admin
১৩ মার্চ ২০২৬, ১২:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রামপালে ১৪ মৃত্যু বিয়ের বেনারসিতেই নিথর নববধূ, বর সঙ্গীও বাড়ির উঠোনে নিহতদের মরদেহ দেখতে স্থানীয়দের ভিড়

ডেক্স বাংলা :
হাতে এখনো মেহেদির লাল রং, পরনে খয়েরি বেনারসি এই সাজেই নতুন জীবনের পথে পা রেখেছিলেন নববধূ মার্জিয়া আক্তার (মিতু)। বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ির উদ্দেশে রওনা হলেও শেষ পর্যন্ত আর নতুন ঘরে পৌঁছানো হলো না তার। সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনি।

বাগেরহাটের রামপাল উপজেলার বেলাই ব্রিজ এলাকায় খুলনা-মোংলা মহাসড়কে বৃহস্পতিবার বিকেলে একটি মাইক্রোবাসের সঙ্গে নৌবাহিনীর বাসের মুখোমুখি সংঘর্ষে বর-কনেসহ ১৪ জন নিহত হন।

দুর্ঘটনার পর নিহতদের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। সেখানে নববধূ মার্জিয়া আক্তারকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। পরে স্ট্রেচারে করে তার মরদেহ মর্গে নেওয়া হয়। এ সময় সোনালি পাড়ের বিয়ের ওড়না দিয়ে ঢেকে দেওয়া হয় নববধূর দেহ। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকেই শোক প্রকাশ করেন।

জানা যায়, বুধবার রাতে খুলনার কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের নাকসা গ্রামের বাসিন্দা আবদুস সালাম মোড়লের মেয়ে মার্জিয়া আক্তারের সঙ্গে বাগেরহাটের মোংলা উপজেলার শ্যালাবুনিয়া গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে আহাদুর রহমান সাব্বিরের বিয়ে হয়। বিয়ের অনুষ্ঠান শেষে বরপক্ষের সদস্যরা রাতে কনের বাড়িতে অবস্থান করেন। বৃহস্পতিবার সেখান থেকে একটি মাইক্রোবাসে করে তারা মোংলায় বরপক্ষের বাড়ির উদ্দেশে রওনা দেন।

পথে রামপালের বেলাই ব্রিজ এলাকায় পৌঁছালে মাইক্রোবাসটির সঙ্গে নৌবাহিনীর একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থল ও হাসপাতালে নেওয়ার পথে একে একে ১৪ জনের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর প্রথমে চারজনের মরদেহ রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অন্য মরদেহগুলো খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে স্বজনদের কান্নায় হাসপাতাল এলাকা ভারী হয়ে ওঠে। নবদম্পতিসহ ১০টি মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

কাটাখালী হাইওয়ে থানার ওসি জাফর আহমেদ জানান, মাইক্রোবাসটিতে চালকসহ ১৫ জন ছিলেন। তাদের মধ্যে ১৪ জন মারা গেছেন এবং একজন আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আরো পড়ুন  সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: দুই নৌযানের রুট পারমিট বাতিল, গঠন তদন্ত কমিটি

পুলিশ জানায়, মাইক্রোবাসটিতে বরপক্ষের ১১ জন, কনেপক্ষের ৩ জন এবং চালকসহ মোট ১৫ জন যাত্রী ছিলেন। নিহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন কিশোরগঞ্জের কৃতি সন্তান সাইদুর রহমান

যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন কিশোরগঞ্জের কৃতি সন্তান সাইদুর রহমান। 

না ফেরার দেশে তোফায়েল আহমেদ

হাওরের মানবতার আলো: অষ্টগ্রাম ব্লাড ব্যাংকের রক্তে বাঁচছে হাজারো প্রাণ

জমি বিরোধে যুবক খুন গ্রেপ্তার এক 

শিশু রামিসা হত্যা ও নারী নির্যাতনের প্রতিবাদে অষ্টগ্রামে মানববন্ধন

পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে একই পরিবারের নিহত ৩

রামিসা হত্যা মামলা: আসামিপক্ষে আইনি সেবা দিবে না ঢাকা আইনজীবী সমিতির সদস্যরা

হুমকির মুখে পরিবেশ অবৈধ ভাবে পাহাড় কেটে কোটিপতি আব্বাস

হাওর পরিস্থিতি পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব

১০

ছাতকে পানির নিচে হাজারো কৃষকের স্বপ্ন, ধান তলিয়ে সংকটে দ্রুত সহায়তা দাবি

১১

হাওরে ধান তলিয়ে যাওয়ার শোক সইতে না পেরে কৃষকের মৃত্যু

১২

হাওরের বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব – কাজী রেহা কবির সিগমা

১৩

অতিবৃষ্টি ও আগাম বন্যা : দিশেহারা হাওরের লাখো কৃষক

১৪

১৫

ইনকিলাবের অষ্টগ্রাম প্রতিনিধি আজমলের জন্মদিন উদযাপন

১৬

ফেনীতে পাম্পে তেল নেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, যুবককে পিটিয়ে জখম

১৭

অষ্টগ্রামে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৮

অষ্টগ্রামে এমভি মজলিশপুর লঞ্চ ট্রাজেডির ২৩ বছর: আজও কাটেনি স্বজনহারাদের আর্তনাদ

১৯

অষ্টগ্রামে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন–২০২৬ এর শুভ উদ্বোধন

২০