admin
৫ মার্চ ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কক্সবাজারে গ্যাসপাম্পে বিস্ফোরণ: চার দিনে তিনজনের মৃত্যু

কক্সবাজারে গ্যাসপাম্পে বিস্ফোরণ: চার দিনে তিনজনের মৃত্য

কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজারের কলাতলী বাইপাস সড়কের ‘কক্সবাজার এলপিজি স্টেশন’ গ্যাসপাম্পে বিস্ফোরন

কক্সবাজারের কলাতলী বাইপাস সড়কের এলপিজি গ্যাসপাম্পে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে দগ্ধ ১০ জনের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে। ঢাকা ও চট্টগ্রামে চিকিৎসাধীন অবস্থায় চার দিনের ব্যবধানে তাদের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোতাহের হোসেন (৪০)। তিনি কলাতলীর উত্তর আদর্শগ্রাম এলাকার আবদুর রশিদের ছেলে। রাতে জানাজা শেষে তাকে দাফনের প্রস্তুতি চলছে।

একই ঘটনায় ১ মার্চ বিকেলে মারা যান কলাতলীর ঝরঝরি কুয়া এলাকার আবু তাহের (৪৫) এবং ৩ মার্চ মঙ্গলবার সকাল ৮টার পর মারা যান কলাতলীর চন্দ্রিমা এলাকার আব্দুর রহিম (৩৯)। তারা ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবার দ্রুত তদন্ত, দোষীদের শাস্তি এবং ক্ষতিপূরণের দাবি জানিয়েছে।

এর আগে, গত ২৫ ফেব্রুয়ারি রাতে কক্সবাজার শহরের কলাতলী বাইপাস সড়কের ‘কক্সবাজার এলপিজি স্টেশন’ গ্যাসপাম্পে হঠাৎ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সেখানে কর্মরত শ্রমিক-কর্মচারীসহ পাশের গ্যারেজ ও দোকানের অন্তত ১০ জন দগ্ধ হন। আহতদের কক্সবাজার সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহত ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং পরে কয়েকজনকে ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়।

নিহত রহিমের ছোট ভাই নুর আহমদ জানান, রহিম গ্যাসপাম্পসংলগ্ন একটি গ্যারেজের মালিক ছিলেন। আগুনে তার গ্যারেজসহ নিজের মালিকানাধীন চারটি জিপ পুড়ে যায়। অগ্নিকাণ্ডের সময় সিএনজি অটোরিকশাচালক তাহের তার সঙ্গে গ্যারেজে ছিলেন। তারা দুজনই ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। আগুনে তাহেরের শরীরের প্রায় ৯০ শতাংশ এবং রহিমের শরীরের প্রায় ৭০ শতাংশ পুড়ে যায়।

আরো পড়ুন  নতুন সরকারের সামনে শুল্ক আদায়ের চ্যালেঞ্জ

এদিকে বিস্ফোরণের ঘটনায় ১ মার্চ রাতে বিস্ফোরণ অধিদপ্তর চট্টগ্রামের সহকারী বিস্ফোরক পরিদর্শক এস. এম. সাখাওয়াত হোসেন বাদী হয়ে বিস্ফোরক আইনে একটি মামলা করেন। মামলায় গ্যাসপাম্পের মালিক রামুর নুর আহমদ সিকদারের ছেলে নুরুল আলম ওরফে এন আলমকে আসামি করা হয়েছে। তিনি পলাতক রয়েছেন।

মামলার এজাহারে বলা হয়েছে, গ্যাসপাম্পটির জেলা প্রশাসনের অনাপত্তিপত্র (এনওসি), পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, ফায়ার সার্ভিসের অনুমতি এবং বিস্ফোরণ অধিদপ্তরের লাইসেন্স—কোনোটিই ছিল না।

অন্যদিকে একটি সূত্র দাবি করেছে, ঘটনাটি রহস্যজনক হতে পারে। গ্যাসপাম্পের জমি নিয়ে বিরোধ ছিল বলে জানা গেছে। এ কারণে বিষয়টি নিরপেক্ষভাবে তদন্তের দাবি উঠেছে।

এ ঘটনায় সুষ্ঠু তদন্ত, দায়ীদের শাস্তি এবং ক্ষতিপূরণের দাবিতে বুধবার বিকেলে মানববন্ধন করা হয়েছে। এতে নিহতদের পরিবারের সদস্যরা দ্রুত বিচার ও ক্ষতিপূরণের দাবি জানান।

কক্সবাজারের জেলা প্রশাসক এম এ মান্নান বলেন, এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুত প্রতিবেদন দিতে বলা হয়েছে

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সৈয়দ ফাইয়াজ হাসান বাবু।

১

অষ্টগ্রাম পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক দেবপদ চক্রবর্তী, সদস্য সচিব জীবনময় শীল

২

মিঠামইনে বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যা মামলা: মূল আসামিসহ ১৫ জন গ্রেপ্তার, প্রশংসা ভাসছে ওসি মনোয়ার মোহাম্মদ

৩

রূপগঞ্জে জলসিঁড়ির ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ৭ শতাধিক মানুষ

৪

ঘাটাইলে নববধুকে পিটিয়ে হত্যা অভিযোগ

৫

পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা মুহা. আবুল বাশার বাবুর 

৬

জলমহাল নিয়ে সংঘর্ষ: অষ্টগ্রাম উপজেলা বিএনপির সভাপতি সাঈদ আহাম্মেদ কে কারণ দর্শানোর নোটিশ

৭

অষ্টগ্রামে বিএনপি কার্যালয় ভাঙচুরের ঘটনায় নিন্দা জানালেন সাবেক উপজেলা আহবায়ক ফাইয়াজ হাসান বাবু

৮

হাওড়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

৯

অষ্টগ্রামে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের ক্যাম্পেইন-২০২৬ উদ্বোধন

১০

খান্দুরা দরবার শরীফে ‘ওজিফায়ে ইয়াদুল্লাহ’ বইয়ের মোড়ক উন্মোচন 

১১

শোক সংবাদ: দিলীপ চক্রবর্তী

১২

কৃষি ও গ্রামীণ অর্থনীতির রূপান্তরে অষ্টগ্রামে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

১৩

ভাই নয়’, ‘মহোদয়’ বলতে হবে, সাংবাদিককে সিভিল সার্জন

১৪

অষ্টগ্রামে ছাত্রদলের নেতৃত্বে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের বিরোধিতায় মিছিল

১৫

জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ছোট ভাইকে কুপিয়ে হত্যা করেছে বড় ভাই

১৬

কালনী নদীর পাড়ে যুবকের মরদেহ উদ্বারের ৮ ঘন্টা মধ্যে দুইজন আটক।

১৭

সাংবাদিকের ডায়েরি : নাসরুল আনোয়ার ‘আই টুক দিজ চ্যালেঞ্জ, জেন্টলম্যান’

১৮

কেন্দ্রীয় যুবদলে স্থান পাওয়া কিশোরগঞ্জের কৃতি সন্তানদের সৈয়দ ফাইয়াজ হাসান বাবুর শুভেচ্ছা

১৯

মাদক, কিশোর গ্যাং ও সামাজিক অপরাধ নির্মূলে অষ্টগ্রাম থানার মতবিনিময় সভা অনুষ্ঠিত

২০