admin
২৪ এপ্রিল ২০২৬, ৩:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অষ্টগ্রামে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাহবুব আলম, অষ্টগ্রাম উপজেলা প্রতিনিধি:

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রোখনুজ্জামানের সাথে স্থানীয় সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪শে এপ্রিল ২০২৬ সকাল ১০টায় ওসির কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় নবাগত ওসি মোঃ রোখনুজ্জামান সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, পুলিশের কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করতে গণমাধ্যমের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি অপরাধ দমন, মাদক নির্মূল এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। একইসাথে তিনি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন দৈনিক বাংলাদেশ বুলেটিন ও ডেস্ক বাংলার অষ্টগ্রাম উপজেলা প্রতিনিধি মোঃ মাহবুব আলম, দৈনিক আমাদের সময় অষ্টগ্রাম উপজেলা প্রতিনিধি নজরুল ইসলাম সাগর, দৈনিক মানবজমিন অষ্টগ্রাম উপজেলা প্রতিনিধি অজিত দত্ত, দৈনিক ইনকিলাব অষ্টগ্রাম উপজেলা প্রতিনিধি নাদিরুজ্জামান আজমল, দৈনিক আমার সংবাদ অষ্টগ্রাম উপজেলা প্রতিনিধি ঝুটন মিয়া, দৈনিক মানবকণ্ঠ অষ্টগ্রাম উপজেলা প্রতিনিধি আতাউল গনি, দৈনিক দিনকাল অষ্টগ্রাম উপজেলা প্রতিনিধি আলী রহমানসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।

সভায় সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালনে বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন এবং পুলিশের সাথে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেন। মতবিনিময় সভা শেষে ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Facebook Comments Box
আরো পড়ুন  সাবেক এমপি নাসেরের অবৈধ সম্পদ, অনুসন্ধানে দুদক

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শোক সংবাদ: দিলীপ চক্রবর্তী

কৃষি ও গ্রামীণ অর্থনীতির রূপান্তরে অষ্টগ্রামে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

ভাই নয়’, ‘মহোদয়’ বলতে হবে, সাংবাদিককে সিভিল সার্জন

অষ্টগ্রামে ছাত্রদলের নেতৃত্বে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের বিরোধিতায় মিছিল

জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ছোট ভাইকে কুপিয়ে হত্যা করেছে বড় ভাই

কালনী নদীর পাড়ে যুবকের মরদেহ উদ্বারের ৮ ঘন্টা মধ্যে দুইজন আটক।

সাংবাদিকের ডায়েরি : নাসরুল আনোয়ার ‘আই টুক দিজ চ্যালেঞ্জ, জেন্টলম্যান’

কেন্দ্রীয় যুবদলে স্থান পাওয়া কিশোরগঞ্জের কৃতি সন্তানদের সৈয়দ ফাইয়াজ হাসান বাবুর শুভেচ্ছা

মাদক, কিশোর গ্যাং ও সামাজিক অপরাধ নির্মূলে অষ্টগ্রাম থানার মতবিনিময় সভা অনুষ্ঠিত

বৃক্ষ ও বই’ কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ

১০

যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন কিশোরগঞ্জের কৃতি সন্তান সাইদুর রহমান

১১

যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন কিশোরগঞ্জের কৃতি সন্তান সাইদুর রহমান। 

১২

না ফেরার দেশে তোফায়েল আহমেদ

১৩

হাওরের মানবতার আলো: অষ্টগ্রাম ব্লাড ব্যাংকের রক্তে বাঁচছে হাজারো প্রাণ

১৪

জমি বিরোধে যুবক খুন গ্রেপ্তার এক 

১৫

শিশু রামিসা হত্যা ও নারী নির্যাতনের প্রতিবাদে অষ্টগ্রামে মানববন্ধন

১৬

পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে একই পরিবারের নিহত ৩

১৭

রামিসা হত্যা মামলা: আসামিপক্ষে আইনি সেবা দিবে না ঢাকা আইনজীবী সমিতির সদস্যরা

১৮

হুমকির মুখে পরিবেশ অবৈধ ভাবে পাহাড় কেটে কোটিপতি আব্বাস

১৯

হাওর পরিস্থিতি পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব

২০