admin
১ জুন ২০২৬, ৪:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হাওরের মানবতার আলো: অষ্টগ্রাম ব্লাড ব্যাংকের রক্তে বাঁচছে হাজারো প্রাণ

মোঃ মাহবুব আলম
অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে নীরবে মানবসেবার এক অনন্য দৃষ্টান্ত গড়ে তুলেছেন কয়েকশ’ তরুণ-তরুণী। তাদের স্বেচ্ছাশ্রম ও মানবিক উদ্যোগে পরিচালিত ‘অষ্টগ্রাম ব্লাড ব্যাংক’-এর মাধ্যমে এখন পর্যন্ত প্রায় ১০ হাজার মানুষ প্রয়োজনীয় রক্ত পেয়ে নতুন জীবন ফিরে পেয়েছেন। দুর্গম হাওর অঞ্চল থেকে শুরু হওয়া এই উদ্যোগ আজ জেলার গণ্ডি পেরিয়ে দেশের বিভিন্ন স্থানে সেবা দিয়ে যাচ্ছে।
সংগঠনটির তথ্য অনুযায়ী, গত পাঁচ বছরে প্রায় ১০ হাজার ব্যাগ রক্ত সংগ্রহ ও সরবরাহ করা হয়েছে। রক্তের প্রয়োজন হলে সংগঠনের মোবাইল নম্বরে ফোন, ফেসবুক গ্রুপে পোস্ট কিংবা হোয়াটসঅ্যাপ বার্তা পেলেই স্বেচ্ছাসেবীরা দ্রুত রোগীর পাশে পৌঁছে যান। এই সেবার জন্য তারা কোনো ধরনের যাতায়াত ভাড়া বা আর্থিক সুবিধা গ্রহণ করেন না।
মানবিক এই সংগঠনে বর্তমানে যুক্ত রয়েছেন প্রায় এক হাজার স্বেচ্ছাসেবক। তাদের মধ্যে দুই শতাধিক নারীও সক্রিয়ভাবে কাজ করছেন। দিন-রাত যেকোনো সময় রক্তের ব্যবস্থা করতে তাদের ব্যক্তিগত মোবাইল নম্বর এখন অনেকের কাছে জরুরি সেবার হটলাইন হিসেবে পরিচিত।
সংগঠনের সদস্যরা জানান, একজন মানুষ সাধারণত তখনই রক্তের প্রয়োজন অনুভব করেন যখন তার জীবন ঝুঁকির মুখে থাকে। তাই রক্তদানের মাধ্যমে খুব সহজেই একজন অসহায় মানুষের পাশে দাঁড়ানো সম্ভব। তাদের মতে, রক্তদানে শারীরিক ক্ষতি হয় না; বরং একজন মানুষের জীবন রক্ষায় অংশ নিতে পারার মানসিক প্রশান্তি অনেক বড় প্রাপ্তি।
প্রতিষ্ঠাকালীন সদস্য রেজাউল করিম বলেন, রক্তদান তার কাছে বিশেষ আনন্দের বিষয়। নিজের রক্তে আরেকজন মানুষ সুস্থ হয়ে উঠতে পারে—এই অনুভূতিই তাকে নিয়মিত রক্তদানে অনুপ্রাণিত করে।
নারী রক্তদাতা সিনথিয়া মেহের মুক্তা জানান, অন্যদের রক্তদান কার্যক্রম দেখে তিনি উৎসাহিত হন এবং পরে নিজেও রক্ত দেওয়া শুরু করেন। তার ভাষায়, কাউকে সংকটময় মুহূর্তে সহায়তা করতে পারা গভীর তৃপ্তির অনুভূতি তৈরি করে।
অষ্টগ্রাম ব্লাড ব্যাংকের পরিচালক হাফেজ মাওলানা জাকির হোসেন আশরাফী জানান, ২০১৭ সালে কিছু স্বেচ্ছাসেবীকে নিয়ে অনানুষ্ঠানিকভাবে রক্তদান কার্যক্রম শুরু হয়। পরে ২০২১ সালে ‘অষ্টগ্রাম ব্লাড ব্যাংক’ নামে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে সংগঠনটি। বর্তমানে সংগঠনে প্রায় ৩০ জন পরিচালক দায়িত্ব পালন করছেন এবং স্বেচ্ছাসেবীরা ২৪ ঘণ্টা রক্তসেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন।
সংগঠনটির মানবিক কার্যক্রমে মুগ্ধ স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। রবিবার (৩১ মে) অষ্টগ্রাম ব্লাড ব্যাংকের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি সংগঠনের সদস্যদের প্রশংসা করেন এবং ভবিষ্যতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
তিনি বলেন, হাওর অঞ্চলের এমন একটি মানবিক সংগঠনের কার্যক্রম সত্যিই প্রশংসনীয় এবং সমাজের জন্য

Facebook Comments Box
আরো পড়ুন  ঈদের ছুটি শেষে ঢাকায ফিরছে লোকজন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন কিশোরগঞ্জের কৃতি সন্তান সাইদুর রহমান

যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন কিশোরগঞ্জের কৃতি সন্তান সাইদুর রহমান। 

না ফেরার দেশে তোফায়েল আহমেদ

হাওরের মানবতার আলো: অষ্টগ্রাম ব্লাড ব্যাংকের রক্তে বাঁচছে হাজারো প্রাণ

জমি বিরোধে যুবক খুন গ্রেপ্তার এক 

শিশু রামিসা হত্যা ও নারী নির্যাতনের প্রতিবাদে অষ্টগ্রামে মানববন্ধন

পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে একই পরিবারের নিহত ৩

রামিসা হত্যা মামলা: আসামিপক্ষে আইনি সেবা দিবে না ঢাকা আইনজীবী সমিতির সদস্যরা

হুমকির মুখে পরিবেশ অবৈধ ভাবে পাহাড় কেটে কোটিপতি আব্বাস

হাওর পরিস্থিতি পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব

১০

ছাতকে পানির নিচে হাজারো কৃষকের স্বপ্ন, ধান তলিয়ে সংকটে দ্রুত সহায়তা দাবি

১১

হাওরে ধান তলিয়ে যাওয়ার শোক সইতে না পেরে কৃষকের মৃত্যু

১২

হাওরের বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব – কাজী রেহা কবির সিগমা

১৩

অতিবৃষ্টি ও আগাম বন্যা : দিশেহারা হাওরের লাখো কৃষক

১৪

১৫

ইনকিলাবের অষ্টগ্রাম প্রতিনিধি আজমলের জন্মদিন উদযাপন

১৬

ফেনীতে পাম্পে তেল নেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, যুবককে পিটিয়ে জখম

১৭

অষ্টগ্রামে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৮

অষ্টগ্রামে এমভি মজলিশপুর লঞ্চ ট্রাজেডির ২৩ বছর: আজও কাটেনি স্বজনহারাদের আর্তনাদ

১৯

অষ্টগ্রামে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন–২০২৬ এর শুভ উদ্বোধন

২০