admin
১৯ এপ্রিল ২০২৬, ৮:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফেনীতে সিভিল সার্জনের সংবাদ সম্মেলন ২ লাখ শিশু পাবে হাম রুবেলা টিকা

ফেনী প্রতিনিধিঃ ফেনীতে আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এ সময়ের মধ্যে জেলার সর্বমোট ১ লাখ ৯৩ হাজার ৪২১ জন শিশুকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) বেলা ১১ টার সময় জেলা সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম এসব তথ্য জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সম্প্রতি হাম রোগের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় সারাদেশের ন্যায় ফেনী জেলায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন আগামী ২০ এপ্রিল শুরু হবে। এ ক্যাম্পেইনে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সি সব শিশুকে ১ ডোজ এমআর টিকা প্রদান করা হবে।

১১ কর্মদিবস ব্যাপার এই ক্যাম্পেইনের প্রথম ৮ কর্মদিবস কমিউনিটি ও পরবর্তী ৩ কর্মদিবস শিক্ষা প্রতিষ্ঠানে টিকা প্রদান করা হবে। টিকাদান ক্যাম্পেইনে ফেনী জেলার কমিউনিটিতে লক্ষ্যমাত্রা ১ লাখ ৬৫ হাজার ২২৯ ও শিক্ষা প্রতিষ্ঠানে লক্ষ্যমাত্রা ২৮ হাজার ১৯২, মোট লক্ষ্যমাত্রা ১ লাখ ৯৩ হাজার ৪২১।

আগামী ২০ এপ্রিল সোমবার হতে প্রতি কর্মদিবসে ফেনী জেলার ৭টি স্থায়ী ও ১০৯৮টি অস্থায়ী টিকাদান কেন্দ্রসহ মোট ১১০৫টি টিকাদান কেন্দ্রে সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত ৬ মাস থেকে ৫৯ মাস বয়সি সব শিশুদের ১ ডোজ MR টিকা প্রদান করা হবে। যারা ইতঃপূর্বে রুটিন ইপিআই টিকাদান কর্মসূচির আওতায় ২ ডোজ এমআর টিকা নিয়েছেন, তাদেরকেসহ ৬-৫৯ মাস বয়সি সব শিশুকে এই ক্যাম্পেইনে ১ ডোজ এমআর টিকা প্রদান করা হবে।

প্রতিটি অস্থায়ী কেন্দ্রে ২ জন টিকাদানকারী ও ৩ জন স্বেচ্ছাসেবী এবং স্থায়ী কেন্দ্রগুলোতে ১ জন টিকাদানকারী ও ১ জন স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকবে। টিকা গ্রহণের জন্য vaxEPI.gov.bd এর মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। ক্যাম্পেইন চলাকালীন সময়ে ক্যাম্পেইনের পাশাপাশি রুটিন ইপিআই কার্যক্রম স্বাভাবিকভাবে চলমান থাকবে।

আরো পড়ুন  বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর চেষ্টা অব্যাহত রয়েছে: প্রণয় ভার্মা

এসময় ফেনী জেলা তথ্য কর্মকর্তা এস এম আল আমিন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ইমাম হোসেন, ডা. আমির খশরু তারেকসহ জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাওড়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

অষ্টগ্রামে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের ক্যাম্পেইন-২০২৬ উদ্বোধন

খান্দুরা দরবার শরীফে ‘ওজিফায়ে ইয়াদুল্লাহ’ বইয়ের মোড়ক উন্মোচন 

শোক সংবাদ: দিলীপ চক্রবর্তী

কৃষি ও গ্রামীণ অর্থনীতির রূপান্তরে অষ্টগ্রামে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

ভাই নয়’, ‘মহোদয়’ বলতে হবে, সাংবাদিককে সিভিল সার্জন

অষ্টগ্রামে ছাত্রদলের নেতৃত্বে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের বিরোধিতায় মিছিল

জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ছোট ভাইকে কুপিয়ে হত্যা করেছে বড় ভাই

কালনী নদীর পাড়ে যুবকের মরদেহ উদ্বারের ৮ ঘন্টা মধ্যে দুইজন আটক।

সাংবাদিকের ডায়েরি : নাসরুল আনোয়ার ‘আই টুক দিজ চ্যালেঞ্জ, জেন্টলম্যান’

১০

কেন্দ্রীয় যুবদলে স্থান পাওয়া কিশোরগঞ্জের কৃতি সন্তানদের সৈয়দ ফাইয়াজ হাসান বাবুর শুভেচ্ছা

১১

মাদক, কিশোর গ্যাং ও সামাজিক অপরাধ নির্মূলে অষ্টগ্রাম থানার মতবিনিময় সভা অনুষ্ঠিত

১২

বৃক্ষ ও বই’ কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ

১৩

যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন কিশোরগঞ্জের কৃতি সন্তান সাইদুর রহমান

১৪

যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন কিশোরগঞ্জের কৃতি সন্তান সাইদুর রহমান। 

১৫

না ফেরার দেশে তোফায়েল আহমেদ

১৬

হাওরের মানবতার আলো: অষ্টগ্রাম ব্লাড ব্যাংকের রক্তে বাঁচছে হাজারো প্রাণ

১৭

জমি বিরোধে যুবক খুন গ্রেপ্তার এক 

১৮

শিশু রামিসা হত্যা ও নারী নির্যাতনের প্রতিবাদে অষ্টগ্রামে মানববন্ধন

১৯

পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে একই পরিবারের নিহত ৩

২০