admin
২২ ফেব্রুয়ারী ২০২৬, ৭:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সংসদ বসছে ১২ মার্চ, নির্বাচন করা হবে স্পিকার-ডেপুটি স্পিকার

নিজেস্ব প্রতিবেদক :
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পরামর্শক্রমেই আগামী ১২ মার্চ জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা জাতীয় সংসদের অধিবেশন কবে আহ্বান করা যায়, সে বিষয়ে আলোচনা করেছি। নির্ধারণ হয়েছে যে, রাষ্ট্রপতি অধিবেশন আহ্বানের যে প্রজ্ঞাপন জারি করবেন, তা অধিবেশন শুরুর কমপক্ষে ১৫ দিন আগে জারি করতে হয়।
এ সংক্রান্ত সারসংক্ষেপ জাতীয় সংসদ সচিবালয় থেকে প্রধানমন্ত্রীর দপ্তর হয়ে রাষ্ট্রপতির কাছে যাবে। রাষ্ট্রপতি সেটি অনুমোদন করে সংসদ অধিবেশন আহ্বান করবেন। প্রধানমন্ত্রীর পরামর্শক্রমেই রাষ্ট্রপতি সংসদ অধিবেশন আহ্বান করবেন। সেটি নির্ধারণ হয়েছে ১২ মার্চ।
সংসদ অধিবেশন আহ্বান করা হবে।
তিনি বলেন, সেই সংসদ অধিবেশনে কী কী কর্মসূচি থাকবে, কার্যসূচি (অর্ডার অব দ্য ডে) সে বিষয়ে আলোচনা হয়েছে। ওই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন এবং ইন্টারিম গভর্নমেন্টের আমলে প্রণীত অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে। প্রথামাফিক রাষ্ট্রপতির ভাষণও থাকবে।
অন্যান্য বিষয় সংসদের নিয়মিত আলোচনার মাধ্যমে নির্ধারিত হবে।
নতুন রাষ্ট্রপতি ও স্পিকার নির্বাচন বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, না, সে বিষয়ে এখনো কোনো আলোচনা হয়নি। তবে স্পিকার নির্বাচন পরে হবে।

Facebook Comments Box
আরো পড়ুন  আগস্টের পর বড় ব্যবসায়ী ও স্বনামধন্য ব্যক্তিদের নামে মামলা যাচাইয়ের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রী

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শোক সংবাদ: দিলীপ চক্রবর্তী

কৃষি ও গ্রামীণ অর্থনীতির রূপান্তরে অষ্টগ্রামে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

ভাই নয়’, ‘মহোদয়’ বলতে হবে, সাংবাদিককে সিভিল সার্জন

অষ্টগ্রামে ছাত্রদলের নেতৃত্বে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের বিরোধিতায় মিছিল

জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ছোট ভাইকে কুপিয়ে হত্যা করেছে বড় ভাই

কালনী নদীর পাড়ে যুবকের মরদেহ উদ্বারের ৮ ঘন্টা মধ্যে দুইজন আটক।

সাংবাদিকের ডায়েরি : নাসরুল আনোয়ার ‘আই টুক দিজ চ্যালেঞ্জ, জেন্টলম্যান’

কেন্দ্রীয় যুবদলে স্থান পাওয়া কিশোরগঞ্জের কৃতি সন্তানদের সৈয়দ ফাইয়াজ হাসান বাবুর শুভেচ্ছা

মাদক, কিশোর গ্যাং ও সামাজিক অপরাধ নির্মূলে অষ্টগ্রাম থানার মতবিনিময় সভা অনুষ্ঠিত

বৃক্ষ ও বই’ কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ

১০

যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন কিশোরগঞ্জের কৃতি সন্তান সাইদুর রহমান

১১

যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন কিশোরগঞ্জের কৃতি সন্তান সাইদুর রহমান। 

১২

না ফেরার দেশে তোফায়েল আহমেদ

১৩

হাওরের মানবতার আলো: অষ্টগ্রাম ব্লাড ব্যাংকের রক্তে বাঁচছে হাজারো প্রাণ

১৪

জমি বিরোধে যুবক খুন গ্রেপ্তার এক 

১৫

শিশু রামিসা হত্যা ও নারী নির্যাতনের প্রতিবাদে অষ্টগ্রামে মানববন্ধন

১৬

পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে একই পরিবারের নিহত ৩

১৭

রামিসা হত্যা মামলা: আসামিপক্ষে আইনি সেবা দিবে না ঢাকা আইনজীবী সমিতির সদস্যরা

১৮

হুমকির মুখে পরিবেশ অবৈধ ভাবে পাহাড় কেটে কোটিপতি আব্বাস

১৯

হাওর পরিস্থিতি পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব

২০