদেই অনুষ্ঠিত হচ্ছে। কারণ ভারতের নিজস্ব প্রতিরক্ষা প্রযুক্তি এখনো অনেক ক্ষেত্রে পিছিয়ে আছে। অন্যদিকে যুদ্ধব্যবস্থা আরো বেশি স্বয়ংক্রিয় এবং প্রযুক্তিনির্ভর হয়ে উঠছে। ইসরায়েল মূলত এই প্রতিরক্ষা প্রযুক্তির চাহিদা ভালোভাবে পূরণ করে থাকে।

এছাড়া যোগাযোগ এবং জ্বালানি নিরাপত্তাসহ ভারতের বৃহত্তর স্বার্থের জন্য মধ্যপ্রাচ্যের আঞ্চলিক স্থিতিশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মোদি ভারত ও ইসরায়েল সম্পর্কের প্রশংসা করলেও একইসঙ্গে মধ্যপ্রাচ্যের যেসব অংশীদার দেশ ইসরায়েলের সমালোচনাকারী, তাদের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক যেন ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়েও তিনি সতর্ক থাকবেন। এমনটাই অভিমত বিশ্লেষকদের।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন কিশোরগঞ্জের কৃতি সন্তান সাইদুর রহমান

যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন কিশোরগঞ্জের কৃতি সন্তান সাইদুর রহমান। 

না ফেরার দেশে তোফায়েল আহমেদ

হাওরের মানবতার আলো: অষ্টগ্রাম ব্লাড ব্যাংকের রক্তে বাঁচছে হাজারো প্রাণ

জমি বিরোধে যুবক খুন গ্রেপ্তার এক 

শিশু রামিসা হত্যা ও নারী নির্যাতনের প্রতিবাদে অষ্টগ্রামে মানববন্ধন

পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে একই পরিবারের নিহত ৩

রামিসা হত্যা মামলা: আসামিপক্ষে আইনি সেবা দিবে না ঢাকা আইনজীবী সমিতির সদস্যরা

হুমকির মুখে পরিবেশ অবৈধ ভাবে পাহাড় কেটে কোটিপতি আব্বাস

হাওর পরিস্থিতি পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব

১০

ছাতকে পানির নিচে হাজারো কৃষকের স্বপ্ন, ধান তলিয়ে সংকটে দ্রুত সহায়তা দাবি

১১

হাওরে ধান তলিয়ে যাওয়ার শোক সইতে না পেরে কৃষকের মৃত্যু

১২

হাওরের বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব – কাজী রেহা কবির সিগমা

১৩

অতিবৃষ্টি ও আগাম বন্যা : দিশেহারা হাওরের লাখো কৃষক

১৪

১৫

ইনকিলাবের অষ্টগ্রাম প্রতিনিধি আজমলের জন্মদিন উদযাপন

১৬

ফেনীতে পাম্পে তেল নেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, যুবককে পিটিয়ে জখম

১৭

অষ্টগ্রামে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৮

অষ্টগ্রামে এমভি মজলিশপুর লঞ্চ ট্রাজেডির ২৩ বছর: আজও কাটেনি স্বজনহারাদের আর্তনাদ

১৯

অষ্টগ্রামে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন–২০২৬ এর শুভ উদ্বোধন

২০