admin
২৫ মে ২০২৬, ৯:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে একই পরিবারের নিহত ৩

 

মোঃ মাহবুব আলম(অষ্টগ্রাম) উপজেলা সংবাদদাতা:

কিশোরগঞ্জের অষ্টগ্রামে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। মর্মান্তিক এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

সোমবার (২৫ মে) সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ মিনিটে উপজেলার জিরো পয়েন্ট এলাকার অলওয়েদার রোডে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মিঠামইন উপজেলার মইশাকান্দি এলাকার মোঃ মনির হোসেন (৩৮), তার স্ত্রী মোছাঃ মুন্নী আক্তার (৩২) এবং তাদের একমাত্র সন্তান মোঃ হায়াত হোসেন (১০)।

খোঁজ নিয়ে জানা যায়, নিহত মোঃ মনির হোসেন স্থানীয় একটি মাদ্রাসার সহকারী শিক্ষক (ইংরেজি) হিসেবে কর্মরত ছিলেন। তার মৃত্যুতে শিক্ষা প্রতিষ্ঠান ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনাস্থলে সরেজমিনে গিয়ে জানা যায়, ঢাকা মিরপুর থেকে আসা চাল বোঝাই একটি পিকআপের সঙ্গে মিঠামইন থেকে আসা একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। সংঘর্ষটি এতটাই ভয়াবহ ছিল যে মোটরসাইকেলে থাকা তিনজন ঘটনাস্থলেই নিহত হন।

পিকআপটির চালক শরীফ মিয়া (২৪), পিতা আবুল কালাম, কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার সাদকখালী গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ বিষয়ে অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) রুকনুজ্জামান বলেন, “দুর্ঘটনায় জড়িত গাড়ি ও চালক আপাতত থানায় জব্দ রয়েছে। নিহতদের মরদেহ মিঠামইন থানায় স্থানান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।”
এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box
আরো পড়ুন  অষ্টগ্রামে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে একই পরিবারের নিহত ৩

রামিসা হত্যা মামলা: আসামিপক্ষে আইনি সেবা দিবে না ঢাকা আইনজীবী সমিতির সদস্যরা

হুমকির মুখে পরিবেশ অবৈধ ভাবে পাহাড় কেটে কোটিপতি আব্বাস

হাওর পরিস্থিতি পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব

ছাতকে পানির নিচে হাজারো কৃষকের স্বপ্ন, ধান তলিয়ে সংকটে দ্রুত সহায়তা দাবি

হাওরে ধান তলিয়ে যাওয়ার শোক সইতে না পেরে কৃষকের মৃত্যু

হাওরের বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব – কাজী রেহা কবির সিগমা

অতিবৃষ্টি ও আগাম বন্যা : দিশেহারা হাওরের লাখো কৃষক

ইনকিলাবের অষ্টগ্রাম প্রতিনিধি আজমলের জন্মদিন উদযাপন

১০

ফেনীতে পাম্পে তেল নেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, যুবককে পিটিয়ে জখম

১১

অষ্টগ্রামে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১২

অষ্টগ্রামে এমভি মজলিশপুর লঞ্চ ট্রাজেডির ২৩ বছর: আজও কাটেনি স্বজনহারাদের আর্তনাদ

১৩

অষ্টগ্রামে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন–২০২৬ এর শুভ উদ্বোধন

১৪

ফেনীতে সিভিল সার্জনের সংবাদ সম্মেলন ২ লাখ শিশু পাবে হাম রুবেলা টিকা

১৫

বিএসএমএমইউ-এর নতুন উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকীকে অভিনন্দন জানালেন সৈয়দ ফাইয়াজ হাসান বাবু

১৬

সরকারি খাস জমিতে অবৈধ ড্রেজার: ফসলি জমি হুমকিতে নির্বিকার প্রশাসন

১৭

অষ্টগ্রামে আদালত আদেশ অমান্য করে সংখ্যালঘু পরিবারের জমি দখল, চরম উত্তেজনা

১৮

অষ্টগ্রামে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক

১৯

চুয়াডাঙ্গায় বিপুল পরিমান নতুন ভারতীয় মাদক ফেয়ারডিলসহ আটক ২

২০